এটা কি একটু অতিরিক্ত হয়ে গেল না?

বিজ্ঞান ও প্রযুক্তির জটিল বিষয়বস্তু নিয়ে আলোচনায় এখন ক্লান্ত ? তাহলে কফি হাউজে আড্ডা দিন। আড্ডার বিষয়বস্তু হতে পারে সংগীত, চলচ্চিত্র বা মজার কোন কিছু...

এটা কি একটু অতিরিক্ত হয়ে গেল না?

পোস্টলিখেছেন তনয় দত্ত » শুক্র ডিসেম্বর ২৫, ২০০৯ ৭:৫২ অপরাহ্ন

একটু অতিরিক্ত হয়ে গেল না?
কিসের কথা বলছি, আপনারা হয়ত প্রশ্ন করবেন, এবং সেটার উত্তর হচ্ছে বাংলার সাইটগুলো, ব্লগগুলো আর এর সবকিছুর চারপাশেই আছে কম্পিউটার। কম্পিউটার তৈরী করা হয় হিসেবরক্ষক হিসেবে, যাতে অনেক দ্রুত ও সহজে সংখ্যা ধরে রাখা যায়। কিন্তু এখন এটার মানে কি? গেইমিং, গ্রাফিক্স ডিজাইনিং, ইন্টারনেট সার্ফিং ও "টিপস্‌-ট্রিকক্স" বাহির করা। একদিন যাচাই করুন, বা প্রতিদিন, আপনি পাবেন একটি বিষয় bn.wordpress.com-এর সাইটে, বড় করে একটা ট্যাগঃ টিপস এন্ড ট্রিকস (এই ফন্ট সাইজেই)। তাছাড়া আছে ডাউনলোড, টিউটোরিয়াল, টিপস, সফটওয়্যার আরো কত কি। সবগুলোরই একই থিম, সবই হচ্ছে কম্পিউটার বিষয়ক।
কিন্তু প্রশ্ন হচ্ছে, বিজ্ঞান কি শুধুই কম্পিউটার, কোডিং, টিপস ও ট্রিকস? ব্লগিং মানেই কি শুধু প্রযুক্তি, বিজ্ঞান নিয়ে লেখা? তাই ঘুরে দেখলাম টেকনোরাটির সাইটটা। ক্যাটাগরী প্রথমেই দেখলাম উপরে দেয়া আছে, আর সেগুলো হচ্ছেঃ Technology, Business, Entertainment, Lifestyle, Sports, Politics, Videos আর Blogging। বাহ, টেকনোরাটির শুরুই তার মানে "টেক" দিয়ে, আর ব্লগগিং তৈরীই হয়েছিলো টেকের জন্য? এটাই কি সত্য যে টেকনোরাটির মত সাইট সাইট তৈরীই হয়েছিলো শুধু তথ্য ও প্রযুক্তির খবর দেবার জন্য?
সাংবাদিকতার জন্য শুরু হয়েছিলো ব্লগিং, ইন্টারনেট ওয়েব ব্লগ। তারপর এটার যেই পরিবর্তন সেটা শুধুই এটার আরো প্রযুক্তিতে ধাবিত করার জন্য। এটার থেকে ভালো, সুদ্ধ সাংবাদিকতার কিছুই বাহির হয়ে আসতে পরেনি। শুধুই বাহির হয়ে এসেছে (প্রধানত) প্রযুক্তির অগ্রগতি। কিন্তু সেটাই কি এটার তৈরীকারকদের চিন্তায় ছিলো, না কি আরো কোনো চিন্তাধারা তাদেরকে ধরে রেখেছিলো।

**এই পোস্ট আমি এই ফোরামের উদ্দেশ্যে লিখিনি, আমি সকল ইন্টারনেট ব্যবহারকারীর উদ্দেশ্যেই লিখেছি।
সদস্যের ছবি
তনয় দত্ত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1458
নিবন্ধিত হয়েছেনঃ: সোম নভেম্বর ০৫, ২০০৭ ৬:০৩ পূর্বাহ্ন
অবস্থান: মন্দ-ভালো মিলিয়ে এক জায়গায়
স্ট্যাটাস: উবুন্টুতে ঝামেলাও আছে, ভালোও আছে। ভালোটাই বেশি মনে হয় :p
পছন্দ করি: গান, কবিতা, ফ্ল্যাশ, ফোটোশপ, এইচটিএমএল

এটা কি একটু অতিরিক্ত হয়ে গেল না?

পোস্টলিখেছেন স্বপ্নচারী » শুক্র ডিসেম্বর ২৫, ২০০৯ ৯:৫৩ অপরাহ্ন

ব্লগিং সাংবাদিকতার জন্য শুরু হয়নি। ব্লগ শব্দটি এসেছে ওয়েবলগ থেকে, যার উদ্দেশ্য পার্সোন্যাল ডায়েরি লেখা। পরবর্তীতে ব্লগ ইঞ্জিনগুলোর ব্যবহার-বান্ধব পরিবেশের জন্য এসব ইঞ্জিন ব্যবহার করে মাল্টিপল একাউন্টে নিউজ রিপোর্টিং শুরু হয়। হাই-ভলিউম ট্রাফিক নিউজপেপার সাইট-কে ব্লগ বলে না। সেগুলো ব্লগ ইঞ্জিন দিয়ে তৈরী হয় না, কাস্টম কোড লিখে তৈরী করা হয়।

ইন্টারনেটে সব ধরণের সাইট-ই আছে। আপনি যে বিষয়ে আগ্রহী, সে বিষয়ের আশেপাশে ঘুরলেই অনেক সাইট পাবেন। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীরা সাধারণ মানুষ নয়। তাদের সিংহভাগই কম্পিউটারে পারদর্শী বা কম্পিউটিং-এ উৎসাহী। সে কারণেই এ ধরণের বাংলা সাইটের সংখ্যা বেশি। সাধারণ লোকজন ইন্টারনেট ব্যবহার করে না, করতে চায় না। বাংলা সাহিত্যের উপর আলোচনার জন্য ‘পড়ুয়া’ বানিয়ে তেমন সাড়া পাচ্ছি না। কারণ আসল পাঠক-লেখকরা ইন্টারনেটে বিচরণ করেন না। এছাড়াও যারা কম্পিউটিং-এ আগ্রহী না, তারা ইন্টারনেট বলতে শুধুমাত্র ফেসবুক-ই বোঝেন। এসবের পরিবর্তন আসতে সময় লাগবে।

তবে টেকি ছাড়াও অনেক ধরণের সাইট-ই রয়েছে। শুধু সেগুলোতে মানুষের আনাগোনা কম।
স্বপ্নচারী
সমন্বয়ক
 
পোস্ট: 809
নিবন্ধিত হয়েছেনঃ: শনি সেপ্টেম্বর ১৫, ২০০৭ ১০:২৬ অপরাহ্ন
অবস্থান: সাউদাম্পটন, ইংল্যান্ড

এটা কি একটু অতিরিক্ত হয়ে গেল না?

পোস্টলিখেছেন আলোকিত » শুক্র ডিসেম্বর ২৫, ২০০৯ ১১:০০ অপরাহ্ন

স্বপ্নচারী লিখেছেন:তবে টেকি ছাড়াও অনেক ধরণের সাইট-ই রয়েছে। শুধু সেগুলোতে মানুষের আনাগোনা কম।

কই বাংলা ব্লগগুলোর জনপ্রিয়তা তো কম নয়! এবং সেগুলোতে টেকি লেখার সংখ্যা নগণ্য।
সদস্যের ছবি
আলোকিত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 3337
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১৯, ২০০৭ ১০:১৬ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
পছন্দ করি: কেডিই ৪, উবুন্টু, ফায়ারফক্স

এটা কি একটু অতিরিক্ত হয়ে গেল না?

পোস্টলিখেছেন অভ্রনীল » শুক্র ডিসেম্বর ২৫, ২০০৯ ১১:১৩ অপরাহ্ন

টেকি ছাড়া অন্য বিষয়ের ব্লগই সংখ্যায় বেশি। সেটা বাংলা ব্লগিংয়েও প্রযোজ্য। সামহোয়ারইন, সচলায়তন, মুক্তাঙ্গন, আমার ব্লগ বা হালের প্রথম আলো - এসব ব্লগেতো টেকি আলোচনার চেয়ে ননটেকি আলোচনাই বেশি। আর লোকজনের ব্যাক্তিগত ব্লগের কথাতো ছেড়েই দিলাম।
সদস্যের ছবি
অভ্রনীল
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1432
নিবন্ধিত হয়েছেনঃ: রবি মে ২৪, ২০০৯ ৬:৪২ অপরাহ্ন
অবস্থান: নেদারল্যান্ডস
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: উবুন্টু ১০.০৪ [ল্যুসিড লিংক্স]

এটা কি একটু অতিরিক্ত হয়ে গেল না?

পোস্টলিখেছেন তনয় দত্ত » শনি ডিসেম্বর ২৬, ২০০৯ ১২:৫৩ পূর্বাহ্ন

আমি যদি bn.wordpress.com-এ যাই, তাহলে প্রথম দশটি সেরা ব্লগের ভেতর অধিকাংশই শুধু প্রযুক্তি/ বিজ্ঞান নিয়ে। আমরা যদি কেউ download শব্দটি দিয়ে কোনো ফেসবুকের গ্রুপ খুলি তাহলে সেটার অনেক পরিমানে লোকজন ফ্যান হয়ে যাবে আর আরেক পাশে যদি খুলি দারিদ্রতা দিয়ে, তাহলে দেখা যাবে মানুষ লক্ষ্যই করেনি। Brave New World নামক একটি মুভি দেখেছিলাম, সেখানে দেখিয়েছিলো কি করে প্রযুক্তি ও বিজ্ঞানের কারণে মানুষের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, এবং সত্য যে সেটা আমার দেখা মতে এখনই হচ্ছে। বিদেশী দুনিয়াতে যদি দেখি, তাহলে বুঝতে পারব যে তারা বিজ্ঞানের কারণে খারাপ এবং সেটাকে অভিশাপ হিসেবে ব্যবহার করছে আমাদেরই বিরুদ্ধে (৩য় বিশ্বের মানুষদের)। তাই, এই ফোরামের একজনের সিগনেচারে দেখেছিলাম এই ধরনের একটা লাইনঃ মানুষের জন্য প্রযুক্তি, প্রযুক্তির জন্য মানুষ নয়। সেই কথাটাই এখানে ভুল হয়ে যাচ্ছে যখন আমরা বিজ্ঞান দিয়ে সময় বুঝতে চেষ্টা করব, এবং সেটাই এখন করা হচ্ছে।

আমার বক্তব্য ছিলো সেটাই, শুধু ওয়েবব্লগ নিয়ে নয়। ওয়েবব্লগ শুধু একটা নিমিত্ব, কারণ প্রধান বিষয়টা হচ্ছে আমাদের চাহিদা বিজ্ঞানের প্রতি।
সদস্যের ছবি
তনয় দত্ত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1458
নিবন্ধিত হয়েছেনঃ: সোম নভেম্বর ০৫, ২০০৭ ৬:০৩ পূর্বাহ্ন
অবস্থান: মন্দ-ভালো মিলিয়ে এক জায়গায়
স্ট্যাটাস: উবুন্টুতে ঝামেলাও আছে, ভালোও আছে। ভালোটাই বেশি মনে হয় :p
পছন্দ করি: গান, কবিতা, ফ্ল্যাশ, ফোটোশপ, এইচটিএমএল

এটা কি একটু অতিরিক্ত হয়ে গেল না?

পোস্টলিখেছেন জাহিদ সুমন » শনি ডিসেম্বর ২৬, ২০০৯ ৯:১৫ পূর্বাহ্ন

আপনি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর উদাহরন দিলেন এখানে। কিন্তু বাংলা ব্লগিং এখন বাংলাদেশে প্লাটফরমকে কেন্দ্র করেই বিকশিত হচ্ছে বেশী যেমনঃ সামহোয়ারইন, প্রথম আলো ব্লগ, আমার ব্লগ ইত্যাদি। এ ব্লগিং প্লাটফরমগুলিকে টেকি ব্লগ খুবই কম।
লিনাক্স নিয়ে লিখছি-বাংলাতে আমার ব্লগে
ছবি
সদস্যের ছবি
জাহিদ সুমন
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 867
নিবন্ধিত হয়েছেনঃ: রবি মে ২৫, ২০০৮ ৬:৩৫ অপরাহ্ন
অবস্থান: Bangladesh
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)

এটা কি একটু অতিরিক্ত হয়ে গেল না?

পোস্টলিখেছেন তনয় দত্ত » বুধ ডিসেম্বর ৩০, ২০০৯ ৮:৩৬ অপরাহ্ন

হুমম সেটা ঠিক কিন্তু আমি বাংলা বাদেও বলছি যে টেকনোরাটি, যেটি বলতে গেলে সবচেয়ে বড় ইন্টারনেট ব্লগস্পিয়ারের প্রথম টপিকই হচ্ছে প্রযুক্তি, এটা মনে হয় একটু অতিরিক্ত হয়ে গিয়েছে।
সদস্যের ছবি
তনয় দত্ত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1458
নিবন্ধিত হয়েছেনঃ: সোম নভেম্বর ০৫, ২০০৭ ৬:০৩ পূর্বাহ্ন
অবস্থান: মন্দ-ভালো মিলিয়ে এক জায়গায়
স্ট্যাটাস: উবুন্টুতে ঝামেলাও আছে, ভালোও আছে। ভালোটাই বেশি মনে হয় :p
পছন্দ করি: গান, কবিতা, ফ্ল্যাশ, ফোটোশপ, এইচটিএমএল

এটা কি একটু অতিরিক্ত হয়ে গেল না?

পোস্টলিখেছেন স্বপ্নচারী » বুধ ডিসেম্বর ৩০, ২০০৯ ৯:২৪ অপরাহ্ন

ওটার নামই টেকনোরাটি। একেকটা সাইটের একেকটা উদ্দেশ্য থাকে। এই সাইটের উদ্দেশ্য টেক। স্বভাবতই সেখানে টেক থাকবে। এতে আশ্চর্য হওয়ার বা ব্যথা পাওয়ার কিছু নাই। বরং ঐ সাইটে টেক না থেকে রান্না-বান্না থাকলেই আশ্চর্য হওয়ার কথা।

ডিগ দেখুন। ওখানে সবই পাবেন।
স্বপ্নচারী
সমন্বয়ক
 
পোস্ট: 809
নিবন্ধিত হয়েছেনঃ: শনি সেপ্টেম্বর ১৫, ২০০৭ ১০:২৬ অপরাহ্ন
অবস্থান: সাউদাম্পটন, ইংল্যান্ড

এটা কি একটু অতিরিক্ত হয়ে গেল না?

পোস্টলিখেছেন রেজওয়ান২২ » বুধ ডিসেম্বর ৩০, ২০০৯ ১০:২২ অপরাহ্ন

স্বপ্নচারী লিখেছেন: বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীরা সাধারণ মানুষ নয়।

নিজেকে অসাধারণ ভাবতে ভালই লাগছে। ;)::

তনয় দত্ত লিখেছেন:Brave New World নামক একটি মুভি দেখেছিলাম, সেখানে দেখিয়েছিলো কি করে প্রযুক্তি ও বিজ্ঞানের কারণে মানুষের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, এবং সত্য যে সেটা আমার দেখা মতে এখনই হচ্ছে।

হুমম আপনার এই ধারণার সাথে আমি একমত। তবে মানুষের অস্তিত্ব তখনই হুমকির মুখে পড়বে যখন কৃত্তিম বুদ্ধিমত্তা মানব বুদ্ধিমত্তার সম পর্যায়ে উন্নীত হবে। ব্যায়াপারটা এই মুহূর্তে হয়তো হাস্যকর মনে হচ্ছে কিন্তু মানুষ যা সৃষ্টি করে সবসময় তার উপর সে পূর্ণ নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করতে পারে না।
সদস্যের ছবি
রেজওয়ান২২
নিয়মিত সদস্য
 
পোস্ট: 118
নিবন্ধিত হয়েছেনঃ: শনি আগস্ট ২২, ২০০৯ ১০:৪৫ পূর্বাহ্ন
অবস্থান: সিলেট
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: হারিয়ে যেতে চাই!
পছন্দ করি: বই পড়া, গান শোনা, মুভি দেখা, ঘুম

এটা কি একটু অতিরিক্ত হয়ে গেল না?

পোস্টলিখেছেন তনয় দত্ত » শনি ফেব্রুয়ারী ২৭, ২০১০ ৯:০৭ অপরাহ্ন

রেজওয়ান২২ লিখেছেন:ব্যায়াপারটা এই মুহূর্তে হয়তো হাস্যকর মনে হচ্ছে কিন্তু মানুষ যা সৃষ্টি করে সবসময় তার উপর সে পূর্ণ নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করতে পারে না।

ঠিক সেটাই হয়েছে ফ্রেঙ্কেনস্টাইনে।
সদস্যের ছবি
তনয় দত্ত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1458
নিবন্ধিত হয়েছেনঃ: সোম নভেম্বর ০৫, ২০০৭ ৬:০৩ পূর্বাহ্ন
অবস্থান: মন্দ-ভালো মিলিয়ে এক জায়গায়
স্ট্যাটাস: উবুন্টুতে ঝামেলাও আছে, ভালোও আছে। ভালোটাই বেশি মনে হয় :p
পছন্দ করি: গান, কবিতা, ফ্ল্যাশ, ফোটোশপ, এইচটিএমএল


ফিরে যান কফি হাউজ

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে কোন নিবন্ধিত সদস্য নেই জন সদস্য এই বিভাগটি দেখছেন