বোকা-সোকা প্রশ্নঃ নতুন ভার্সন আপগ্রেড


| পার্মালিঙ্ক
লিনাক্স সম্পর্কিত আলোচনা

বোকা-সোকা প্রশ্নঃ নতুন ভার্সন আপগ্রেড

পোস্টলিখেছেন অভ্রনীল » বুধ জুলাই ১৫, ২০০৯ ৯:৫৫ অপরাহ্ন

[মাত্র লিনাক্স ব্যবহার করা শুরু করেছি, তাই এক্কেবারে কিছুই জানিনা। অজ্ঞতার কারনে অনেক অপরিপক্ক প্রশ্ন মাথার মধ্যে আসে যেগুলো হয়ত বাঘা বাঘা লিনাক্সবোদ্ধাদের কে জিজ্ঞেস করলে বাঁকা হাসি দিবে! তারপরও তো জানতে হবে, অন্তত নিজের তাগিদেই। তাই মাঝে মধ্যেই আমার এইসব বোকা-সোকা প্রশ্নগুলো নিয়ে ইন্টারনেট ঘাঁটাঘাটি করি। মাঝমধ্যে পেয়ে যাই, কখনো বা লিঙ্কের সাগরে তলিয়ে যাই, কিন্তু বেশিরভাগ সময়ই এত কাঠখোট্টা-টেকি কথা থাকে যে আমার মত নাদান লিনাক্স-ইউজাররা কঠিনভাবে ভড়কায় যায়। তবে আমি ভড়কায় গেলেও চেষ্টা থামাইনা, কারন আমাকে লিনাক্সের জ্ঞান নিতে হবে, শাস্ত্রে বলা আছে জ্ঞান নিতে সুদূর চীন পর্যন্ত যেতে হবে, কিন্তু চৈনিক সাইটগুলাতে চৈনিক ভাষা ব্যবহার করায় কাজটা আমার জন্য আরো জটিল হয়ে গেছে! যাই হোক নাদান মনের বোকা বোকা সেসব প্রশ্ন নিয়েই এই পোস্ট। আশাকরি সবার সহযোগিতায় একেবারে জলবৎ-তরলনং-উত্তরং পাব।]



আমার লিনাক্সে যাত্রা শুরু উবুন্টু ৯.০৪ দিয়ে। এবং এখনো পর্যন্ত যেহেতু পরের ভার্সনে আপগ্রেড করিনি তাই জানিনা এই আপগ্রেড কিভাবে করতে হয়, এর সাইডএফেক্টই বা কি!

১.
প্রতি ছমাস পরপর যেহেতু উবুন্টুর নতুন ভার্সন বের হয়, সে হিসেবে আগামি অক্টোবরে এর পরের ভার্সন অর্থাৎ ৯.১০ বের হবার কথা। এখন আমি যদি ৯.১০ এ আপগ্রেড করতে চাই তবে কি শুধু ৯.১০ এর লাইভ সিডি নিয়ে আপগ্রেড করলেই হবে? নাকি ইন্টারনেটে কানেক্টেড থাকলে যেভাবে বিভিন্ন সিকিউরিটি/প্রোগ্রাম আপডেটের নোটিশ দেয় সেভাবে নোটিশ পাব এবং আপগ্রেড করতে পারব?

২.
ধরলাম আমি নতুন ভার্সন আপগ্রেড করলাম। আমার ল্যাপিতে কোন পার্টিশান নাই, পুরো হার্ডডিস্কই আমি একটা পার্টিশান হিসেবে ব্যবহার করি। আপগ্রেডের ফলে কি আমার আগের ডকুমেন্টগুলো মুছে যাবে? যেমনটা উইন্ডোজে হয়ে থাকে। অর্থ্যাৎ এক ভার্সন (উইন্ডোজ ৯৮) থেকে আরেক ভার্সনে (এক্সপি) আপগ্রেড করলে সি ড্রাইভের সব কিছু এক্কেবারে হারপিক পরিস্কার! উবুন্টুতেও কি এইটা হবে?

৩.
উইন্ডজে যেমন একই ভার্সনের বিভিন্ন সার্ভিস প্যাক (উদাহরনস্বরূপ, এক্সপির সার্ভিস প্যাক ১, ২, ৩) পাওয়া যায় উবুন্টুতেও কি সেরকম পাওয়া যায়? মানে উবুন্টু ৯.০৪ এর বিভিন্ন সার্ভিস প্যাক।

৪.
আমি যতগুলো আপডেটের নোটিফিকেশান পাই সবগুলোই আপডেট করি। তাহলে কি আমার পরবর্তী ভার্সনে (ধরুন ৯.১০) আপগ্রেড করার দরকার হবে, নাকি এই সব নোটিফিকেশনের সাথে ভার্সন আপগ্রেডের কোন সম্পর্ক নাই?

৫.
এই প্রশ্নটা আদৌ সম্ভব কিনা জানিনা। শুধুমাত্র জানার জন্য জিজ্ঞেস করছি। ধরুন কেউ পিসিতে এএমডি ৬৪ বিটের প্রসেসর ব্যবহার করছে। কিন্তু সে ইন্সটল করেছে ৩২ বিটের উবুন্টু। সে কি তার পিসির ৩২ বিটের উবুন্টুকে ৬৪ বিটের উবুন্টুতে আপগ্রেড করতে পারবে? যদি করাও যায় এতে কি ফাইল হারিয়ে যাবার চান্স থাকে?
সদস্যের ছবি
অভ্রনীল
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1507
নিবন্ধিত হয়েছেনঃ: রবি মে ২৪, ২০০৯ ৬:৪২ অপরাহ্ন
অবস্থান: ঢাকা
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: উবুন্টু ১০.০৪ [ল্যুসিড লিংক্স]

বোকা-সোকা প্রশ্নঃ নতুন ভার্সন আপগ্রেড

পোস্টলিখেছেন স্বপ্নচারী » বুধ জুলাই ১৫, ২০০৯ ১০:২৫ অপরাহ্ন

১.
নতুন আপগ্রেড আসার পর আপগ্রেড উইন্ডোতে একটা নতুন বাটন আসবে। সেটাতেই চাপলেই আপগ্রেড হবে।

২.
রি-ইনস্টলে হারপিক পরিষ্কার হয়, আপগ্রেডে সব আগের মতই থাকে। শুধু সিস্টেম পরিবর্তন হয়।

৩.
সবসময় যে আপডেট আসছে, সেগুলোই সার্ভিস প্যাক। আলাদা সার্ভিস প্যাক নাই।

৪.
এখানে দুই ধরণের নোটিফিকেশন থাকে। বর্তমান ভার্সনের সফটওয়্যার আপডেট (যেটা এখন ব্যবহার করছেন) এবং উবুন্তু ভার্সন আপগ্রেড (এখানেও দুই ধরণের আছে - বেটা/রিলিজ ক্যান্ডিডেট[এটা বাই ডিফল্ট দেখা যায় না] এবং ফাইনাল রিলিজ)।

৫.
রিইনস্টলের সময় যদি পার্টিশন ডিলিট বা ফরম্যাট না করা হয়। তাহলে ডাটা সম্পূর্ণ অক্ষত থাকে। সাধারণত ইনস্টলের সময় পার্টিশন ফরম্যাট করা হয়, যাতে পুরাতন সিস্টেমের কোন প্রোগ্রাম নতুন সিস্টেমকে ক্র্যাশ না করতে পারে।
স্বপ্নচারী
সমন্বয়ক
 
পোস্ট: 817
নিবন্ধিত হয়েছেনঃ: শনি সেপ্টেম্বর ১৫, ২০০৭ ১০:২৬ অপরাহ্ন
অবস্থান: কভেন্ট্রি, ইংল্যান্ড

বোকা-সোকা প্রশ্নঃ নতুন ভার্সন আপগ্রেড

পোস্টলিখেছেন আশাবাদী » বুধ জুলাই ১৫, ২০০৯ ১১:৩৮ অপরাহ্ন

একটা বিষয় না বললেই নয়,
আপনি বারবার বলছেন আপগ্রেড করবেন লাইভ সিডি থেকে। লাইভ সিডি থেকে আপগ্রেড করা সম্ভব নয়। আপগ্রেড করার জন্য আপনার অল্টারনেট সিডি লাগবে, যেটা পূর্বের ইনস্টলেশন থেকে তথ্য সংগ্রহ করে আপগ্রেড প্রক্রিয়া সম্পন্ন করবে।
নতুন টপিক পোস্ট করার আগে একবার ভেবে দেখুন... ফোরামে ঝাড়ি খাওয়ার মহা মহা উপায়! উবুন্টু লিনাক্স ইন্ডেক্স

অনুগ্রহ করে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সমগ্র বাংলাদেশী/বাঙ্গালী জাতি সম্পর্কে কটু মন্তব্য করবেন না

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।
আশাবাদী
সমন্বয়ক
 
পোস্ট: 3136
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২৫, ২০০৮ ১:৩২ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: মাথা ব্যাথা ঘাড় ব্যাথা, ঘাড় থেকে মাথাটা ছেটে ফেলবো কি??
পছন্দ করি: লিনাক্স, ওপেনসোর্স, আড্ডা

বোকা-সোকা প্রশ্নঃ নতুন ভার্সন আপগ্রেড

পোস্টলিখেছেন জাহিদ সুমন » বৃহঃ জুলাই ১৬, ২০০৯ ১২:১৯ পূর্বাহ্ন

আশাবাদী লিখেছেন:একটা বিষয় না বললেই নয়,
আপনি বারবার বলছেন আপগ্রেড করবেন লাইভ সিডি থেকে। লাইভ সিডি থেকে আপগ্রেড করা সম্ভব নয়। আপগ্রেড করার জন্য আপনার অল্টারনেট সিডি লাগবে, যেটা পূর্বের ইনস্টলেশন থেকে তথ্য সংগ্রহ করে আপগ্রেড প্রক্রিয়া সম্পন্ন করবে।

লিনাক্সে যে সমস্ত ডিস্ট্রোগুলি লাইভ সিডি আকারে আসে সেগুলি থেকে আপগ্রেড করা সম্ভব নয়। কারন এ সমস্ত লাইভ সিডিগুলিতে প্রোগ্রামগুলি স্কোয়াশ ফাইল সিস্টেম আকারে দেয়া থাকে। এ ফাইল সিস্টেম লাইভ সিডি তৈরীতে ব্যবহৃত হয় এবং সবকিছু এখানে কমপ্রেসড আকারে থাকে। এজন্যই আপনি এখান থেকে আপগ্রেড করতে পারবেন না।

তবে ডেবিয়ান এর মত ডিস্ট্রোগুলি যেগুলি লাইভ আকারে আসে না সেগুলি সিডি থেকেই আপগ্রেড করা যায় যা খুবই সুবিধাজনক। মাত্র ২/৫ মিনিটে পুরো মেশিন আপগ্রেড হয়ে যায় নতুন কার্নেল ইনস্টলসহ। তাই উবুন্তুতে এ সুবিধা পাচ্ছেন না। সব সুবিধা তো আর একসাথে পাওয়া যায় না। কিছু ছাড় দিতে হয় -এই আর কি।

শেষ কথাঃ উবুন্তু ৬.০৪ ভার্সনে লাইভ ও ইনস্টল সিডি আলাদাভাবে দেখেছিলাম। সেখানে এ সুবিধা ছিল।
লিনাক্স নিয়ে লিখছি-বাংলাতে আমার ব্লগে
সদস্যের ছবি
জাহিদ সুমন
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 922
নিবন্ধিত হয়েছেনঃ: রবি মে ২৫, ২০০৮ ৬:৩৫ অপরাহ্ন
অবস্থান: Bangladesh
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)

বোকা-সোকা প্রশ্নঃ নতুন ভার্সন আপগ্রেড

পোস্টলিখেছেন বাহারাম » বৃহঃ জুলাই ১৬, ২০০৯ ৪:০২ পূর্বাহ্ন

অভ্রনীল লিখেছেন:যেমনটা উইন্ডোজে হয়ে থাকে। অর্থ্যাৎ এক ভার্সন (উইন্ডোজ ৯৮) থেকে আরেক ভার্সনে (এক্সপি) আপগ্রেড করলে সি ড্রাইভের সব কিছু এক্কেবারে হারপিক পরিস্কার!


দ্বিমত পোশন করছি। আমি যখন আমার পি সি উইন্ডোজ ৯৮ থেকে এক্স পি তে আপগ্রেড করি তখন পুরানো ডাটা সব ছিল। এমন কি আমার সাউন্ডকার্ড ড্রাইভার যার কিনা এক্স পি ভারশন ছিল না তাও পুরানো ৯৮ থেকে নিয়া নিছে।
ঘুড়তাছি ঘুড়তাছি ঘুড়তাছি
কিল্লাইগা ঘুড়তাছি বুঝতাছি না।
বাহারাম
নিয়মিত সদস্য
 
পোস্ট: 123
নিবন্ধিত হয়েছেনঃ: মঙ্গল মে ১২, ২০০৯ ৩:২৩ পূর্বাহ্ন
রক্তের গ্রুপ: B-

বোকা-সোকা প্রশ্নঃ নতুন ভার্সন আপগ্রেড

পোস্টলিখেছেন অভ্রনীল » বৃহঃ জুলাই ১৬, ২০০৯ ৮:৫৮ পূর্বাহ্ন

আশাবাদী লিখেছেন:একটা বিষয় না বললেই নয়,
আপনি বারবার বলছেন আপগ্রেড করবেন লাইভ সিডি থেকে। লাইভ সিডি থেকে আপগ্রেড করা সম্ভব নয়। আপগ্রেড করার জন্য আপনার অল্টারনেট সিডি লাগবে, যেটা পূর্বের ইনস্টলেশন থেকে তথ্য সংগ্রহ করে আপগ্রেড প্রক্রিয়া সম্পন্ন করবে।


আমি ভেবেছিলাম নতুন ভার্সনের লাইভ সিডি থেকে রিইন্সটল করলে সিস্টেম আপগ্রেড হয়ে যাবে... :ttt:

আমরা যখন উবুন্টুতে 'শিপইট' এর মাধ্যমে কোন সিডি রিকোয়েস্ট করি সেটা তো লাইভ সিডি, তাইনা! তাহলে অল্টারনেট সিডি কোনটা? উবুন্টু'র ডাউনলোড পেজেও তো অল্টারনেট সিডি'র কোন লিঙ্ক দেখলাম না! এট কি ওদেরকে রিকোয়েস্ট করলে ওরা পাঠাবে?
সদস্যের ছবি
অভ্রনীল
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1507
নিবন্ধিত হয়েছেনঃ: রবি মে ২৪, ২০০৯ ৬:৪২ অপরাহ্ন
অবস্থান: ঢাকা
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: উবুন্টু ১০.০৪ [ল্যুসিড লিংক্স]

বোকা-সোকা প্রশ্নঃ নতুন ভার্সন আপগ্রেড

পোস্টলিখেছেন আশাবাদী » বৃহঃ জুলাই ১৬, ২০০৯ ৯:২৩ পূর্বাহ্ন

১) আপনার কথাতেই বলা আছে যে লাইভ সিডি থেকে রিইনস্টল অর্থাৎ আগের সব মুছে দিয়ে ইনস্টল হবে।
২) অল্টারনেট সিডি ওরা পাঠায় না, ডাউনলোড পেজ থেকে ডাউনলোড করে নিতে হয়। উদাহরণসরূপ উবুন্টু লিনাক্স ৯.০৪ এর ডাউনলোড পেজ
নতুন টপিক পোস্ট করার আগে একবার ভেবে দেখুন... ফোরামে ঝাড়ি খাওয়ার মহা মহা উপায়! উবুন্টু লিনাক্স ইন্ডেক্স

অনুগ্রহ করে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সমগ্র বাংলাদেশী/বাঙ্গালী জাতি সম্পর্কে কটু মন্তব্য করবেন না

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।
আশাবাদী
সমন্বয়ক
 
পোস্ট: 3136
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২৫, ২০০৮ ১:৩২ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: মাথা ব্যাথা ঘাড় ব্যাথা, ঘাড় থেকে মাথাটা ছেটে ফেলবো কি??
পছন্দ করি: লিনাক্স, ওপেনসোর্স, আড্ডা

বোকা-সোকা প্রশ্নঃ নতুন ভার্সন আপগ্রেড

পোস্টলিখেছেন invarbrass » বৃহঃ জুলাই ১৬, ২০০৯ ১:০২ অপরাহ্ন

উবুন্টুর অনেক গুলো এডিশন আছে - এমনকি ডেবিয়ান/ফেডোরার মত ইনস্টলেশন ডিভিডিও আছে। তবে এগুলো শিপ-ইট-এ পাঠায়না। কেবল বিক্রি এবং ডাউনলোডিং-এর জন্য।
সদস্যের ছবি
invarbrass
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 897
নিবন্ধিত হয়েছেনঃ: মঙ্গল এপ্রিল ২৯, ২০০৮ ৯:৩৭ পূর্বাহ্ন
রক্তের গ্রুপ: O+

বোকা-সোকা প্রশ্নঃ নতুন ভার্সন আপগ্রেড

পোস্টলিখেছেন অয়ন খান » শুক্র জুলাই ১৭, ২০০৯ ৪:২৩ অপরাহ্ন

অভ্রনীল লিখেছেন:আমি ভেবেছিলাম নতুন ভার্সনের লাইভ সিডি থেকে রিইন্সটল করলে সিস্টেম আপগ্রেড হয়ে যাবে... :ttt:

দারুণ জিনিস ভেবেছেনতো . . . :ttt:
<Blog> ayonkhan.com
<Me on> twitter.com/#!/ayonkhan | last.fm/user/ayonkhan
সদস্যের ছবি
অয়ন খান
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 2159
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ ডিসেম্বর ১৭, ২০০৮ ৬:৩২ অপরাহ্ন
অবস্থান: ÜT: 23.736984,90.388513
রক্তের গ্রুপ: B+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: ব্যস্ততার ∞ লুপে আটকে আছি!
পছন্দ করি: তথ্য প্রযুক্তি, ফ্রি এ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার, লিনাক্স, লিনাক্স মিন্ট, কেডিই, পিএইচপি

বোকা-সোকা প্রশ্নঃ নতুন ভার্সন আপগ্রেড

পোস্টলিখেছেন অভ্রনীল » শুক্র জুলাই ১৭, ২০০৯ ৯:১০ অপরাহ্ন

অয়ন খান লিখেছেন:দারুণ জিনিস ভেবেছেনতো . . . :ttt:


হুমম... অগা-মগাদের ভাবনা এই টাইপেরই হয় :C
সদস্যের ছবি
অভ্রনীল
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1507
নিবন্ধিত হয়েছেনঃ: রবি মে ২৪, ২০০৯ ৬:৪২ অপরাহ্ন
অবস্থান: ঢাকা
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: উবুন্টু ১০.০৪ [ল্যুসিড লিংক্স]

পরে

ফিরে যান লিনাক্স

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে কোন নিবন্ধিত সদস্য নেই এই বিভাগটি দেখছেন