লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল।

লিনাক্স সম্পর্কিত আলোচনা

লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল।

পোস্টলিখেছেন আশাবাদী » সোম আগস্ট ১১, ২০০৮ ৯:৩৩ অপরাহ্ন

(এটি নবীশ অনেকেই জানেন না, তাদের জন্য। পদ্ধতিটি উবুন্টু লিনাক্সে পরীক্ষিত তবে প্রায় সকল গ্রাব মেন্যু ব্যবহার করে এমন লিনাক্সের ক্ষেত্রে প্রযোজ্য- ভুল হলে ঠিক করে দিবেন।)

অনেক মানুষই মনে করেন লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল দেয়া উচিত না। এতে ডাটা মুছে যায়, হার্ডডিস্ক নষ্ট হয়ে যায়, পার্টিশন ভেঙ্গে যায় ইত্যাদি। ব্যাপারটি আসলে সেরকম কিছু না। আপনার লিনাক্সের ডাটা সুরক্ষিত থাকবে (যদি আপনি অন্য পার্টিশন ড্রাইভে ইনস্টল করেন)

আধুনিক অধিকাংশ লিনাক্সই গ্রাব মেন্যু বুটলোডার হিসেবে ব্যবহার করে। গ্রাব মেন্যু এমন স্থান যা master boot record (mbr)-এ লিনাক্স পার্টিশন ও উইন্ডোজ পার্টিশন চিহ্নিত করে। এবং বুট হবার সময় আপনি লিনাক্সে বুট করবেন নাকি উইন্ডোজে বুট করবেন সেই অপশন দেয়।

এখন লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল করলে সমস্যা হয় mbr থেকে গ্রাব মেন্যু ডাটা কিছু মুছে যায় সেই সাথে উইন্ডোজ লিনাক্স পার্টিশনকে চিনতে পারে না বলে অন্য কোন অপারেটিং সিস্টেম যে আছে তা উইন্ডোজ জানে না। তাই লিনাক্সে বুট করার কোন উপায় থাকে না। এই সময় ঘাবড়াবার কিছু নেই আপনার লিনাক্স পার্টিশন আগের অবস্থানেই আছে। কেবল গ্রাব মেন্যু নতুন করে আপডেট করলেই হবে।

গ্রাব মেন্যু আপডেট করার জন্য আপনার লিনাক্সের ইনস্টলেশন (লাইভ সিডি) দিয়ে বুট করুন। এবার টার্মিনাল খুলুন নীচের কমান্ডটি দিয়ে এন্টার চাপুন।
কোড: সব গুলো নির্বাচন করুন
sudo update-grub

সিস্টেম রিস্টার্ট দিন আপনার গ্রাব ঠিক থাকলে লিনাক্স পার্টিশন পেয়ে যাবে নিজে নিজে আর না পেলেও ঘাবড়াবার কিছু নেই, ম্যানুয়ালী সেট করা সম্ভব।

ম্যানুয়ালী সেট করার জন্য আবারও লাইভ সিডি থেকে বুট করুন। টার্মিনালে গিয়ে লিখুন
কোড: সব গুলো নির্বাচন করুন
sudo grub

কোড: সব গুলো নির্বাচন করুন
find /boot/grub/stage1

এতে আপনার লিনাক্স রুট পার্টিশন ডাটা প্রদর্শন করবে। জিনিসটা থাকবে
কোড: সব গুলো নির্বাচন করুন
(hd0,*)

এখানে hd0 আপনার হার্ডডিস্ক নং এবং * আপনার রুট পার্টিশন নং অর্থাৎ কোন হার্ডডিস্কের কোন পার্টিশনে লিনাক্স রুট ইনস্টল করা আছে।
(*) ১,২,৩,৪,৫ যে কোন সংখ্যা হতে পারে।

এবার রুট ইনফর্মেশন পাবার পর নীচের কমান্ডগুলো একে একে দিন।

কোড: সব গুলো নির্বাচন করুন
grub> root (hd0,*)

কোড: সব গুলো নির্বাচন করুন
grub> setup (hd0)

কোড: সব গুলো নির্বাচন করুন
grub> quit

সিস্টেম রিস্টার্ট করুন গ্রাব চলে এসেছে।

(কোন ভুল থাকলে অভিজ্ঞ বন্ধুগন ঠিক করে দিন্।)

পুনঃসম্পাদনা
হার্ডডিস্ক ধরণ অনুযায়ী ভিন্ন কমান্ড দেয়ার আর প্রয়োজন নেই, সবই এখন sda হিসেবে আসে
শুক্র নভেম্বর ০৭, ২০০৮ ১০:৪৩ অপরাহ্ন তারিখে আশাবাদী সর্বশেষ সম্পাদনা করেছেন, 2 বার সম্পাদনা করা হয়েছে।.
নতুন টপিক পোস্ট করার আগে একবার ভেবে দেখুন... ফোরামে ঝাড়ি খাওয়ার মহা মহা উপায়! উবুন্টু লিনাক্স ইন্ডেক্স

অনুগ্রহ করে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সমগ্র বাংলাদেশী/বাঙ্গালী জাতি সম্পর্কে কটু মন্তব্য করবেন না

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।
আশাবাদী
সমন্বয়ক
 
পোস্ট: 3094
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২৫, ২০০৮ ১:৩২ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: মাথা ব্যাথা ঘাড় ব্যাথা, ঘাড় থেকে মাথাটা ছেটে ফেলবো কি??
পছন্দ করি: লিনাক্স, ওপেনসোর্স, আড্ডা

লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল।

পোস্টলিখেছেন তারেক » রবি আগস্ট ১৭, ২০০৮ ২:০৩ পূর্বাহ্ন

আশাবাদী ভাই, আপনার কথামত তো আমার গ্রাব চলে এসেছে, কিন্তু উবুন্টু তো আর লোড হচ্ছে না।
এরর দেখাচ্ছে। Error 17: cannot mount selected partition
এটা দিয়ে গুগলিং করলাম, কিন্তু বুঝলাম না
ছবি
ছবি
সদস্যের ছবি
তারেক
নিয়মিত সদস্য
 
পোস্ট: 115
নিবন্ধিত হয়েছেনঃ: বৃহঃ মার্চ ২৭, ২০০৮ ৫:০০ পূর্বাহ্ন
অবস্থান: রা.বি.
রক্তের গ্রুপ: B+

লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল।

পোস্টলিখেছেন আশাবাদী » রবি আগস্ট ১৭, ২০০৮ ৩:৫৭ পূর্বাহ্ন

হুমম গ্রাব আসলে e চেপে এডিট করে দেখুন কোন পার্টিশনে মাউন্ট করছে। দেখবেন আপনার রুটকে মাউন্ট করেনি।
মানে আপনার রুট হলো হয়তো (hd0,2) কিন্তু করে রেখেছে (hd0,3)

তাহলে চিন্তিত হবার কিছু নেই।

গ্রাব মেন্যু এডিট করে আগে রুট পার্টিশন টেম্পোরালীরি দেখান। উবুন্টুতে বুট করুন। টার্মিনালে
কোড: সব গুলো নির্বাচন করুন
gksudo gedit /boot/grub/menu.lst

এখানে নিচের দিকে দেখবেন আপনার অপারেটিং সিস্টেম লিস্টসহ গ্রাব মেন্যু অপশন।

title Ubuntu 8.04.1, kernel 2.6.24-19-generic
root (hd0,5)
kernel /boot/vmlinuz-2.6.24-19-generic root=UUID=fadc93f5-8658-4fe2-9847-ebed73fac091 ro quiet splash
initrd /boot/initrd.img-2.6.24-19-generic
quiet

title Ubuntu 8.04.1, kernel 2.6.24-19-generic (recovery mode)
root (hd0,5)
kernel /boot/vmlinuz-2.6.24-19-generic root=UUID=fadc93f5-8658-4fe2-9847-ebed73fac091 ro single
initrd /boot/initrd.img-2.6.24-19-generic

title Ubuntu 8.04.1, memtest86+
root (hd0,5)
kernel /boot/memtest86+.bin
quiet

বোল্ড করা অংশটিতে আপনার সঠিক রুট পার্টিশন চিহ্নিত করুন। সিস্টেম রিস্টার্ট দিন। সমস্যার সমাধান হলো। (কার্নেল আপডেটের সময় একটু সাবধান থাকবেন, কার্নেল সিরিজ পরিবর্তন হলে আবারও পার্টিশন লোকেশন পরিবর্তন হয়ে যেতে পারে (আমার ক্ষেত্রে হয়েছিলো) তখন আরেকবার রুট পার্টিশন চিহ্নিত করে দিলে ঠিক হয়ে যাবে।)
বৃহঃ মার্চ ১২, ২০০৯ ১:০৭ পূর্বাহ্ন তারিখে আশাবাদী সর্বশেষ সম্পাদনা করেছেন, 3 বার সম্পাদনা করা হয়েছে।.
কারণ: ভুল ঠিক করা হলো
নতুন টপিক পোস্ট করার আগে একবার ভেবে দেখুন... ফোরামে ঝাড়ি খাওয়ার মহা মহা উপায়! উবুন্টু লিনাক্স ইন্ডেক্স

অনুগ্রহ করে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সমগ্র বাংলাদেশী/বাঙ্গালী জাতি সম্পর্কে কটু মন্তব্য করবেন না

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।
আশাবাদী
সমন্বয়ক
 
পোস্ট: 3094
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২৫, ২০০৮ ১:৩২ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: মাথা ব্যাথা ঘাড় ব্যাথা, ঘাড় থেকে মাথাটা ছেটে ফেলবো কি??
পছন্দ করি: লিনাক্স, ওপেনসোর্স, আড্ডা

লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল।

পোস্টলিখেছেন তারেক » রবি আগস্ট ১৭, ২০০৮ ৭:১৪ পূর্বাহ্ন

আমার রুট হল (hd0,1), কিন্তু করা আছে (hd0,2)
আমি উপরের কমান্ড দিলে এডিটরে ফাঁকা ফাইল ওপেন হচ্ছে। ঐ লেখা গুলোতো আসছে না, তাহলে কি করব?

আর একটা কথা, সেটা হল- আমি ডিফল্ট ওএস হিসেবে এক্সপি কে রাখতে চাই। তাহলে কি করতে হবে?
ছবি
ছবি
সদস্যের ছবি
তারেক
নিয়মিত সদস্য
 
পোস্ট: 115
নিবন্ধিত হয়েছেনঃ: বৃহঃ মার্চ ২৭, ২০০৮ ৫:০০ পূর্বাহ্ন
অবস্থান: রা.বি.
রক্তের গ্রুপ: B+

লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল।

পোস্টলিখেছেন আশাবাদী » রবি আগস্ট ১৭, ২০০৮ ৩:১৯ অপরাহ্ন

কি!! হতেই পারে না। আপনি কমান্ডটি কি ঠিকভাবে রান করেছেন? টেক্সট এডিটরে আপনার গ্রাব ডিটেইলস্ দিবে। এই ফাইলে কিছু না থাকলে আপনার কম্পিউটারই চালু হবে না, গ্রাব লোডার তো পরে আসার কথা।

আচ্ছা আপনি তাহলে Alt+F2 চেপে sudo nautilus লিখে এন্টার চাপুন। এরপর আপনার রুট সিস্টেম ফোল্ডার থেকে /boot/grub/ ডাইরেক্টরিতে যান। সেখানে দেখুন menu.lst বলে কিছু আছে নাকি। সেটা খুলে দেখুন গ্রাব মেন্যু সম্পর্কে তথ্য পাবেন।

গ্রাফিক্যালি উইন্ডোজ ডিফল্ট করার জন্য startupmanager ইনস্টল করে ফেলুন সাইন্যাপটিক থেকে। এটা বুটের সময়ের বিভিন্ন অপশন গ্রাফিক্যালি ক্লিকের মাধ্যমে সম্পাদনে সাহায্য করে।
নতুন টপিক পোস্ট করার আগে একবার ভেবে দেখুন... ফোরামে ঝাড়ি খাওয়ার মহা মহা উপায়! উবুন্টু লিনাক্স ইন্ডেক্স

অনুগ্রহ করে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সমগ্র বাংলাদেশী/বাঙ্গালী জাতি সম্পর্কে কটু মন্তব্য করবেন না

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।
আশাবাদী
সমন্বয়ক
 
পোস্ট: 3094
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২৫, ২০০৮ ১:৩২ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: মাথা ব্যাথা ঘাড় ব্যাথা, ঘাড় থেকে মাথাটা ছেটে ফেলবো কি??
পছন্দ করি: লিনাক্স, ওপেনসোর্স, আড্ডা

লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল।

পোস্টলিখেছেন শামীম » রবি আগস্ট ১৭, ২০০৮ ৩:৩২ অপরাহ্ন

আশাবাদী লিখেছেন:গ্রাফিক্যালি উইন্ডোজ ডিফল্ট করার জন্য startupmanager ইনস্টল করে ফেলুন সাইন্যাপটিক থেকে। এটা বুটের সময়ের বিভিন্ন অপশন গ্রাফিক্যালি ক্লিকের মাধ্যমে সম্পাদনে সাহায্য করে।

এই ব্যাপারে একটা পোস্ট দিলাম একটু আগে। এখানে
শামীম
উপদেষ্টা ও সমন্বয়ক
 
পোস্ট: 332
নিবন্ধিত হয়েছেনঃ: সোম সেপ্টেম্বর ১০, ২০০৭ ১:৫৪ অপরাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: তেমন সুবিধার না .........................
পছন্দ করি: পরিবেশ, দূষন, স্বাস্থ্যসম্মত আবাসন, পানি সরবরাহ, আর্সেনিক, বর্জ্য ও আবর্জনা ব্যবস্থাপনা, বিকল্প জ্বালানী, টেকসই উন্নয়ন

লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল।

পোস্টলিখেছেন স্বপ্নচারী » সোম আগস্ট ১৮, ২০০৮ ৪:২৪ অপরাহ্ন

আশাবাদী, উবুন্তু লোড না হলে কীভাবে নটিলাস বা স্টার্টআপম্যানেজার চালু করবে?

তারেক, আপনি কি হার্ডডিস্ক পার্টিশনে কোন পরিবর্তন করেছিলেন? যদি করে থাকেন তবে লাইভসিডি চালিয়ে grub-install চালান।
স্বপ্নচারী
সমন্বয়ক
 
পোস্ট: 809
নিবন্ধিত হয়েছেনঃ: শনি সেপ্টেম্বর ১৫, ২০০৭ ১০:২৬ অপরাহ্ন
অবস্থান: সাউদাম্পটন, ইংল্যান্ড

লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল।

পোস্টলিখেছেন আশাবাদী » সোম আগস্ট ১৮, ২০০৮ ৪:৫৯ অপরাহ্ন

স্বপ্নচারী ভাই। ওনার গ্রাব আসছে কেবল রুট পার্টিশন ঠিকভাবে প্রদর্শিত হয়নি। লাইভ সিডি লাগবে না। আপনি সরাসরি হার্ডডিস্ক থেকেই লোড করতে পারবেন।

গ্রাব লোড হলে e চাপুন
আবারও e চাপুন
এবার root (sd0,1) কে (sd0,2) তে রুপান্তর করুন।
এন্টার চাপুন
b চেপে বুট করুন
আপনার হার্ডি হার্ডডিস্ক থেকেই লোড হবে।

এটা টেম্পোরারী সল্যুশন।
লোড হবার পর টার্মিনালে

gksudo gedit /boot/grub/menu.lst

এই কমান্ড দিয়ে যা করতে বলেছিলাম করুন।

আমি নিজেই এভাবে করেছিলাম। আমি নিজে কোনকিছু পরীক্ষা না করে অন্যকে করতে বলি না।
শুক্র নভেম্বর ০৭, ২০০৮ ১০:৪৫ অপরাহ্ন তারিখে আশাবাদী সর্বশেষ সম্পাদনা করেছেন, 2 বার সম্পাদনা করা হয়েছে।.
নতুন টপিক পোস্ট করার আগে একবার ভেবে দেখুন... ফোরামে ঝাড়ি খাওয়ার মহা মহা উপায়! উবুন্টু লিনাক্স ইন্ডেক্স

অনুগ্রহ করে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সমগ্র বাংলাদেশী/বাঙ্গালী জাতি সম্পর্কে কটু মন্তব্য করবেন না

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।
আশাবাদী
সমন্বয়ক
 
পোস্ট: 3094
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২৫, ২০০৮ ১:৩২ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: মাথা ব্যাথা ঘাড় ব্যাথা, ঘাড় থেকে মাথাটা ছেটে ফেলবো কি??
পছন্দ করি: লিনাক্স, ওপেনসোর্স, আড্ডা

লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল।

পোস্টলিখেছেন তারেক » বুধ আগস্ট ২০, ২০০৮ ২:৫২ পূর্বাহ্ন

@ স্বপ্নচারীঃ আমার alt+F2 চেপে তো আমার নটিলাস আসেনি। আমি হার্ডডিস্কের পার্টিশনের কোন পরিবর্তনও করিনি।
@আশাবাদীঃ গ্রাব লোডিং এর সময় e চেপে যখন (hd0,2) থেকে (hd0,1) এ পরিবর্তন করে ইন্টার চাপলে কিছুই হয় না। আজব সমস্যা
এটা নিয়ে অনেক কান্ড ঘটে গেছে। এর বিস্তারিত আমি এখানে লিখেছি। দয়া করে পড়ে দেখতে পারেন
ছবি
ছবি
সদস্যের ছবি
তারেক
নিয়মিত সদস্য
 
পোস্ট: 115
নিবন্ধিত হয়েছেনঃ: বৃহঃ মার্চ ২৭, ২০০৮ ৫:০০ পূর্বাহ্ন
অবস্থান: রা.বি.
রক্তের গ্রুপ: B+

লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল।

পোস্টলিখেছেন আশাবাদী » শুক্র অক্টোবর ১০, ২০০৮ ১২:১৯ অপরাহ্ন

তারেক লিখেছেন:@আশাবাদীঃ গ্রাব লোডিং এর সময় e চেপে যখন (sd0,2) থেকে (sd0,1) এ পরিবর্তন করে ইন্টার চাপলে কিছুই হয় না।

ভাই e চেপে এন্টার চাপলে টেম্পোরারী রুট পার্টিশন পরিবর্তন হবে। তখন আপনাকে b চেপে বুট করতে হবে। এটা তো আমি আমার আগের পোস্টেও বললাম সেটা কি দেখেননি নাকি??
না দেখে থাকলে আবারও উক্তি করে দেখাচ্ছি।

গ্রাব লোড হলে e চাপুন
আবারও e চাপুন
এবার root (sd0,1) কে (sd0,2) তে রুপান্তর করুন।
এন্টার চাপুন
b চেপে বুট করুন

আপনার হার্ডি হার্ডডিস্ক থেকেই লোড হবে।

[সম্পাদনা]
প্রজন্মে আপনার লেখাটি পড়লাম। ভাই সমাধান পুরাটা না পড়ে কাজ করলে তো সমস্যা হবেই। তাছাড়া একটা কাজের মাঝে আরেকটা যদি হুট করে করেন তাহলে তো ঝামেলা। পার্টিশন গায়েব হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়।
শুক্র নভেম্বর ০৭, ২০০৮ ১০:৪৬ অপরাহ্ন তারিখে আশাবাদী সর্বশেষ সম্পাদনা করেছেন, 1 বার সম্পাদনা করা হয়েছে।.
নতুন টপিক পোস্ট করার আগে একবার ভেবে দেখুন... ফোরামে ঝাড়ি খাওয়ার মহা মহা উপায়! উবুন্টু লিনাক্স ইন্ডেক্স

অনুগ্রহ করে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সমগ্র বাংলাদেশী/বাঙ্গালী জাতি সম্পর্কে কটু মন্তব্য করবেন না

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।
আশাবাদী
সমন্বয়ক
 
পোস্ট: 3094
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২৫, ২০০৮ ১:৩২ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: মাথা ব্যাথা ঘাড় ব্যাথা, ঘাড় থেকে মাথাটা ছেটে ফেলবো কি??
পছন্দ করি: লিনাক্স, ওপেনসোর্স, আড্ডা

পরে

ফিরে যান লিনাক্স

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে গুগল বট জন সদস্য এই বিভাগটি দেখছেন