২০১২ মুভি- আলোচনা এবং সমালোচনা

বিজ্ঞান ও প্রযুক্তির জটিল বিষয়বস্তু নিয়ে আলোচনায় এখন ক্লান্ত ? তাহলে কফি হাউজে আড্ডা দিন। আড্ডার বিষয়বস্তু হতে পারে সংগীত, চলচ্চিত্র বা মজার কোন কিছু...

২০১২ মুভি- আলোচনা এবং সমালোচনা

পোস্টলিখেছেন সারিম » বুধ ডিসেম্বর ২৩, ২০০৯ ১১:৫৪ অপরাহ্ন

মুভি দেখবেন মুভির মেকিং এর জন্য, বাস্তবের সঙ্গে মিল খোজার জন্য না। এই জন্য ই আমার হিন্দি , বাংলা মুভি ভাল লাগে না। ইংরেজি মুভি খুব কম সংখ্যক দেখেছি কিন্তু সবচেয়ে বেশি সময় নিয়ে দেখেছি অর্থাৎ বার বার দেখেছি। তবে মুভি টাতে প্লেনটার যাওয়া আসলেই অবাস্তব হয়ে গেছে। কারন ও রকম অগ্নুৎপাত হলে তাপ তারতম্যের কারনে বায়ুর ঘনত্ব পরিবর্তন হয়। তাই দেখাতে হত প্লেনটা জার্ক করতেছে।

সমন্বয়ক নোট: ২০১২ সালের মহাপ্রলয় সংক্রান্ত টপিকটির অফটপিক পোস্ট সরিয়ে এনে নতুন টপিক খোলা হল।
ছবিছবিছবি
সদস্যের ছবি
সারিম
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 858
নিবন্ধিত হয়েছেনঃ: সোম নভেম্বর ৩০, ২০০৯ ১১:৫৯ অপরাহ্ন
অবস্থান: মোন্নাফের মোর,রাজশাহী
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: জাভা নিয়ে ঘুটাই
পছন্দ করি: লিনাক্স , ইলেক্টনিক্স, প্রগ্রামিং , ইংরেজি মুভি ও গান

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন আলোকিত » বৃহঃ ডিসেম্বর ২৪, ২০০৯ ২:১০ পূর্বাহ্ন

sarim লিখেছেন:মুভি দেখবেন মুভির মেকিং এর জন্য, বাস্তবের সঙ্গে মিল খোজার জন্য না।

ছবিছবিছবি
বাস্তব ঘটনা দিয়েই কালজয়ী মুভি বানানো যায়, পরাবাস্তব ঘটনা দিয়ে নয়(উদাহরণ: দ্যা গডফাদার, টাইটানিক, ফরেস্ট গাম্প ইত্যাদি)।
আর পরাবাস্তবতার মধ্যেও এমন শৈল্পিক গুণাবলী এবং শিক্ষণীয় বিষয় থাকতে হবে যাতে মানুষ দীর্ঘদিন তার কথা মনে রাখে। যেমন: স্টার ওয়ারস, লর্ড অব দ্যা রিংস এগুলো পরাবাস্তব হলেও এদের শৈল্পিক গুণাবলী এবং মানসম্মত ঘটনাপ্রবাহের কারণেই সর্বকালের সেরা মুভিগুলোর মধ্যে স্থান করে নিয়েছে।
এগুলোর সাথে তুলনা করলে ২০১২ নিতান্তই বস্তাপচা একটা মুভি।
সদস্যের ছবি
আলোকিত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 3337
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১৯, ২০০৭ ১০:১৬ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
পছন্দ করি: কেডিই ৪, উবুন্টু, ফায়ারফক্স

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন মেরাজ » বৃহঃ ডিসেম্বর ২৪, ২০০৯ ৯:০৮ পূর্বাহ্ন

হুম ছবিটার মেকিং আসলেই ফালতু হইসে। অভিনয় সবচে বাজে।
ছবি
"স্ক্রু ঢিলা কোন দোষের না, কিন্তু যারা স্ক্রু ইচ্ছা করে ঢিলা করে রাখে তাদের জন্য দরকার ব্যানৌষধ।" - কপিরাইট মানচুদা।
মেরাজ
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 681
নিবন্ধিত হয়েছেনঃ: শুক্র ফেব্রুয়ারী ২৭, ২০০৯ ১২:১০ পূর্বাহ্ন
অবস্থান: রংগভরা বংগদেশ!
স্ট্যাটাস: We are Dead withআউট সফট্‌ওয়্যার!

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন সারিম » বৃহঃ ডিসেম্বর ২৪, ২০০৯ ১:২০ অপরাহ্ন

মেরাজ ভাই মেকিং টা কিভাবে ফালতু হল ? বলতে পারেন ছবিটার কন্সেপ্ট টা অবাস্তব কিন্তু মেকিং অসাধারন।
আপনারা কি কেউ রুপকথা পরেন নাই ছোট বেলায়? বাস্তবের সাথে মিল না থাকলেই কি তা ফালতু? তাহলে জুল ভার্ণ , এইচ জি ওয়েলেস , আইজাক আসিমভ , আর্থার সি কাল্ক এরা সবাই ফালতু?যদি ফালতু ই হত তাইলে এদের মৃত্যুর পরেও কেন আমরা এদের মনে রাখছি বা এদের বই পরছি?
বিদেশে যাই কেন?আমাদের স্বনামধন্য যুগান্তকারি লেখক হুমায়ুন আহমেদ এর সাইন্সফিকশন গুলা কতটুকু বাস্তব সম্মত?
কিন্তু তার পরেও মানুষ এদের লেখা পরছে ও পরে যাবে। কেনানা তা বিনোদন দিতে পারছে।
সিনেমার ও প্রধান কাজ দর্শক কে বিনোদন দেয়া।

তারপরেও যারা এই মুভিকে "বস্তাপচা" , "ফালতু" খেতাব দিচ্ছেন তাদের প্রতি আমার কিছু বলার নাই।
আপনার ব্যাক্তিগত ভাবে একটা মুভি ভাল নাও লাগতে পারে। তাহলে আপনি বলেন "আমার কাছে ভাল লাগে নি"
সামগ্রিক ভাবে "বস্তাপচা" , "ফালতু" খেতাব দেয়ার কোন যুক্তি সংগত অধিকার আমাদের আছে বলে আমার মনে হয় না।
আর বাঙ্গালির স্বভাব হচ্ছে কেউ একটু খারাপ বল্লে আরেকজন ভাল মত না জেনেই তাতে আরো এক ডিগ্রি খারাপ একটা বিশেষন দিয়ে দেয়।
ছবিছবিছবি
সদস্যের ছবি
সারিম
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 858
নিবন্ধিত হয়েছেনঃ: সোম নভেম্বর ৩০, ২০০৯ ১১:৫৯ অপরাহ্ন
অবস্থান: মোন্নাফের মোর,রাজশাহী
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: জাভা নিয়ে ঘুটাই
পছন্দ করি: লিনাক্স , ইলেক্টনিক্স, প্রগ্রামিং , ইংরেজি মুভি ও গান

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন সাইফ দি বস ৭ » বৃহঃ ডিসেম্বর ২৪, ২০০৯ ২:০২ অপরাহ্ন

কাল্পনিক ছবি কি ভাল হয় না?
ম্যাট্রিক্স কে কি বলবেন?
OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
ছবি
সদস্যের ছবি
সাইফ দি বস ৭
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 414
নিবন্ধিত হয়েছেনঃ: শুক্র আগস্ট ১৪, ২০০৯ ৮:১৬ অপরাহ্ন
অবস্থান: ব্যাস্ত নগরী ঢাকা থেকে...
রক্তের গ্রুপ: B+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: সবজায়গায় স্ট্যাটাস দিতে দিতে জান শ্যাষ!
পছন্দ করি: উইন্ডোজ সেভেন, মাইক্রোসফ্ট, গুগল ক্রোম, মিন্ট, বই, গান, মুভি সব!

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন মেরাজ » বৃহঃ ডিসেম্বর ২৪, ২০০৯ ২:৪২ অপরাহ্ন

সারিম ভাই ছবির স্পেসাল ইফেক্ট যদি সব হয় তবে আপনার সংগে ছবি নিয়ে কথা বলে লাভ নেই।
ছবি
"স্ক্রু ঢিলা কোন দোষের না, কিন্তু যারা স্ক্রু ইচ্ছা করে ঢিলা করে রাখে তাদের জন্য দরকার ব্যানৌষধ।" - কপিরাইট মানচুদা।
মেরাজ
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 681
নিবন্ধিত হয়েছেনঃ: শুক্র ফেব্রুয়ারী ২৭, ২০০৯ ১২:১০ পূর্বাহ্ন
অবস্থান: রংগভরা বংগদেশ!
স্ট্যাটাস: We are Dead withআউট সফট্‌ওয়্যার!

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন আলোকিত » বৃহঃ ডিসেম্বর ২৪, ২০০৯ ৪:০৪ অপরাহ্ন

সাইফ দি বস ৭ লিখেছেন:কাল্পনিক ছবি কি ভাল হয় না?
ম্যাট্রিক্স কে কি বলবেন?

আমার আগের পোস্টটি ভালভাবে পড়ুন:
আলোকিত লিখেছেন:আর পরাবাস্তবতার মধ্যেও এমন শৈল্পিক গুণাবলী এবং শিক্ষণীয় বিষয় থাকতে হবে যাতে মানুষ দীর্ঘদিন তার কথা মনে রাখে।

পরাবাস্তব=কাল্পনিক
মেরাজ লিখেছেন:সারিম ভাই ছবির স্পেসাল ইফেক্ট যদি সব হয় তবে আপনার সংগে ছবি নিয়ে কথা বলে লাভ নেই।

:thumb:
সদস্যের ছবি
আলোকিত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 3337
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১৯, ২০০৭ ১০:১৬ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
পছন্দ করি: কেডিই ৪, উবুন্টু, ফায়ারফক্স

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন শিপলু » বৃহঃ ডিসেম্বর ২৪, ২০০৯ ৭:০৫ অপরাহ্ন

সমালোচক হিসেবে মুভি দেখলে মুভি কখনই উপভোগ করা যায় না।
এক্সপার্ট সমালোচকরা প্রথমে মুভি উপভোগ করে। তারপর সমালোচনা করে। একটা মুভি তারা একাধিকবারও দেখে।

আমি যখন মুভি দেখি তখন আমার জগৎটাকে ছোট করে ফেলি। ছোট মানে আমার ১৯ ইঞ্চি মনিটরের ফ্রেমে নিয়ে আসি। তখন ছবির বাস্তবতাই আমার বাস্তবতা। এভাবে দেখলেই না মুভি উপভোগ করা যায়। কিন্তু আমি যদি মনিটরের পাশে টেবিলে রাখা ডিভিডি ডিস্কে আলোর ব্যাতিচ্যারারের নীতি মুভির মধ্যে টেনে আনি তাহলে তা আর মুভি মনে হবে না। অন্য কিছু হতে পারে।

আলোকিত,
মুভি যে বাস্তব হতে হবে, এরকম কোন নিয়ম আছে নাকি? বা অবাস্তব মুভির অবাস্তবতা কি ফেলনা কিছু?
ছবি
ছবি
সদস্যের ছবি
শিপলু
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 392
নিবন্ধিত হয়েছেনঃ: সোম সেপ্টেম্বর ২৪, ২০০৭ ৬:০১ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
রক্তের গ্রুপ: B+
স্ট্যাটাস: ণও সটাটুস

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন তনয় দত্ত » বৃহঃ ডিসেম্বর ২৪, ২০০৯ ৭:০৫ অপরাহ্ন

হায়রে, কিসের থেকে কিসে চলে যাচ্ছে। অফটপিকে না গিয়ে একটু আবার অনটপিকে আলোচনা করুন। এটাতে আমি মুভির রিভিউ বা ক্রিটিক্স্ নিয়ে লিখিনি আর সেই মুভির কথা এখানে যে কেন একটু পর পর উঠছে বুঝতেই পারছি না।
সদস্যের ছবি
তনয় দত্ত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1458
নিবন্ধিত হয়েছেনঃ: সোম নভেম্বর ০৫, ২০০৭ ৬:০৩ পূর্বাহ্ন
অবস্থান: মন্দ-ভালো মিলিয়ে এক জায়গায়
স্ট্যাটাস: উবুন্টুতে ঝামেলাও আছে, ভালোও আছে। ভালোটাই বেশি মনে হয় :p
পছন্দ করি: গান, কবিতা, ফ্ল্যাশ, ফোটোশপ, এইচটিএমএল

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন আলোকিত » বৃহঃ ডিসেম্বর ২৪, ২০০৯ ৭:৩৫ অপরাহ্ন

শিপলু লিখেছেন:সমালোচক হিসেবে মুভি দেখলে মুভি কখনই উপভোগ করা যায় না।
এক্সপার্ট সমালোচকরা প্রথমে মুভি উপভোগ করে। তারপর সমালোচনা করে। একটা মুভি তারা একাধিকবারও দেখে।

২০১২ মুভিটা আমি দেখে, উপভোগ করে এরপরই সমালোচনা করেছি। কোন কিছু সম্পর্কে না জেনে আমি তার সমালোচনা করিনা।
আলোকিত,
মুভি যে বাস্তব হতে হবে, এরকম কোন নিয়ম আছে নাকি? বা অবাস্তব মুভির অবাস্তবতা কি ফেলনা কিছু?

এক কথা হাজারবার বলার ইচ্ছা নেই। অবাস্তব মুভি ফেলনা কিছু এটা আমি বলিনি। আমার আগের পোস্টগুলো পড়ুন।
তনয় দত্ত লিখেছেন:হায়রে, কিসের থেকে কিসে চলে যাচ্ছে। অফটপিকে না গিয়ে একটু আবার অনটপিকে আলোচনা করুন। এটাতে আমি মুভির রিভিউ বা ক্রিটিক্স্ নিয়ে লিখিনি আর সেই মুভির কথা এখানে যে কেন একটু পর পর উঠছে বুঝতেই পারছি না।

তনয় দত্ত লিখেছেন:আমি গতকাল ২০১২ মুভিটা দেখলাম, মজার কিন্তু ভাবলাম, আসলেই কি এটা বিশ্বাস করার মত?

হুমমম...
সদস্যের ছবি
আলোকিত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 3337
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১৯, ২০০৭ ১০:১৬ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
পছন্দ করি: কেডিই ৪, উবুন্টু, ফায়ারফক্স

পরে

ফিরে যান কফি হাউজ

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে কোন নিবন্ধিত সদস্য নেই জন সদস্য এই বিভাগটি দেখছেন

cron