উবুন্টু ডুয়াল বুটিং-এ এক্সপি-কে সহজে ডিফল্ট করা

লিনাক্স সম্পর্কিত আলোচনা

উবুন্টু ডুয়াল বুটিং-এ এক্সপি-কে সহজে ডিফল্ট করা

পোস্টলিখেছেন শামীম » রবি আগস্ট ১৭, ২০০৮ ২:৫৪ অপরাহ্ন

কম্পিউটারে উইন্ডোজ এক্স.পি. থাকা অবস্থায় উবুন্টু ইনস্টল করলে পরবর্তীতে কম্পিউটার স্বয়ংক্রিয় ভাবে ডুয়াল বুট অপশন দেয়। কিন্তু লিনাক্সে নতুন এবং অনভ্যস্থ কারো কম্পিউটারে এটা করলে তাঁদের একটু অসুবিধা হয়। তারা চায় যে ডিফল্ট হিসেবে উইন্ডোজ চালু হউক। তাঁদের যখন লিনাক্স নিয়ে একটু নাড়াচাড়া করার প্রয়োজন হবে তখনই সেটা চালু করবে। নতুন বুট লোডারে এই ব্যাপারটা থাকা সত্বেও অভ্যাস বশত কম্পিউটারের স্টার্ট বোতাম চেপে কিছুক্ষন চা-কফি খাওয়া দাওয়া করার জন্য চলে যায়।

কারণ উইন্ডোজ লোড হতে মাশাল্লাহ ... অনেক সময় লাগে (স্ক্রীনে সব কিছু আসার পরেও ভাইরাস গার্ড ও অন্য প্রোগ্রাম চালু হওয়ার আগে কিছু করা যায় না)। কিন্তু সমস্যা হয় তখনই, কারণ কম্পিউটার অন করার ৮/১০ সেকেন্ড পরে ডিফল্ট হিসেবে সিলেক্ট হয়ে থাকা উবুন্টু লোড হয়। অযথাই তখন তাঁদের মনে একটা অসন্তুষ্টি দেখা দেয় .... "ব্যাটা জোর করে আমারে লিনাক্স খাওয়াইতে চাও!!"

আমার নিজের কম্পিউটারে উবুন্টু ডিফল্ট, এবং এটাই আমার কাম্য। কিন্তু যখন অন্যকে একটু আগ্রহী করে ইনস্টল দেই তখন ভিলেন হতে হয়। যা হোক, গতকাল রাতে আমার শ্বশুড়ের কম্পিউটারে লিনাক্স মিন্ট (উবুন্টু থেকে উৎপন্ন) দিলাম। উনি চায় এক্স.পি. ডিফল্ট থাকুক। আমি জানি grub এডিট করে কাজটা করা যায় ... কোনো একটা ওয়েব সাইটে ছোট টিউটোরিয়াল দেখেছিলাম। কিন্তু আজ ঘাটাঘাটি করে এসব বাদে সহজে কয়েক ক্লিকে কাজটি করার উপায় পেলাম উবুন্টু ফোরামে।

এজন্য দরকার উবুন্টুর StartUp-Manager নামক একটা গ্রাফিকাল প্রোগ্রাম। ইনস্টল করতে হলে ইন্টারনেটে যুক্ত থাকতে হবে .... পদ্ধতি এরকম:

StartUp-Manager ইনস্টলেশন
১. System >> Administration >> Synaptic Package Manager চালু করুন।
২. পাসওয়র্ড চাইবে। পাসওয়র্ড দিন। এন্টার চাপুন।
৩. এটার টুলবারে দূরবীনের ছবি আঁকা Search বোতামে চাপুন।
৪. যেই উইন্ডো খুলবে সেখানে লিখুন: startup manager .... তারপর Search চাপুন।
৫. একটু পরেই startup manager খুঁজে দেবে।
৬. startup manager সিলেক্ট করুন >> Mark for installation দিন।
৭. আরেকটি উইন্ডোতে কী কী ইনস্টল হবে তার তথ্য দেখাবে >> Mark বোতাম চাপুন।
৮. মূল টুলবারে Apply বোতামে চাপুন। উবুন্টু তথ্য ডাউনলোড করে ইনস্টল করে নেবে। Synaptic Package Manager বন্ধ করুন।

এক্স.পি. কে ডিফল্ট করা
৯. System >> Administration >> StartUp-Manager চালু করুন।
ছবি

১০. Boot options ট্যাবে Default operating system হিসেবে আপনার পছন্দেরটি সিলেক্ট করুন (Microsoft Windows XP Professional বা অন্য যেটি আপনার আছে)
ছবি

১১. এছাড়া আরও কিছু অপশন যেমন রং, ব্যাকগ্রাউন্ড, ব্লিংক করানো ইত্যাদি ঠিক করার জন্য Appearance ট্যাবের মধ্যের অপশনগুলো ব্যবহার করতে পারেন।
ছবি

১২. Close দিয়ে বের হউন। পরেরবার রিস্টার্টের সময় কিছু সিলেক্ট না করলে যেটি সিলেক্ট করেছেন সেটি দিয়ে বুট করবে। অর্থাৎ লিস্টের নিচের দিকে থাকা সত্বেও XP লোড হবে।

(প্রজন্ম ফোরামে-ও প্রকাশিত)
শামীম
উপদেষ্টা ও সমন্বয়ক
 
পোস্ট: 332
নিবন্ধিত হয়েছেনঃ: সোম সেপ্টেম্বর ১০, ২০০৭ ১:৫৪ অপরাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: তেমন সুবিধার না .........................
পছন্দ করি: পরিবেশ, দূষন, স্বাস্থ্যসম্মত আবাসন, পানি সরবরাহ, আর্সেনিক, বর্জ্য ও আবর্জনা ব্যবস্থাপনা, বিকল্প জ্বালানী, টেকসই উন্নয়ন

উবুন্টু ডুয়াল বুটিং-এ এক্সপি-কে সহজে ডিফল্ট করা

পোস্টলিখেছেন আশাবাদী » রবি আগস্ট ১৭, ২০০৮ ৩:৪০ অপরাহ্ন

হুমম ধন্যবাদ শামীম ভাই। এই টুলটার কথা আগেই জানা ছিলো। এটি দিয়ে কেবল যে ডিফল্ট অপারেটিং সিস্টেমই নির্বাচন করা যায় তাই নয় বুট সম্পর্কিত খুটিনাটি সকল বিষয় (স্প্ল্যাশ স্ক্রিন, বুট সিকোয়েন্স, বুট রেজ্যুলেশন, বুট ডিটেইলস শো, পাসওয়ার্ড প্রদর্শন এই টুল দিয়ে ঠিক করা সম্ভব।)

মানুষ যে কেনো সবকিছু কঠিন ভাবে উপস্থাপন করে জানি না। আলোকিত ডিফল্ট অপারেটিং সিস্টেম কিভাবে পরিবর্তন করতে হয় বলে যে পোস্ট দিয়েছে সেটা আমি নিজেই বুঝিনি নতুন যারা তাদের কথা তো বাদই দিলাম, তখন startupmanager এর কথা বলি বলি করেও বলা হয়নি।

এটা ঠিক কমান্ড লাইন দিয়ে দ্রুত কাজ করা যায় কিন্তু নবীন ব্যবহারকারীরা এগুলো করতে ভয় পায়, আমি নিজেও প্রথমে খুবই অসুবিধায় পরেছিলাম কারন কেউ গ্রাফিক্যাল টুলগুলোর কথা বলতো না সবাই কমান্ড লাইনের কথা বলতো, এরপর মাঝে মাঝে দুই একজন গ্রাফিক্যাল টুলের কথা বলতো।
নতুন টপিক পোস্ট করার আগে একবার ভেবে দেখুন... ফোরামে ঝাড়ি খাওয়ার মহা মহা উপায়! উবুন্টু লিনাক্স ইন্ডেক্স

অনুগ্রহ করে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সমগ্র বাংলাদেশী/বাঙ্গালী জাতি সম্পর্কে কটু মন্তব্য করবেন না

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।
আশাবাদী
সমন্বয়ক
 
পোস্ট: 3094
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২৫, ২০০৮ ১:৩২ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: মাথা ব্যাথা ঘাড় ব্যাথা, ঘাড় থেকে মাথাটা ছেটে ফেলবো কি??
পছন্দ করি: লিনাক্স, ওপেনসোর্স, আড্ডা

উবুন্টু ডুয়াল বুটিং-এ এক্সপি-কে সহজে ডিফল্ট করা

পোস্টলিখেছেন উন্মাতাল তারুণ্য » রবি আগস্ট ১৭, ২০০৮ ৪:০৯ অপরাহ্ন

শামীম ভাই, বরাবরের মতই কাজের একটা পোস্ট। এই টিউটিরিয়ালের জন্য আ.প্র. ঐতিহ্য অনুসারে আপনার জন্য একটা আইস্ক্রীম বরাদ্দ ...

(অফটপিকঃ আচ্ছা, আমাদের ভার্চুয়াল আইস্ক্রীম, মানে ধন্যবাদ জ্ঞাপনের মডের কত দূর? )
সদস্যের ছবি
উন্মাতাল তারুণ্য
সমন্বয়ক
 
পোস্ট: 2813
নিবন্ধিত হয়েছেনঃ: শনি সেপ্টেম্বর ১৫, ২০০৭ ৩:৪৮ অপরাহ্ন
অবস্থান: ২৩°৪২′০″ উত্তর, ৯০°২২′৩০″ পূর্ব
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: অনুগ্রহপূর্বক আমাকে 'techie', 'geek', 'savvy', 'nerd', 'IT expert', 'Linux expert' ইত্যাদি তৈল মর্দিত সম্বোধন করা থেকে বিরত থাকুন।

উবুন্টু ডুয়াল বুটিং-এ এক্সপি-কে সহজে ডিফল্ট করা

পোস্টলিখেছেন মানচুমাহারা » রবি আগস্ট ১৭, ২০০৮ ১০:৩৫ অপরাহ্ন

আর যে যাই বলুক আমি সব সময় গ্রাফিক্যাল কমান্ড পছন্দ করি। এতো সময় কই বসে বসে কমান্ড মুখস্থ করে রাখবো। আর নতুনদের জন্য গ্রাফিক্যাল হেল্প বেশি দরকারী।
ছবি
আমার টেকব্লগঃ http://blog.manchumahara.com
পিং করতে করতে শিং গজায়ে গেলো তবুও সার্ভার রেসপন্স করলো না
সদস্যের ছবি
মানচুমাহারা
প্রশাসক
 
পোস্ট: 2577
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১২, ২০০৭ ১২:৪৭ অপরাহ্ন
অবস্থান: মনের রাজ্যে ভবঘুরে
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম...
পছন্দ করি: যখন যা ভালো লাগে...

উবুন্টু ডুয়াল বুটিং-এ এক্সপি-কে সহজে ডিফল্ট করা

পোস্টলিখেছেন রাশেদ » সোম আগস্ট ১৮, ২০০৮ ৪:২০ পূর্বাহ্ন

ধন্যবাদ পোস্টের জন্য। আমি Wubi দিয়ে উবুন্টু ইন্সটল মেরেছি। আমার এক্সপি ডিফল্ট। অটো হইছিলো নাকি গুতিয়ে করেছিলাম, খেয়াল নাই। :(
সদস্যের ছবি
রাশেদ
নিবন্ধিত সদস্য
 
পোস্ট: 39
নিবন্ধিত হয়েছেনঃ: মঙ্গল ফেব্রুয়ারী ২৬, ২০০৮ ১২:৫৫ পূর্বাহ্ন
রক্তের গ্রুপ: AB+

উবুন্টু ডুয়াল বুটিং-এ এক্সপি-কে সহজে ডিফল্ট করা

পোস্টলিখেছেন আলোকিত » সোম আগস্ট ১৮, ২০০৮ ৪:৫১ পূর্বাহ্ন

শামীম ভাইকে ধন্যবাদ চমৎকার টিউটোরিয়ালের জন্য। :)
আমিও স্টার্টআপ ম্যানেজার টুলটা ব্যবহার করি, গ্রাবলোডারের ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার জন্য। বাকি সব কাজ মেনু ডট এলএসটি ফাইল এডিট করে করি।
সপ্তাহে কমপক্ষে একবার গ্রাব এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করলে আমার ভাত হজম হয়না। :C
রাশেদ লিখেছেন:ধন্যবাদ পোস্টের জন্য। আমি Wubi দিয়ে উবুন্টু ইন্সটল মেরেছি। আমার এক্সপি ডিফল্ট। অটো হইছিলো নাকি গুতিয়ে করেছিলাম, খেয়াল নাই। :(

উবি দিয়ে করলে উইন্ডোজই ডিফল্ট থাকবে।
কারণ উবি লিনাক্সের গ্রাবলোডার ইনস্টল করে না। উইন্ডোজের লোডারেই উবুন্টুর বুট এন্ট্রি বসিয়ে দেয়।
সদস্যের ছবি
আলোকিত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 3337
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১৯, ২০০৭ ১০:১৬ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
পছন্দ করি: কেডিই ৪, উবুন্টু, ফায়ারফক্স

উবুন্টু ডুয়াল বুটিং-এ এক্সপি-কে সহজে ডিফল্ট করা

পোস্টলিখেছেন রাশেদ » সোম আগস্ট ১৮, ২০০৮ ৫:১৩ পূর্বাহ্ন

@ আলোকিত...উকে বস। :P
সদস্যের ছবি
রাশেদ
নিবন্ধিত সদস্য
 
পোস্ট: 39
নিবন্ধিত হয়েছেনঃ: মঙ্গল ফেব্রুয়ারী ২৬, ২০০৮ ১২:৫৫ পূর্বাহ্ন
রক্তের গ্রুপ: AB+

উবুন্টু ডুয়াল বুটিং-এ এক্সপি-কে সহজে ডিফল্ট করা

পোস্টলিখেছেন শিপলু » সোম আগস্ট ১৮, ২০০৮ ৬:১৩ পূর্বাহ্ন

মানচুমাহারা লিখেছেন:এতো সময় কই বসে বসে কমান্ড মুখস্থ করে রাখবো।

লিখতে লিখতে একটা বড় হয়ে গেল। যেহেতু ব্যপারটা একটা আলাদা ইস্যু তাই আলাদা টপিক করলাম।
ছবি
ছবি
সদস্যের ছবি
শিপলু
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 392
নিবন্ধিত হয়েছেনঃ: সোম সেপ্টেম্বর ২৪, ২০০৭ ৬:০১ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
রক্তের গ্রুপ: B+
স্ট্যাটাস: ণও সটাটুস


ফিরে যান লিনাক্স

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে গুগল বট জন সদস্য এই বিভাগটি দেখছেন