কমবেশি আমাদের অনেকের মনেই একটা সুপ্ত ইচ্ছা আছে "এত লিনাক্সের কথা শুনছি, একবার চেখে দেখতে পারলে মন্দ হয় না।" কিন্তু হাতের কাছে লিনাক্স না থাকায়, দুই-তিনবার সিডি রিকোয়েস্ট করার পরও সিডি বাসা পর্যন্ত না পৌঁছানোয় (পোস্ট অফিস থেকে হাপিস ...) বা ইন্টারনেটের স্পীড কম হওয়া ইত্যাদি কারণে লিনাক্স-টা আর চেখে দেখা হচ্ছে না তাদের জন্য এইবার আমরা যারা স্বেচ্ছাসেবী হিসেবে আপনার কাছ পর্যন্ত সহজে সিডি / ডিভিডি পৌঁছাতে আগ্রহী তারা নিজেদের একটা গোছানো তালিকা বানাতে চাচ্ছি। এতে আপনি যদি স্বেচ্ছাসেবী হন তবে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারেন। আর যাদের সিডি / ডিভিডি দরকার তারা তালিকা থেকে খুঁজে নিতে পারবেন আপনার ধারে কাছে কার কাছে কোনটা পাবেন তার খোঁজ। তথ্য গুছিয়ে রাখার স্বার্থে নিচের ফরমটি ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। (ফরমটি এই পোস্ট থেকে কপি করে নিয়ে নিজের পোস্টে পেস্ট করে নিন)।
নাম:
সিডি সংগ্রহ:
ডিভিডি সংগ্রহ:
বিতরণ এলাকা:
বিনিময় শর্ত:
যোগাযোগ:
অতিরিক্ত সুবিধা প্রদান:
পুরণ নির্দেশনা:
১. নাম: চাইলে ছদ্মনামও ব্যবহার করতে পারেন।
২. সিডি সংগ্রহ: এই ঘরে আপনার সিডির সংগ্রহের সংস্করণসহ বিস্তারিত লিখুন। (যেমন; উবুন্টু ৮.১০, কুবুন্টু ৮.০৪ ইত্যাদি)
৩. ডিভিডি সংগ্রহ: এই ঘরে আপনার ডিভিডির সংগ্রহের সংস্করণসহ বিস্তারিত লিখুন। (যেমন; উবুন্টু ৮.০৪ ইত্যাদি)
৪. বিতরণ এলাকা: এই ঘরে লিখুন আপনার সুবিধাজনক বিতরণ এলাকার নাম। (যেমন; "ঢাকা মিরপুর ১০ নম্বর", "চট্টগ্রাম জিইসি মোড়", "স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সিদ্ধেশরী ক্যাম্পাস" ইত্যাদি)
৫. বিনিময় শর্ত: এই ঘরে লিখুন আপনার সুবিধাজনক বিনিময় শর্ত। (যেমন; "ডিভিডি-র বদলে ব্ল্যাক ডিভিডি", "২০ টাকা", "বিনামুল্য" ইত্যাদি)
৬. যোগাযোগ: এই ঘরে থাকছে যোগাযোগের ঠিকানা। ফোন নাম্বার দিতে পারেন, তবে অবাঞ্ছিত জটিলতা এড়াতে (মিসকল ইত্যাদি) প্রাথমিক যোগাযোগে জন্য ইমেইল বা বার্তা আদান-প্রদানই যুৎসই হবে।
৭. অতিরিক্ত সাহায্য প্রদান: এইখানে লিখুন আপনি অতিরিক্ত কোন সাহায্য করতে আগ্রহী কিনা? (যেমন; ব্যক্তিগতভাবে ইন্সটলেশনে সাহায্য, চালাবার জন্য প্রাথমিক ধারণা প্রদান [পারিশ্রমিকসহ/ বিনাপারিশ্রমিকে] ইত্যাদি) ইচ্ছা করলে আপনি ঘরটি ফাঁকা রাখতে পারেন বা উল্লেখ নাও করতে পারেন।
----
দ্বিতীয় পোস্ট থেকে লিস্ট শুরু হচ্ছে যা পর্যায়ক্রমে আপডেট হবে। আপনার প্রথমবার দেয়া তথ্যে যদি কোন পরিবর্তন আসে (যেমন; সংগ্রহের তালিকায় নতুন কিছু যোগ হওয়া) সেক্ষেত্রে আপনার পোস্টটি আপডেট করার সাথে সাথে দয়া করে মডারেটরের দৃষ্টি আকর্ষণ করুন যাতে মূল তালিকাটিও হালনাগাদ হয়।




। আর দেশের অন্য কোথায়ও হলে তাদের এলাকার দর্শনীয় স্থানের বিবরণ দিয়ে আমাকে সেখানে যাওয়ার আমন্ত্রণ করতে হবে। 

