qt কেবল কুবুন্টুর জন্য নয়, সাধারণত কেডিই এ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহার করা হয়।
কিন্তু এর পার্থক্যও হতে পারে, যেমন ফায়ারফক্স, ফায়ারফক্স যতোদূর জানি gtk আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি (যদিও কোথায় পড়েছিলাম মনে নাই), কিন্তু কেডিই এ্যানভায়ার্মেন্টে gtk প্যাকেজ ছাড়াই ইনস্টল ও ব্যবহার করা যায়।
আমার উবুন্টু প্রায় ১০ গিগা জায়গা জুড়ে আছে। এর মধ্যে প্রায় ৩০০ মেগা জায়গা দখল করে আছে কিছু গান (ext3 -তে)। আবার swap এর জন্য ২০২৪ মেগা ব্যবহার করেছি। মোট কথা প্রায় ৭ গিগা বিভিন্ন এপ্লিকেইশন ইন্সটল ও উবুন্টু আপডেট করে পূর্ন করা। এখন জায়গা বলতে আছে ৭৫০ মেগা এর মত (ext3 -তে)। এই পরিমান জায়গাতে কি ব্যাক আপ করা সম্ভব?
সোয়্যাপের জন্য ২গিগা জায়গা ব্যবহার করা পুরো অপচয়। আমার ৫১২ মেগা সোয়্যাপের মধ্যে কখনই ২৫-৫০% বেশি ব্যবহার হয়নি।
কিছু জায়গা খালি করার জন্য রান করুন
- কোড: সব গুলো নির্বাচন করুন
sudo apt-get clean && sudo apt-get autoclean && sudo apt-get autoremove
এরপর সাইন্যাপটিক খুলে এ্যাপ্লিকেশনগুলো শর্ট করুন status অনুযায়ী এরপর দেখুন Not Installed (residual packages) এরকম একটা অপশন আছে। সেটা নির্বাচন করে সবগুলো এ্যাপ্লিকেশন নির্বাচন করুন Mark for complete removal। apply
কিছু জায়গা উদ্ধার হবে।
আমার নোম ও কেডিই দুইটি ডেস্কটপ ও আনুষঙ্গিক সকল প্যাকেজ ইনস্টল করা আছে, তার ব্যাকআপ করতে জায়গা লেগেছে ১ গিগার সামান্য বেশি। খুব বেশি জায়গা নিচ্ছে না।
ডিপিকেজি-রিপ্যাক নামক ডিরেক্টরি টা কি এন টি এফ এস (NTFS) এর কোন পার্টিশনের করা যাবে? (সেটায় অনেক জায়গা আছে)
সাধারণ বুদ্ধিতে NTFS এ করতে বলবো না, কারণ এটা লিনাক্সের ডিফল্ট সেটিং না। বাকিটা আপনার মর্জি।
লোকাল রিপো কি ভাবে বানাবো সম্ভব হলে তারাতারি জানান। নাম শুনেই মনে হচ্ছে কাজের জিনিষ।

ইন্টারনেট ছাড়া উবুন্টু'র প্রায় সকল সুবিধাই তো রিপোতে থাকে। আমি কয়েকজন কে উবুন্টু ব্যবহার করাবো, তাদের ইন্টারনেট কানেকশন নাই। তাই রিপোর কথা তাড়াতাড়ি জানান।
ভাই এখন রিপোর সমাধানটা খোঁজাখুজির সময় নেই হাতে, কালকে পরীক্ষা আছে

। হাতে কিছু সময় নিয়ে পরে খুঁজে বের করবোনে, নাহলে আশা করছি স্বপ্নচারী ভাই পদ্ধতিটি আপ্রতেও উল্লেখ করবেন।
আচ্ছা /var/cache/apt/archive ফোল্ডারে যেগুলো থাকে ওগুলো কী?
কোন একসময় কোথাও স্বপ্নচারী ভাই বলেছিলেন যে ঐ ফোল্ডারটা কপি করে নিয়ে ওটাকেই রিপো হিসেবে ব্যবহার করা যায়। এভাবে যেই কম্পিউটারে ইন্টারনেট নাই সেখানে ঐ প্রোগ্রামগুলো আনা যায়।
/var/cache/apt/archive কেও আসলে রিপোর পর্যায়ে ফেলা যেতে পারে।
ইন্টারনেট থেকে আমরা যতো ফাইল ডাউনলোড করছি ইনস্টলের জন্য তা উক্ত ফোল্ডারে জমা হয়। সেখান থেকে কপি করে নিয়ে গিয়ে অন্য কম্পিউটারে ইনস্টল করা সম্ভব, (তবে সেক্ষেত্রে আপনার সফটওয়্যার প্যাকেজ লিস্ট/সোর্স লিস্টটাও কপি করে নিয়ে যেতে হবে, যাতে সাইন্যাপ্টিক চিনতে পারে আপনার কম্পিউটারে উক্ত সফটওয়্যারগুলো আছে।)
এখানে ক্ষুদ্র সমস্যা হচ্ছে অনেক সময় জায়গা বাঁচাবার জন্য /var/cache/apt/archive এর ফাইলগুলো মুছে নতুন করে রাইট করে। এতে আপনার পূর্ব থেকে আজকে পর্যন্ত সব প্যাকেজ পাবেন না।
আমার মতে মুজতবার এই ব্যাকআপের সমাধানটি বেশ ভালো হয়েছে। আপাত দৃষ্টিতে আমার প্রায় সব প্যাকেজই ব্যাকআপ হয়েছে। এখন শুধু অন্য কম্পিউটারে নিয়ে গিয়ে ইনস্টলের অপেক্ষা।
(সকলের বুঝার সুবিধার জন্য কিঞ্চিত সম্পাদিত)