আমাদের প্রযুক্তি ফোরামের সাধারন নিয়মাবলীঃ
- কঃ সঠিক বিভাগে আপনার লেখা পোষ্ট করার চেষ্টা করুন।
- খঃ ফোরাম কর্তৃপক্ষ আপনার লেখা প্রয়োজনবোধে সম্পাদনা, স্থানান্তর এবং মুছে দেবার অধিকার সংরক্ষন করে।
- গঃ যে কোন ব্যাপারে ভুল তথ্য দেওয়া থেকে বিরত থাকুন এবং ফোরামে কোন সদস্যের দেওয়া ভুল তথ্যের জন্য ফোরাম কর্তৃপক্ষ দায়ী থাকবে না। যে কোন লেখায় প্রয়োজনীয় তথ্যসূত্র দেয়ার চেষ্টা করুন।
- ঘঃ কপিরাইটের ব্যাপারে সচেতন থাকুন। কপিরাইট আছে এমন কিছু পোস্ট করতে চাইলে এ সম্পর্কিত
নিয়ম মেনে চলুন। কোন সদস্য কপিরাইট আইন ভঙ্গ করলে তার জন্য ফোরাম কর্তৃপক্ষ কোন দায়-দায়িত্ব গ্রহণ করবে না।
- ঙঃ কাউকে ব্যাক্তিগত আঘাত করা থেকে বিরত থাকুন।
- চঃ 'ধর্ম ও বিজ্ঞান' নিয়ে কোন ধরনের বিতর্ক(ধর্মের সাথে বিজ্ঞান সম্পৃক্ততা, বিরোধ ইত্যাদি) করা যাবে না। আমাদের প্রযুক্তি টিম ধর্ম ও বিজ্ঞান বিষয়ক যেকোন ধরনের লেখা প্রকাশকে অনুৎসাহিত করে। ফোরামে রাজনীতি নিয়ে যেকোন ধরনের আলোচনা থেকে বিরত থাকুন ।
- ছঃ কোন ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর মন্তব্য কিংবা লেখা পোস্ট থেকে বিরত থাকুন।
- জঃ ফোরামে হ্যাক, ক্রাক, হ্যাকার জাতীয় তথ্যাবলী প্রদান থেকে বিরত থাকুন ।
- ঝঃ যেকোন ধরনের অবৈধ ডাউনলোড লিঙ্ক প্রদান থেকে বিরত থাকুন। বিশেষ প্রয়োজনে ফোরাম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।
- ঞঃ ফোরামে পোষ্টের মাধ্যমে নিজস্ব কোন বিজ্ঞাপন দিতে চাইলে ফোরাম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।
- টঃ কোন লেখা আগে কোথাও প্রকাশ করা হলে তা উল্লেখ করুন।
- ঠঃ যে কোন ব্যাপার নিয়ে অভিযোগ বা আপত্তি থাকলে তা ফোরাম কর্তৃপক্ষকে জানান।
- ডঃ কোন বিজ্ঞানী বা বিখ্যাত ব্যাক্তিদের নাম ইউজার নেম হিসেবে ব্যবহার করা যাবে না। তবে নিজের নামের সাথে মিল থাকলে এ নিয়ম প্রযোজ্য নয়। অপর কোন সদস্যকে ব্যঙ্গ করেও কোন ইউজার নেম নেওয়া যাবে না। বাংলায় বা ইংরেজিতে এডমিন,মডারেটর,সমন্বয়ক ইত্যাদি এ ধরনের ফোরাম সংশ্লিষ্ট ইউজার নেম ব্যবহার করা যাবে না।
- ঢঃ কোন বিজ্ঞানী বা বিখ্যাত ব্যাক্তির, কপিরাইটকৃত কিংবা কোন প্রকার আপত্তিকর ছবি প্রোফাইলে ব্যবহার করা যাবে না।
- ণঃ স্বাভাবিকভাবে যৌক্তিক কারন ছাড়া ইউজার নাম পরিবর্তন করা যাবে না। তবে সদস্যের অনুরোধে ইউজার নেম ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করে দেয়ার ক্ষেত্রে এ বিষয়টি শিথিলযোগ্য।
- তঃ কোন ব্যাক্তি একাধিক ইউজার নেম ব্যবহার করে ফোরামে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করলে তার বিরুদ্ধে ফোরাম কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।
- থঃ মন্তব্যের ক্ষেত্রে গঠনমূলক কথাবার্তাকেই বেশি প্রাধান্য দিন। পোষ্টের সাথে সম্পর্কিত নয়,এমন মন্তব্য থেকে যথাসম্ভব বিরত থাকুন।
- দঃ ফোরাম কর্তৃপক্ষ কোন সদস্যের লেখা লেখকের অনুমতিক্রমে কোন গণমাধ্যমে প্রকাশের অধিকার রাখে।
- ধঃ কোন কারনে ফোরামের ডাটাবেস থেকে অনিচ্ছাকৃত ভাবে লেখা বা অন্য কোন তথ্য মুছে গেলে সেজন্য ফোরাম কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাই ফোরামের সকল সদস্যকে তাদের বিশেষ গুরুত্বপূর্ন লেখা বা পোস্ট নিজ দায়িত্ব্বে সংরক্ষণ করতে হবে।
ফোরামে সুস্থ পরিবেশ বজায় রাখতে উপরোক্ত নীতিমালা প্রত্যেক সদস্যের জন্য অবশ্য পালনীয়। এসব নীতিমালা ভঙ্গের মাধ্যমে কোন সদস্য ফোরামে বিশৃংখলা সৃষ্টি করলে ফোরাম কর্তৃপক্ষ তাকে স্থায়ী কিংবা সাময়িকভাবে নিষিদ্ধ করার অধিকার রাখে। আমাদের প্রযুক্তি টিম এসব নিয়মাবলী যে কোন সময় পরিবর্তন/পরিবর্ধন/সংশোধনের অধিকার সংরক্ষন করে। এসব নতুন নিয়মাবলী ফোরাম নোটিশ বোর্ডে নোটিশের মাধ্যমে জানানো হবে।
ধন্যবাদ,
আমাদের প্রযুক্তি টিম
প্রযুক্তির সব কিছু চাই বাংলায়......
