আমাদের কথা ...
আমাদের প্রযুক্তি বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রথম অনলাইন বাংলা ফোরাম। অনলাইনে বিভিন্ন ধরনের দেশী ফোরাম সাইট থাকলেও বেশির ভাগই বিনোদন নির্ভর। লেখার মাধ্যম ইংরেজী কিংবা বাংরেজী। বাংলা ভাষায় শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কোন ফোরাম নেই। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির যেকোন বিষয় বোঝা বা জানার জন্য মাতৃভাষার চেয়ে আর কোন সহজ মাধ্যম হতে পারে না। একথা অস্বীকার করার কোন উপায় নেই যে, বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্বে আমরা পিছিয়ে আছি। এর একটি প্রধান কারণ হলো, মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার অভাব। সেই অভাবটি পূরণের জন্যই আমাদের প্রযুক্তি ফোরামের জন্ম।
আমাদের প্রযুক্তি ফোরামে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখার উপরে মুক্ত আলোচনা এবং মতামত প্রদান করা যাবে। শুধু তথ্যপ্রযুক্তি নয় বিজ্ঞান ও প্রযুক্তির প্রায় সব শাখাকেই এখানে গুরুত্ব দেয়া হয়েছে, যা বিজ্ঞান ও প্রযুক্তির প্রায় সকল শাখার মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস। আসলে আমাদের প্রযুক্তি টিমের স্বপ্ন একটাই...বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আর সেই স্বপ্ন পূরণের পথেই আমাদের প্রথম পদক্ষেপ - আমাদের প্রযুক্তি ফোরাম...। আসুন এই স্বপ্নের আপনিও একজন অংশীদার হোন।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ...
মাতৃভাষার মাধ্যমে-
- কঃ বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা।
- খঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জ্ঞানের আদান প্রদান।
- গঃ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি।
- ঘঃ বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার জন্য একটি সৃজনশীল পরিবেশ তৈরি করা।
উপদেষ্টামণ্ডলী ...
ডঃ মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামানঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশলে স্নাতক এবং পরিবেশ প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রী লাভের পর বর্তমানে জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট সম্পন্ন করেছেন। নিরাপদ পানি সরবরাহের জন্য আর্সেনিক দূরীকরণ এর একজন বিশেষজ্ঞ।
আমাদের প্রযুক্তি টিম ...
সবুজ কুমার কুন্ডুঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কম্পিউটার কৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র। মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চাকে আরও অনেক দূর নিয়ে যেতে আগ্রহী।
বিপ্র রঞ্জন ধরঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র। পড়াশুনার পাশাপাশি বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মাসিক সাময়িকী ‘টেকনোলজি টুডে’র সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশ ও বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশী বিজ্ঞানী, প্রকৌশলী ও গবেষকদের সোস্যাল নেটওয়ার্ক বিজ্ঞানী.org টিমের একজন প্রদায়ক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি, পরিবেশ এবং ন্যানোপ্রযুক্তি ইত্যাদি বিষয়ে বেশি আগ্রহী।
বিশেষ কৃতজ্ঞতা…
হাসিন হায়দার-তাঁর তৈরি করা বাংলা স্ক্রিপ্ট এই সাইটে ব্যবহার করা হয়েছে।
