প্লাগিন এর নাম Bangla(bn-bd) date বা জুমলা বাংলা ডেট। অন্যান্য যে কোন প্লাগিন এর মতো নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করুন আর এক্টিভ করুন। এক্টিভ করার সাথে সাথেই এটি কন্টেন্ট এর পাবলিশ ও সম্পাদনা তারিখ বাংলায় দেখাবে। তবে আপনি প্লাগিন এর কনফিগারেশনে গিয়ে অনেক অপশন পাবেন এবং নিজের মতো করে কনফিগার করতে পারবেন। যেমনঃ
কঃ ভাষা অনুসারে তারিখ প্রদর্শন
খঃ ক্যাটাগরী ফিল্টারিং
গঃ ফ্রন্টপেজ ফিল্টারিং
বাদ বাকি এই পোস্টের সাথে দেওয়া প্লাগিন এর কনফিগারেশন এর স্ক্রীনশট দেখলে আরো পরিস্কার হবে। আর ব্যবহার করলেতো বুঝতেই পারবেন।
স্ক্রীনশট নিচেঃ ব্যাকএন্ড

ডাউনলোড করুন এখান থেকে।
স্ক্রীনশটঃ ফ্রন্ট এন্ড
এক্টিভ করলেই আশা করি নিজের চোখের সামনে ভেসে উঠবে
যারা ব্যবহার করবেন অনুগ্রহ করে আমাকে কিছু ফিডব্যাক দিলে(মানে কোন বাগ ধরে পড়লে তা ঠিক করার চেস্টা করবো) আমি এটি জুমলার এক্সটেনশন ডিরেক্টরীতে দিয়ে দেবো। আর নতুন ফিচার আর কি করা যেতে পারে সেব্যাপারেও জানাবেন। এছাড়া এই ধরনের আর কোন আইডিয়া প্লাগিন/মডুল/কম্পোনেন্ট যদি কারো মাথায় আসে আমাকে জানাতে পারেন ,যা বাংলা কম্পিউটিং কে আরো সমৃদ্ধ করবে।
আপডেটঃ
আজকে জুমলা এক্সটেনশন ডিরেক্টরীতে সাবমিট করলাম। আশা করি আপ্রুভ হয়ে যাবে।
আর হ্যাঁ আমার ব্লগে এই বিষয়ে পোস্ট এখানে।
JED তে আমার অন্য একটি এডমিন মডুল এখানে।
ধন্যবাদ।
আপডেটঃ ০৩।১২।২০০৯
আজকে JED টিম আমার প্লাগিনটি এপ্রুভ করেছে।



