কেডিই-নোম-লিনাক্স এবং উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কিছু কথা

লিনাক্স সম্পর্কিত আলোচনা

কেডিই-নোম-লিনাক্স এবং উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কিছু কথা

পোস্টলিখেছেন কারিগর » সোম জুলাই ২১, ২০০৮ ৮:১৭ অপরাহ্ন

আমি লিনাক্স বিষয়ে কিছুই জানিনা। কিন্তু উইন্ডজ খুব ভালো মত বুঝি। এতে কি লিনাক্স ব্যবহার করতে পারবো? না কি ভাল প্রোগ্রামার হতে হবে?
কে ডি ই ৩ এবং কে ডি ই ৪ বলতে কি বুঝালেন? আমি বুঝি নাই। দয়া করে যদি উইন্ডোজ-এর কোন দিক উল্লেখ করে পার্থক্যটির উদাহরণ দেন, তাহলে কৃতজ্ঞ হবো।


সম্প্রতি, ফোরামের একজন সদস্য এভাবে আমাকে একটি বার্তা পাঠান। আমি তাকে কথা দেই যে, এ বিষয়ে কিছু না কিছু লিখব। যদিও আমার জ্ঞান সীমিত, তারপরেও সাদামাটা বাংলায় একটু বর্ণনা করার চেষ্টা করলাম এখানে:
__________________________________________________________

লিনাক্স কি?

অনেকেরই প্রশ্ন , লিনাক্স জিনিসটা-ই বা কি? "লিনাক্স" শব্দটা একটা "অপারেটিং সিসটেম" কে নির্দেশ করে, যার প্রাণ হলো "লিনাক্স কার্ণেল" (মনোলিথিক)।
"উইন্ডোজ এক্সপি" একটা অপারেটিং সিসটেম। সাদা কথায়, আপনার পিসি তে হার্ডওয়্যারের পর পর-ই যে জিনিসটি আপনাকে পিসি চালাতে সাহায্য করে সেটাই হলো অপারেটিং সিসটেম। অপারেটিং সিসটেমের প্রান বলতে কার্নেল কেই বুঝায়। আপনি উইনডোজে যেই "Welcome Screen" দেখেন সেটার পিছনের কাজ কর্ম গুলো অনেক জটিল; আর, সেই জটিল কাজ কর্মগুলোর ভিত্তি হলো , কার্ণেল।

মাইক্রোসফটের দাবী উইনডোজ CE এর পর থেকে সবগুলো-ই এ"হাইব্রীড কার্ণেল" এর উপরে তৈরি।

ডেস্কটপ এনভায়রনমেন্ট:

লিনাক্স কার্ণেল ভিত্তিক অপারেটিং সিসটেম গুলোর একটা সুবিধা হলো, এগুলোতে বেশির ভাগ ক্ষেত্রেই একাধিক ডেস্কটপ এনভায়রনমেন্ট থাকে। সাধারণ ব্যবহারকারীদের জন্য অধিকাংশ ক্ষেত্রেই , এক্সপি আর ভিস্তার পার্থক্য হলো চেহারায়। তাই যদি হয়, তবে, এক উবুন্টু-র-ই ৪ রকম চেহারা আছে।
    ১।উবুন্টু
    ২।কে-বুন্টু (KUBUNTU)
    ৩।এডু-উবুন্টু
    ৪।এক্স-উবুনটু


আমরা যারা নিজেরা বা বড় ভাই-বোন-বাবা-মামাদের ডস ব্যবহার করতে দেখেছি, তারা জানি, যে উইন্ডোজ সারা জীবন এক রকম ছিল না। একসময়ে , মাউস বলতে কিছুই ছিল না। সব চলত কী-কমান্ডের উপর ভর করে। লিনাক্সের-ও এমন দিন গিয়েছে। শুধু যে গিয়েছে তা না, অনেক লম্বা একটা সময় গিয়েছে এমন। সে কারণেই বেশিভাগ মানুষের ধারণা, লিনাক্স চালাতে হলে অনেক কিছু জানা লাগবে, কমান্ড মুখস্থ করা লাগবে কিংবা "বস" পাবলিক হওয়া লাগবে। তো, এই কমান্ড বেইজড কালো বা এক কালারের স্ক্রীণ থেকে বের হবার জন্য , ডেভেলোপাররা নিয়ে আসেন, ডেস্কটপ এনভায়রনমেন্ট । ডেস্কটপ এনভায়রনমেন্ট গুলোর কাজ হলো আপনার কমপিউটার ব্যবহার আরো স্বচ্ছন্দ্য করে তোলা।

কয়েকটা পরিচিত ডেস্কটপ এনভায়রনমেন্ট হলো:
    GNOME
    KDE
    XFCE
    EDE
    XFAST
    WORKBENCH


আরও জানতে দেখুন: http://en.wikipedia.org/wiki/Desktop_environment

GNOME এবং KDE:

নাম টা অনেকে অনেক ভাবে উচ্চারণ করেন। কেউ "জিনোম" কেউ "নোম" আবার কেউ "গুহ-নোম"।তবে, আমি বেশি শুনেছি "নোম"।
তো, নোম একটি অত্যন্ত সহজ ডেস্কটপ এনভায়রনমেন্ট। এর উৎপত্তি হয়, কেডিই এর কিছু আইনি জটিলতার কথা চিন্তা করে। ১৯৯৬ তে যখন কেডিই যাত্রা শুরু করে তখন "সম্পূর্ণ বিনামূল্যের" সফটওয়্যার কেডিই-র ভিত্তি ছিল একটি প্রোপ্রাইটরী এবং ব্যয়বহুল টুলকিট। কিন্তু, জি-এন-ইউ এর ডেভেলোপাররা চিন্তায় পড়ে যান এই ভেবে যে, ওপেনসোর্স ফ্রী সফটওয়্যারের গোড়াতেই যদি একটা নন-ফ্রী সফটওয়্যার থাকে তাহলে ওপেনসোর্স আন্দোলন ব্যহত হতে পারে। এই চিন্তায়, শুরু হয় নোম বানানোর প্রজেক্ট। নোমের ভিত্তি হলো GTK+ (জিম্প টুল কিট) অন্যদিকে কে ডি ই এর বেইস হলো Qt উইজেট টুলকিট। দিনে দিনে ২ প্রজেক্টই জনপ্রিয়তা পেতে থাকে। ডেভেলোপাররা ২ এনভায়রনমেন্টকে কেন্দ্র করেই সফটওয়্যার বানাতে শুরু করেন। তবে, সফটওয়্যার নিয়ে সমস্যা খুব একটা হয় না, একমাত্র ভিজুয়্যাল এক্সপ্রেশন ছাড়া।

GNOME এবং KDE ভার্সন:

ওপেনসোর্সের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে , দুনিয়াজোড়া ডেভেলোপাররা যখন সফটওয়্যার বানাতে বা আরো উন্নত করতে ব্যস্ত, তখন, ডেস্কটপ এনভায়রনমেন্ট গুলোর নির্মাতারাও ব্যস্ত হয়ে যান আরো উন্নত ভার্সন দিতে। এভাবেই, গত ১১ বছরে নোমের ১৬ টির মত সম্পূর্ণ এবং আংশিক রিলিজ এসে গেছে। কেডিই অন্যদিকে সমান সময়ে ১২ টি রিলিজ দিয়েছে। কেডিইর ভার্সন গুলো ৪টি সিরিজে এসেছে। শুরুর দিকে কেডিই ১ এবং ২। এর পরে অনেক দিন কেডিই ৩ এ বিভিন্ন সংস্করণ। সর্বশেষ এ বছরের জানুয়ারীর ১১ তারিখ কেডিই ৪.০ রিলিজ হলো। নোমের সর্বশেষ ভার্সন আসবার কথা আছে, এ বছর সেপ্টেম্বর এ ।

ব্যবহার:

আমার মত, উইন্ডোজ দিয়ে যাদের কমপিউটারে হাতে খড়ি, তাদের কাছে ব্যাপারটা অনেকটা থীম ব্যবহার করবার মত। যেমন , একটা সাধারণ উবুন্টু আর কে-উবুন্টুর চেহারার পার্থক্য নিজেই দেখুন:

উবুন্টুর (নোম) ডিফল্ট ডেস্কটপ:
ছবি

কে-উবুন্টু-র (KUBUNTU) ডিফল্ট ডেস্কটপ (কেডিই ৪):
ছবি

উবুন্টুর মেনু:
ছবি
কে-উবুন্টুর (KUBUNTU) স্টার্ট মেনু:
ছবি

এই ছিল, কেডিই এবং নোম নিয়ে কথাবার্তা। আশা করি যাদের সংশয় ছিলো যে "কেডিই কি জিনিস?", তারা কিছুটা হলেও বুঝতে পারবেন।

ধন্যবাদ
সদস্যের ছবি
কারিগর
সমন্বয়ক
 
পোস্ট: 2399
নিবন্ধিত হয়েছেনঃ: সোম মার্চ ৩১, ২০০৮ ৬:৫৭ পূর্বাহ্ন
অবস্থান: লেক ডিস্ট্রিক্ট , ইংল্যান্ড
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: ক্লান্ত,আহত, প্রায় নিহত, বিরক্ত, কিছু সঞ্জীবনী টিকা দরকার!
পছন্দ করি: মানুষকে বলা যায় এরকম সব কিছুই!

কেডিই-নোম-লিনাক্স এবং উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কিছু কথা

পোস্টলিখেছেন sohoj » সোম জুলাই ২১, ২০০৮ ৮:২৭ অপরাহ্ন

সুন্দর,সাবলিল এবং সহজবোধ্য আলোচনার জন্য ধন্যবাদ
সোম জুলাই ২১, ২০০৮ ৮:২৭ অপরাহ্ন তারিখে কারিগর সর্বশেষ সম্পাদনা করেছেন, 1 বার সম্পাদনা করা হয়েছে।.
কারণ: সুদীর্ঘ এবং অপ্রয়োজনীয় উদ্ধৃতি মুছে দেয়া হলো।
sohoj
নিয়মিত সদস্য
 
পোস্ট: 208
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ মে ০৭, ২০০৮ ৩:২৪ অপরাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: AB+

Re: কেডিই-নোম-লিনাক্স এবং উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কিছু কথা

পোস্টলিখেছেন আশাবাদী » সোম জুলাই ২১, ২০০৮ ৮:৩১ অপরাহ্ন

ধন্যবাদ কারিগরি ভাই সংক্ষেপে বিষয়টি তুলে ধরার জন্য।
নতুন টপিক পোস্ট করার আগে একবার ভেবে দেখুন... ফোরামে ঝাড়ি খাওয়ার মহা মহা উপায়! উবুন্টু লিনাক্স ইন্ডেক্স

অনুগ্রহ করে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সমগ্র বাংলাদেশী/বাঙ্গালী জাতি সম্পর্কে কটু মন্তব্য করবেন না

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।
আশাবাদী
সমন্বয়ক
 
পোস্ট: 3094
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২৫, ২০০৮ ১:৩২ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: মাথা ব্যাথা ঘাড় ব্যাথা, ঘাড় থেকে মাথাটা ছেটে ফেলবো কি??
পছন্দ করি: লিনাক্স, ওপেনসোর্স, আড্ডা

কেডিই-নোম-লিনাক্স এবং উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কিছু কথা

পোস্টলিখেছেন আলোকিত » সোম জুলাই ২১, ২০০৮ ১০:০৭ অপরাহ্ন

কারিগর ভাইকে ধন্যবাদ গ্রাফিক্যাল লিনাক্স ডেস্কটপ এনভায়রনমেন্ট সম্পর্কে বিস্তারিত লেখার জন্য। :D
আমিও এ সম্পর্কে লিখবো বলে ভাবছিলাম কিন্তু অস্থিরতার কারণে কিছুতেই লেখা এগুচ্ছিল না। আশা করি এই টপিকটি আরও আপডেট করে সমৃদ্ধ করে তুলবেন যাতে নতুন ব্যবহারকারীরা আরও সহজে নোম, কেডিই এবং এক্সএফসিই-এর বৈশিষ্ট্যগুলো বুঝে উঠতে পারে।
ওহ আর আপনি তো এক্সএফসিই/জুবুন্টু সম্পর্কে কিছু লেখেননি! সময় করে এক্সএফসিই সম্পর্কেও কিছু লেখার অনুরোধ করছি।
সদস্যের ছবি
আলোকিত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 3337
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১৯, ২০০৭ ১০:১৬ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
পছন্দ করি: কেডিই ৪, উবুন্টু, ফায়ারফক্স

কেডিই-নোম-লিনাক্স এবং উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কিছু কথা

পোস্টলিখেছেন কারিগর » সোম জুলাই ২১, ২০০৮ ১০:১২ অপরাহ্ন

আলোকিত লিখেছেন: ওহ আর আপনি তো এক্সএফসিই/জুবুন্টু সম্পর্কে কিছু লেখেননি! সময় করে এক্সএফসিই সম্পর্কেও কিছু লেখার অনুরোধ করছি।


টপিকের নামে কিন্তু, এক্সএফসিই/জুবুন্টু সম্পর্কে কিছু বলা হয় নাই! আর, আমি এখনো ঐ বস্তু ব্যবহার করি নাই! ধরে নাও, ঐটা নিয়া লেখার দায়িত্ব তোমার উপরে ছেড়ে দিলাম। পরীক্ষা শেষে লিখে দিও।
সদস্যের ছবি
কারিগর
সমন্বয়ক
 
পোস্ট: 2399
নিবন্ধিত হয়েছেনঃ: সোম মার্চ ৩১, ২০০৮ ৬:৫৭ পূর্বাহ্ন
অবস্থান: লেক ডিস্ট্রিক্ট , ইংল্যান্ড
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: ক্লান্ত,আহত, প্রায় নিহত, বিরক্ত, কিছু সঞ্জীবনী টিকা দরকার!
পছন্দ করি: মানুষকে বলা যায় এরকম সব কিছুই!

কেডিই-নোম-লিনাক্স এবং উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কিছু কথা

পোস্টলিখেছেন সাইফ » মঙ্গল জুলাই ২২, ২০০৮ ১:২৩ পূর্বাহ্ন

ভাই, আমি আপনার লেখাটা প্রিন্ট করে রাখলাম। নতুন ব্যবহারকারী, তারপরও ৯০% বুঝে ফেলেছি। বাকিটা পরে কাজে দিবে বলে প্রিন্ট করলাম। আপনার কাছ থেকে জ্ঞান নিলাম, এখন আলোকিত ভাইয়ের অপেক্ষায় রইলাম। তার পরীক্ষা কবে শেষ হবে?
ভাই, আমি আপনা লেখাটা প্রিন্ট করে রাখলাম। নতুন ব্যবহারকারী, তারপরও ৯০% বুঝে ফেলেছি। বাকিটা পরে কাজে দিবে বলে প্রিন্ট করলাম। আপনার কাছ থেকে জ্ঞান নিলাম, এখন আলোকিত ভাইয়ের অপেক্ষায় রইলাম। তার পরীক্ষা কবে শেষ হবে?
সদস্যের ছবি
সাইফ
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 789
নিবন্ধিত হয়েছেনঃ: শনি জুলাই ১৯, ২০০৮ ৩:৩০ পূর্বাহ্ন
অবস্থান: হেলানবিহীন টুলে...
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: উবুন্টু (৯.১০) গেমস নিয়ে ব্যাস্ত আছি....
পছন্দ করি: উবুন্টু লিনাক্স, ফায়ারফক্স, অপেন সোর্স।

Re: কেডিই-নোম-লিনাক্স এবং উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কিছু কথা

পোস্টলিখেছেন কারিগর » মঙ্গল জুলাই ২২, ২০০৮ ১:৩০ পূর্বাহ্ন

সাইফ ভাই, আসলেই কাজে আসলে খুশি হব। তবে, প্রিন্ট করার পাশাপাশি এই টপিকের পাতার একেবারে নিচে দেখুন "বুকমার্ক করুন" নামে একটা লিংক আছে। ওতায় ক্লিক করে বুকমার্ক করে রাখেন। তাহলে ইউজার কন্ট্রোল প্যানেল থেকে সহজে পাবেন। আর, আশা রাখি এ বিষয়ে আরো বিস্তারিত লিখতে পারব। আসলে, তড়িঘড়িতে লিখেছি আজকের টা।
সদস্যের ছবি
কারিগর
সমন্বয়ক
 
পোস্ট: 2399
নিবন্ধিত হয়েছেনঃ: সোম মার্চ ৩১, ২০০৮ ৬:৫৭ পূর্বাহ্ন
অবস্থান: লেক ডিস্ট্রিক্ট , ইংল্যান্ড
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: ক্লান্ত,আহত, প্রায় নিহত, বিরক্ত, কিছু সঞ্জীবনী টিকা দরকার!
পছন্দ করি: মানুষকে বলা যায় এরকম সব কিছুই!

Re: কেডিই-নোম-লিনাক্স এবং উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কিছু কথা

পোস্টলিখেছেন আহমাদ মুজতবা » বুধ জুলাই ২৩, ২০০৮ ১:১৫ পূর্বাহ্ন

দারূন লিখেছেন ভাই। দেখি কিছু লিখা যায় নাকি আরো বিস্তারিত। আলোকিত পরীক্ষা শেষ হলেও জানাইয়ো একসাথে কিছু লেখা যায় কিনা দেখি
সদস্যের ছবি
আহমাদ মুজতবা
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 348
নিবন্ধিত হয়েছেনঃ: মঙ্গল সেপ্টেম্বর ২৫, ২০০৭ ৩:১৭ অপরাহ্ন
অবস্থান: !!! SatanIC WorLD !!!

Re: কেডিই-নোম-লিনাক্স এবং উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কিছু কথা

পোস্টলিখেছেন সাইফ » বুধ জুলাই ২৩, ২০০৮ ২:২৪ অপরাহ্ন

কারিগর লিখেছেন:এই টপিকের পাতার একেবারে নিচে দেখুন "বুকমার্ক করুন" নামে একটা লিংক আছে। ওতায় ক্লিক করে বুকমার্ক করে রাখেন। তাহলে ইউজার কন্ট্রোল প্যানেল থেকে সহজে পাবেন।

ভাই বলতে লজ্জার ব্যাপার হলেও এ কথা সত্য যে, বাংলা ফোরামে আমার এইটাই প্রথম অভিজ্ঞতা। চিন্তা করবেন না, আস্তে আস্তে সবই পারবো।
সদস্যের ছবি
সাইফ
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 789
নিবন্ধিত হয়েছেনঃ: শনি জুলাই ১৯, ২০০৮ ৩:৩০ পূর্বাহ্ন
অবস্থান: হেলানবিহীন টুলে...
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: উবুন্টু (৯.১০) গেমস নিয়ে ব্যাস্ত আছি....
পছন্দ করি: উবুন্টু লিনাক্স, ফায়ারফক্স, অপেন সোর্স।

Re: কেডিই-নোম-লিনাক্স এবং উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কিছু কথা

পোস্টলিখেছেন উন্মাতাল তারুণ্য » মঙ্গল নভেম্বর ০৪, ২০০৮ ৪:৫৪ পূর্বাহ্ন

ভালো এবং তথ্যবহুল লেখা। ৪/৫ রেটিং দিলাম।
সদস্যের ছবি
উন্মাতাল তারুণ্য
সমন্বয়ক
 
পোস্ট: 2813
নিবন্ধিত হয়েছেনঃ: শনি সেপ্টেম্বর ১৫, ২০০৭ ৩:৪৮ অপরাহ্ন
অবস্থান: ২৩°৪২′০″ উত্তর, ৯০°২২′৩০″ পূর্ব
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: অনুগ্রহপূর্বক আমাকে 'techie', 'geek', 'savvy', 'nerd', 'IT expert', 'Linux expert' ইত্যাদি তৈল মর্দিত সম্বোধন করা থেকে বিরত থাকুন।


ফিরে যান লিনাক্স

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে গুগল বট জন সদস্য এই বিভাগটি দেখছেন