[লেখা চুরি বিষয়ক] ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন

বিজ্ঞান ও প্রযুক্তির জটিল বিষয়বস্তু নিয়ে আলোচনায় এখন ক্লান্ত ? তাহলে কফি হাউজে আড্ডা দিন। আড্ডার বিষয়বস্তু হতে পারে সংগীত, চলচ্চিত্র বা মজার কোন কিছু...

[লেখা চুরি বিষয়ক] ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন

পোস্টলিখেছেন হাসান » বৃহঃ সেপ্টেম্বর ১৭, ২০০৯ ৯:৫৮ পূর্বাহ্ন

সামিউল ভাই ধন্যবাদ এগিয়ে আসার জন্য
তবে আমি শিওর ছিলাম না বলেছি মনে হয়েছে মাত্র
এবং আমার সেই মনে হওয়া ভুল প্রমানিত হতে দেখে ভালো লাগলো।

তাই যদি কারো কোন কিছুর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে উক্ত ফোরাম বা ব্লগেই তা জানানো উচিত। এতে ফোরাম বা ব্লগের এডমিন এবং মডারেটররা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে।

আপনারা ব্যাতিক্রম হতে পারেন
কিন্তু
আমি এর আগে আমার নিজের লেখা কপি হতে দেখছি এবং জানাইছি
অধিকাংশ সময় কোনো সাড়া শব্দ পাই নাই আর কিছু কিছু সময় কোনো কোনো দয়াবান মডারেটর জবাব দিতেন
"সদস্যদের লেখার জন্য কতৃপক্ষ দায়ী নহে।"

তাই আজকাল আর লেখিই না।
ভালো করছি না!
জীবনের প্রয়োজনে গাড়ী
সদস্যের ছবি
হাসান
প্রদায়ক
 
পোস্ট: 277
নিবন্ধিত হয়েছেনঃ: মঙ্গল অক্টোবর ০২, ২০০৭ ১:৩৮ অপরাহ্ন

[লেখা চুরি বিষয়ক] ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন

পোস্টলিখেছেন সাইফ দি বস ৭ » বৃহঃ সেপ্টেম্বর ১৭, ২০০৯ ১০:৫০ পূর্বাহ্ন

আপনাদের সমস্যাটা কোথায়?
কারিগর ভাইয়ের বানী তো নিচে লেখাই তো ছিল...
ইমতু তো কোন দোষ করেই নি....
হয়ত কোন সদস্য লিখেছিল..
”হা হা হা ইমতু... ভালৈ লিখেছ..”
এখানে যে পোস্ট করেছে তার দোষ কোথায়?
যে টপিকের উত্তর দিয়েছে সে টপিক ভালো করে না পড়ে উত্তর দিয়েছে...
সুতরাং কোন দোষই নেই ইমতুর... এমনকি কোন চুরির অভিযোগও করতে পারবেন না আপনারা...
OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
ছবি
সদস্যের ছবি
সাইফ দি বস ৭
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 414
নিবন্ধিত হয়েছেনঃ: শুক্র আগস্ট ১৪, ২০০৯ ৮:১৬ অপরাহ্ন
অবস্থান: ব্যাস্ত নগরী ঢাকা থেকে...
রক্তের গ্রুপ: B+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: সবজায়গায় স্ট্যাটাস দিতে দিতে জান শ্যাষ!
পছন্দ করি: উইন্ডোজ সেভেন, মাইক্রোসফ্ট, গুগল ক্রোম, মিন্ট, বই, গান, মুভি সব!

[লেখা চুরি বিষয়ক] ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন

পোস্টলিখেছেন সামিউল » বৃহঃ সেপ্টেম্বর ১৭, ২০০৯ ১১:১৯ পূর্বাহ্ন

হাসান লিখেছেন:আপনারা ব্যাতিক্রম হতে পারেন
কিন্তু
আমি এর আগে আমার নিজের লেখা কপি হতে দেখছি এবং জানাইছি
অধিকাংশ সময় কোনো সাড়া শব্দ পাই নাই আর কিছু কিছু সময় কোনো কোনো দয়াবান মডারেটর জবাব দিতেন
"সদস্যদের লেখার জন্য কতৃপক্ষ দায়ী নহে।"

তাই আজকাল আর লেখিই না।
ভালো করছি না!


না ভাই এটা ভাল করছেন না। এতে অন্যায়কে প্রশ্ময় (বানান ঠিক আছে কি না জানি না) দিচ্ছেন। আমাদের ফোরামে যে কোন অভিযোগ অত্যন্ত গুরুত্ব সহকারে নেয়া হয় এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।
দেশকে ভালবাসুন। দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করুন।
সামিউল
নিবন্ধিত সদস্য
 
পোস্ট: 30
নিবন্ধিত হয়েছেনঃ: শনি সেপ্টেম্বর ১৫, ২০০৭ ১:৫৭ অপরাহ্ন
অবস্থান: ক্যাঙ্গারুস্থান

[লেখা চুরি বিষয়ক] ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন

পোস্টলিখেছেন বরিশালের মেহেদী » বৃহঃ সেপ্টেম্বর ১৭, ২০০৯ ১১:৪১ পূর্বাহ্ন

আশাবাদী লিখেছেন:@তারুণ্য রংমহল ফোরাম গড়েই উঠেছে কপিরাইট ভঙ্গ করে অবৈধ জিনিস প্রচার ও সহজলভ্য করার জন্য।
আশাবাদী.......এমন মহা মূল্যবান খবরটা জানানোর জন্য ধন্যবাদ.......কিন্তু আপনার এই ইনফরমেশনের সুত্রটা মনেহয় জানানো উচিৎ ছিল.. তবে সাধু সাবধান.....আবার যেন সুঁই আর চালুনীর মত হয়ে না যায় ব্যাপারটা। তবে সবচেয়ে বড় কথা, আপনার মত এমন একজন জ্ঞানী লোকের মুখে এমন মূর্খের মত কথাবার্তা আসলেই বেমানান।
বরিশালের মেহেদী
নিবন্ধিত সদস্য
 
পোস্ট: 30
নিবন্ধিত হয়েছেনঃ: রবি নভেম্বর ০২, ২০০৮ ৯:২৪ পূর্বাহ্ন
রক্তের গ্রুপ: O+

[লেখা চুরি বিষয়ক] ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন

পোস্টলিখেছেন উন্মাতাল তারুণ্য » বৃহঃ সেপ্টেম্বর ১৭, ২০০৯ ১২:৪৩ অপরাহ্ন

@সামিউল,
আমার মনে হয় এই ব্যাপারে ভাল মত নোটিশ দিয়ে সদস্যদের জানিয়ে এবং বুঝিয়ে দেয়া দরকার যে অন্য কারো লেখা কপি করার আগে কি কি করতে হবে। এবং কেউ যদি পোস্ট করে ফেলে তাহলে কি করা হবে। যেমন: পোস্টের আগে মূল লেখকের অনুমতি নেয়া। পোস্টের তলায় লেখকের নাম না দিয়ে পোস্টের শুরুতেই দেয়া। মূল পোস্টের লিংক দেয়া ইত্যাদি। উক্ত নিয়ম না মানলে সদস্যকে স্থায়ী বা সাময়িক নিষিদ্ধ ঘোষণা করা ইত্যাদি।

অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয়ার চাইতে মনে হয় আগে থেকেই সদস্যদের সচেতন করা প্রয়োজন। তাহলে ভবিষ্যতে এইরকম পরিস্থিতি এড়ানো সম্ভব।
সদস্যের ছবি
উন্মাতাল তারুণ্য
সমন্বয়ক
 
পোস্ট: 2813
নিবন্ধিত হয়েছেনঃ: শনি সেপ্টেম্বর ১৫, ২০০৭ ৩:৪৮ অপরাহ্ন
অবস্থান: ২৩°৪২′০″ উত্তর, ৯০°২২′৩০″ পূর্ব
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: অনুগ্রহপূর্বক আমাকে 'techie', 'geek', 'savvy', 'nerd', 'IT expert', 'Linux expert' ইত্যাদি তৈল মর্দিত সম্বোধন করা থেকে বিরত থাকুন।

[লেখা চুরি বিষয়ক] ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন

পোস্টলিখেছেন উন্মাতাল তারুণ্য » বৃহঃ সেপ্টেম্বর ১৭, ২০০৯ ১২:৪৯ অপরাহ্ন

সাইফ দি বস ৭ লিখেছেন:এমনকি কোন চুরির অভিযোগও করতে পারবেন না আপনারা...

পারব। এবং খুব ভাল করেই পারব। আইন দেখাইতে আসলে লাভ নাই বৎস! লেখকের নাম 'কারিগর হাসান', 'কারীগর বানী' না। আর এই 'কারীগর' -টা আসলে কে সে ব্যাপারেও কিছু বলা নাই। কোন লিংকও নাই। এবং পাঠকের কেউ কেউ বিভ্রান্ত হচ্ছেন সেটাও পরিষ্কার। অতএব, এইসবের দায়িত্বও ওই ইমতু-র উপর গিয়েই পড়বে।
সদস্যের ছবি
উন্মাতাল তারুণ্য
সমন্বয়ক
 
পোস্ট: 2813
নিবন্ধিত হয়েছেনঃ: শনি সেপ্টেম্বর ১৫, ২০০৭ ৩:৪৮ অপরাহ্ন
অবস্থান: ২৩°৪২′০″ উত্তর, ৯০°২২′৩০″ পূর্ব
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: অনুগ্রহপূর্বক আমাকে 'techie', 'geek', 'savvy', 'nerd', 'IT expert', 'Linux expert' ইত্যাদি তৈল মর্দিত সম্বোধন করা থেকে বিরত থাকুন।

[লেখা চুরি বিষয়ক] ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন

পোস্টলিখেছেন সাইফ দি বস ৭ » বৃহঃ সেপ্টেম্বর ১৭, ২০০৯ ১২:৫০ অপরাহ্ন

কারিগর ভাই..+
আপনি কোন কারিগর তা তো আমরা জানিই।
কারণ আপনি তো সুপারস্টারদের মতো ফেমাসস!
আপনার নামই তো যথেষ্ট!
যাই হোক ইমতুর লিংকসহ সূত্র দেওয়া উচিত ছিল! এটা আমরা সবাই জানি!
না দিলে আমাদের কি করার! ওকে তো এ কারণে শাস্তি পর্যন্ত দেওয়া হেয়ছিল!
OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
ছবি
সদস্যের ছবি
সাইফ দি বস ৭
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 414
নিবন্ধিত হয়েছেনঃ: শুক্র আগস্ট ১৪, ২০০৯ ৮:১৬ অপরাহ্ন
অবস্থান: ব্যাস্ত নগরী ঢাকা থেকে...
রক্তের গ্রুপ: B+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: সবজায়গায় স্ট্যাটাস দিতে দিতে জান শ্যাষ!
পছন্দ করি: উইন্ডোজ সেভেন, মাইক্রোসফ্ট, গুগল ক্রোম, মিন্ট, বই, গান, মুভি সব!

[লেখা চুরি বিষয়ক] ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন

পোস্টলিখেছেন কারিগর » বৃহঃ সেপ্টেম্বর ১৭, ২০০৯ ১২:৫১ অপরাহ্ন

সবাইকে ধন্যবাদ উত্তরের জন্য। আমার ব্যক্তিগত ভাবে রংমহল বা ইমতু-কে নিয়ে কোন আপত্তি বা সমস্যা নেই। কারণ, কয়টা সাইটে আমি যাব? কয়জন ইমতুকে আমি ভালো করে জানাবো বা অভিযোগ করবো? কয়টা পোস্টের শব্দ দিয়ে গুগলে খুঁজবো? আগেই বলছি বাংলা সাইট ব্যাঙের ছাতার মতো বাড়ছে। শুরুতে প্রায় সবগুলোতেই নিবন্ধন করতাম, এখন আর করি না। এমনকি এই আপ্র ছাড়া অন্য কোথাও যাওয়াও পড়ে না তেমন একটা। সুতরাং, কোন লেখা কোথায় ছাপানো হলো আমার পক্ষে সব সময় জানা সম্ভব না।

ব্যক্তিগত ভাবে, আমি সাধারণত কাউকে নিরাশ করি না আমার লেখা ছাপানোয়। কারণ, আমি অত আহামরি ধরণের কিছু লিখি না। কিন্তু, কেউ যখন না বলে কয়ে আমার লেখা অন্য কোথায় পরোক্ষ ভাবে প্রকাশ করবেন এবং তার সূত্র ধরে অন্য কেউ আমাকে জালিয়াত বা লেখা চোর ভাববেন, আমি কিন্তু মর্মাহত হতেই পারি। এই টপিকটি সেই সূত্র ধরেই লেখা। উদ্দেশ্য ছিল সকলকে সচেতন করা। কোন ফোরাম বা ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা না।

অনুপ লিখেছেন:আপনার ব্লগে বড় করে লিখে দিন কপিরাইটের ব্যপারটি। তা দেখে যদি মানুষের বোধ আসে।


সচেতনতা কি বড় বড় সাইনবোর্ড দিয়ে আসে ভাই?

আশাবাদী লিখেছেন:ধিক্কার দেয়া হলো কিন্তু সচেতনতা কিভাবে বাড়ানো সম্ভব?


অনেকেই তো অনেক কিছু বললেন, এই সমাধান কেউ দেন না কেন?

রেজওয়ান২২ লিখেছেন:ঐখানেও এই অপকীর্তি ফাঁস হয়ে গেছে। এখন শুধু পাবলিক পিটুনী........


গণধোলাই খেয়ে কয়টা চোর সোজা হয়েছে? সুতরাং, সেটা সমাধান না।

উন্মাতাল তারুণ্য লিখেছেন:
আশাবাদী লিখেছেন:অট:
@তারুণ্য রংমহল ফোরাম গড়েই উঠেছে কপিরাইট ভঙ্গ করে অবৈধ জিনিস প্রচার ও সহজলভ্য করার জন্য। তারা আর একটি লেখার কপিরাইট রক্ষায় এমন কি বিশেষ পদক্ষেপ নিবে? আর যদি নেয়ও তাতে কি এমন বিশেষ প্রতিকার হবে?

কি হবে, না হবে সেটা পরের কথা। আগে ফোরাম কর্তৃপক্ষের অফিসিয়াল মতামত জানা দরকার।


@ তারুণ্য, আশাবাদী,

ভাইয়েরা, রংমহল পাইরেসি সমর্থন করুক বা নাই করুক, আমার সমস্যা নাই। কিন্তু, আমার সমস্যা হলো, কয়টা সাইটে গিয়ে অভিযোগ করবো?

হাসান লিখেছেন:ওহ ফোন নাম্বার না জেনে থাকলে এই নেন আমিও উনার মত কপি পেস্ট সেটে দিলাম তবে যেহেতু আপ্র এর সদস্য সেহেতু নিচে কোথা থেকে পেলাম সেই লিঙ্ক টা ও দিচ্ছি।


আপনার সহমর্মিতার জন্য ধন্যবাদ। তবে, ভবিষ্যতে ব্যক্তিগত তথ্য প্রকাশের এই কাজ আর করবেন না আশা করি। সকলেরই প্রাইভেসি আছে, কেউ একজন ঢোল পিটিয়ে প্রকাশ করলেও আমাদের উচিৎ হবে না সেটা আরো প্রকাশ করে দেয়া।



হাসান লিখেছেন:
আগে ফোরাম কর্তৃপক্ষের অফিসিয়াল মতামত জানা দরকার।

তারুন্য ভাই আমার কেনো যেনো মনে হচ্ছে এই নিকটা এডমিনদেরই কারো হাতে বানানো বা পরিচিত কারন এর আগেও অনেক সদস্য সূত্র জানতে চেয়েছে বা কেনো দেয় নাই এই জাতীয় কথা উল্লেখ করেছে এডমিনরা দেখেও কিছু বলে নাই সুতরাং অফিশিয়াল মতামত হবে
"সদস্যদের লেখার জন্য কতৃপক্ষ দায়ী নহে।"


হাসান ভাই, ধীরে ভাই। "সদস্যদের লেখার জন্য কতৃপক্ষ দায়ী নহে।"-এটা তো একটা সাধারণ ঘটনা। আপ্র-ও কি আপনার মন্তব্যের জন্য দায়ী থাকবে?

সামিউল লিখেছেন:আমি উক্ত ফোরামের এডমিন। এক ফোরামের বিরুদ্ধে অভিযোগ অন্য ফোরামে এসে বলাটা কতটা যুক্তিপূর্ণ সেটা আমার বোধগম্য নয়।


ভাই আমার যেখানে যাওয়া পড়ে সেখানকার লোকেদেরই তো দু:খের কথা জানাবো। নাকি? আর, সমস্যা আপনাকে নিয়ে বা ঐ ফোরাম নিয়ে না। আমি কিন্তু কোথাও রংমহল কে গালমন্দ করি নাই।

সামিউল লিখেছেন:আমাকে এই পোস্টটির সূত্র আমাদেরই একজন সদস্য একটি পোস্টের মাধ্যমে দিয়েছে। এর ফলশ্রুতিতে পোস্টটি আমার চোখে পড়েছে। তাই যদি কারো কোন কিছুর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে উক্ত ফোরাম বা ব্লগেই তা জানানো উচিত। এতে ফোরাম বা ব্লগের এডমিন এবং মডারেটররা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে।


উপরেই বলেছি, কয়টা সাইটে যাব? দরকার সচেতনতা। এক সচেতনতাই পারে এই সমস্যার সমাধান দিতে? আপনার কোন উপদেশ তকলে জানাবেন আশা করি, সচেতনতা বাড়াবার উপায় হিসেবে।

সামিউল লিখেছেন:
উম্মাতাল তারুণ্য ভাইয়ের সাথে একমত। আগে আমাদের জানানো উচিত ছিল এবং আমরা কি ব্যবস্থা নেই সেটাও দেখা উচিত ছিল। যাই হোক অতীতে একই কৃতকর্মের জন্য ওনাকে ব্যন করা হয়েছিল এবং কয়েকবার সতর্ক করাও হয়েছিল। আবার হয়ত উনি ওনার স্বাস্তি পেতে যাচ্ছে।


আপনার ফোরামের নিয়ম নীতি নিয়ে কিছু বলতে চাই না। তবে, যদি একই অপরাধ একই ব্যক্তি কর্তৃক শাস্তি প্রাপ্তির পরেও পুন:সংগঠিত হয় তবে সেই সংশোধন মূলক কর্মকাণ্ড যথার্থ নয়।

সামিউল লিখেছেন:সকল ফোরাম এবং মডারেটরগণরা নিশ্চয়ই সকল টপিক দেখেই বুঝতে পারেন না কোনটা কার লেখা। এই জন্য চাই সচেতনতা। আমরা নিশ্চয়ই সব ফোরাম এবং ব্লগ ঘুরে দেখি না কিংবা নতুন সব টপিক গুগলে সার্চ করে দেখি না যে সাদৃশ্য কোন টপিক আছে কিনা। এই জন্য কপি পেস্টের মত নীচু কাজগুলো হয়েই থাকে। কিন্তু রংমহলে কখনো কপিপেস্ট এলাউ করে না পর্যাপ্ত সূত্র ব্যতীত।

শেষ কথা শুনে শান্তি পেলাম। তবে, আপনাদের হয়তো আরো শক্ত হওয়া প্রয়োজন। ফোরাম হিসাবে জনপ্রিয়তা রাতারাতি আসে না। কিন্তু, কিছু খারাপ অপবাদ চূড়ান্ত বদনাম আনার জন্য যথেষ্ট।


সামিউল লিখেছেন:উক্ত টপিকে বিভিন্ন আলোচনার মাধ্যমে কারিগর ভাইয়ের নাম চলে এসেছে। এবং এই টপিকটি নিয়ে ওনাকে একবার শাস্তিও দেয়া হয়েছিল।


:| ,সামিউল ভাই একটু ব্রেক। পড়ে মনে হচ্ছে, কারিগরকেই শাস্তি দেয়া হয়েছে।



সামিউল লিখেছেন:
একজন সদস্য আমাদের ফোরামের শুরু থেকেই বিভিন্ন ফোরামে বিভিন্ন রকম কথাবার্তা বলেছিলেন। এটা বলবেই। সবাই তো আর সমান না। রংমহল ফোরামে পাইরেসী এলাউ করা হয়। তাই বলে কোন কপিপেস্ট কৃত লেখা পর্যাপ্ত সূত্র ব্যতীত এলাউ করা হয় না। কারণ আমরা বিশ্বাস করি যিনি লিখেন তিনি অনেক কষ্ট করে, মেধা খরচ করে লিখেন। তাকে তার সম্মানটুকু দেয়া উচিত।


শেষ ২ লাইন পড়ে আশান্বিত হলাম।

সামিউল লিখেছেন:তবে এই টুকুই বলব যারা ফোরামের প্রথম থেকে এটা বন্ধের জন্য দাবী করেছিলেন তারা একটু ঢু মেরে দেইখেন বর্তমান সদস্য সংখ্যা, টপিক এবং পোস্ট সংখ্যা। -------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------মুখে অনেকেই অনেক কথা বলতে পারে কিন্তু কাজে সফল না হলে তখনই সে অন্যের পিছনে লাগে।


ভাই বাংলা সাইট যারাই বানাচ্ছে সবাই ভালো করুক, জনপ্রিয়তা পাক সেটাই আশা করি। একটা যৌবন যাত্রা বা প্রজন্ম বা আমাদের প্রযুক্তি বা রংমহল অভাবনীয় সাফল্য পেলে আমার কোন সমস্যা দেখি না। তবে, সকলের প্রতি অনুরোধ থাকবে সম্ভব হলে সবাই নিজেদের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেবেন যাতে করে কোন বদনামের ভাগীদার না হতে হয়। একজন সাইফ হয়তো বা রংমহলে বড় বড় করে বলতে পারেন "আপ্র নিজেকে ভাবে কি?", কিন্তু এই কথাতেও কি রংমহল সম্পর্কে লেখা চুরিকে অনিচ্ছায় ঘটতে দেওয়ার বিবদমান অপবাদ ঘুচবে? আমার আহ্বান থাকবে, আপনারা এমন কোন নিয়ম বা নীতি করতে পারেন যাতে পর্যাপ্ত সূত্র ছাড়া লেখা প্রত্যাখ্যান করার উপায় থাকতে পারে।

সাইফ দি বস ৭ লিখেছেন:আপনাদের সমস্যাটা কোথায়?
কারিগর ভাইয়ের বানী তো নিচে লেখাই তো ছিল...
ইমতু তো কোন দোষ করেই নি....
হয়ত কোন সদস্য লিখেছিল..
”হা হা হা ইমতু... ভালৈ লিখেছ..”
এখানে যে পোস্ট করেছে তার দোষ কোথায়?
যে টপিকের উত্তর দিয়েছে সে টপিক ভালো করে না পড়ে উত্তর দিয়েছে...
সুতরাং কোন দোষই নেই ইমতুর... এমনকি কোন চুরির অভিযোগও করতে পারবেন না আপনারা...


ওহে, আপনি কি বাণী কথার অর্থ বোঝেন? সে যাই হোক, ধরেন, আমি আপনার অনেক কষ্ট করে লেখা একটা টপিক কপি পেস্ট করে নিচে লিখলাম "শাইফ দি বশ এর বাণী" বা "শাইফ এর বানী" এতেই কি হয়ে গেল? আপনি হয়তো নিজের নাম লিখেন "সাইফ" হিসাবে, আমি "শাইফ" লিখলে কি হলো? আর, নাম সাইফ হলেও নেট এ হাজারটা বাংলা ভাষী খুঁজে পাওয়া সম্ভব। আমি কোন সাইফের লেখা দিলাম সেটা কি বলা দরকার না? এখন আমি যদি শেষে আপনার মাইক্রোসফট লাইভ এর সাইটের লিংক দেই তাহলে হাজারটা সাইফের ভীড়ে আপনাকে আলাদা ভাবে চেনা যাবে। সেটাই কি কাম্য নয়? প্রসংগত বলে রাখি সামহোয়্যারিনব্লগ ডট কম এ একজন ব্যবহারকারী আছেন যার নিবন্ধিত নাম কারিগর। সুতরাং, আমার লেখার নিচে "কারীগর বাণী" লাগালে সেটা তো তাকেও বোঝানো হতে পারে। নয় কি? ইমতু যদি আমার এই ফোরাম/প্রথম আলো ব্লগের প্রোফাইল/আমার নিজের সাইটের লিংক দিতেন তাহলেই কি দফারফা হয়ে যেত না? আবেগ নয়, বুদ্ধির আশ্রয় নিন।
সদস্যের ছবি
কারিগর
সমন্বয়ক
 
পোস্ট: 2399
নিবন্ধিত হয়েছেনঃ: সোম মার্চ ৩১, ২০০৮ ৬:৫৭ পূর্বাহ্ন
অবস্থান: লেক ডিস্ট্রিক্ট , ইংল্যান্ড
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: ক্লান্ত,আহত, প্রায় নিহত, বিরক্ত, কিছু সঞ্জীবনী টিকা দরকার!
পছন্দ করি: মানুষকে বলা যায় এরকম সব কিছুই!

[লেখা চুরি বিষয়ক] ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন

পোস্টলিখেছেন সাইফ দি বস ৭ » বৃহঃ সেপ্টেম্বর ১৭, ২০০৯ ১:০৬ অপরাহ্ন

@ উতা
পারব। এবং খুব ভাল করেই পারব। কারিগর ভাইয়ের লেখাগুলো ফোরামে কি লাইসেন্সের অধীন প্রকাশিত হয় সেটা তার প্রোফাইলেই লাইসেন্সের ঘরে লেখা আছে, 'সর্বস্বত্ব সংরক্ষিত' অর্থাৎ লেখকের পূর্ব অনুমতি ব্যতীত এই লেখা লেখকের নাম উল্লেখ করে বা না উল্লেখ করে, লিংক দিয়ে বা না দিয়ে কোনভাবেই কোথাও পুনরায় প্রকাশ করা যাবে না। অতএব, ইমতু এখানে ফেঁসে যাচ্ছে।


এই আইনটার কথা জানতাম না!! ধন্যবাদ শেয়ার করার জন্য!!!
OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
ছবি
সদস্যের ছবি
সাইফ দি বস ৭
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 414
নিবন্ধিত হয়েছেনঃ: শুক্র আগস্ট ১৪, ২০০৯ ৮:১৬ অপরাহ্ন
অবস্থান: ব্যাস্ত নগরী ঢাকা থেকে...
রক্তের গ্রুপ: B+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: সবজায়গায় স্ট্যাটাস দিতে দিতে জান শ্যাষ!
পছন্দ করি: উইন্ডোজ সেভেন, মাইক্রোসফ্ট, গুগল ক্রোম, মিন্ট, বই, গান, মুভি সব!

[লেখা চুরি বিষয়ক] ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন

পোস্টলিখেছেন কারিগর » বৃহঃ সেপ্টেম্বর ১৭, ২০০৯ ১:১৮ অপরাহ্ন

সাইফ দি বস ৭ লিখেছেন:কারিগর ভাই..+
আপনি কোন কারিগর তা তো আমরা জানিই।
কারণ আপনি তো সুপারস্টারদের মতো ফেমাসস!
আপনার নামই তো যথেষ্ট!


ডায়লগ বেশি হয়ে গেল না? সামহোয়্যারইন ব্লগ এর এই কারিগর কিন্তু আমি না। তাহলে?

ভাই আগের পোস্টেই তো বললাম, আবেগ নয় বুদ্ধির আশ্রয় নিন।

ধন্যবাদ
সদস্যের ছবি
কারিগর
সমন্বয়ক
 
পোস্ট: 2399
নিবন্ধিত হয়েছেনঃ: সোম মার্চ ৩১, ২০০৮ ৬:৫৭ পূর্বাহ্ন
অবস্থান: লেক ডিস্ট্রিক্ট , ইংল্যান্ড
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: ক্লান্ত,আহত, প্রায় নিহত, বিরক্ত, কিছু সঞ্জীবনী টিকা দরকার!
পছন্দ করি: মানুষকে বলা যায় এরকম সব কিছুই!

আগেপরে

ফিরে যান কফি হাউজ

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে কোন নিবন্ধিত সদস্য নেই জন সদস্য এই বিভাগটি দেখছেন