আমার মনিটর AOC ২২" এল সি ডি, যার ন্যটিভ রেজ্যুলুশন ১৯২০ x ১০৮০
গ্রাফিক্স কার্ড এনভিডিয়া ৮৫০০ জিটি
কিন্তু কারমিক ইন্সটল করার পর থেকেই দেখছি ডিসপ্লে সেটিং অটো তে ১৯২০ x ১০৮০ আসে, কিন্তু স্ক্রীন ২" এর মতন বাম দিকে চেপে যায় (ডান দিকে খালি থাকে)। ম্যনুয়ালি স্ক্রীন ডান দিকে সরানো যায় (যারা AOC ব্যবহার করেছেন তারা জানেন এই কাজটা কত বড় পেইন), বা ডিসপ্লে সেটিং (সিস্টেম > প্রেফারেন্সেস > ডিসপ্লে > এক্স সার্ভার ডিসপ্লে কনফিগারেশন) তে গিয়ে অন্য যেকোনো রেজুলুশনেই ঠিক ভাবে আসে (১৯০০ x ১২০০ তেও)। কিন্তু ডিফল্ট ভাবে সেট করার উপায়টা জানি না, রিস্টার্ট করলেই আবার আগের মতন (ডিফল্ট ভাবে ১৯২০ x ১০৮০) হয়ে যায়।
এনভিডিয়া এর এ্যক্সিলারেটেড ড্রাইভার (যেটা রিকমেন্ড করেছে, ভার্সন ১৮৫) ইন্সটল করা আছে।
আমি /etc/X11/xorg.conf ফাইলের কনটেন্ট দিচ্ছি:
- কোড: সব গুলো নির্বাচন করুন
Section "Screen"
Identifier "Default Screen"
DefaultDepth 24
EndSection
Section "Module"
Load "glx"
EndSection
Section "Device"
Identifier "Default Device"
Driver "nvidia"
Option "NoLogo" "True"
EndSection
কি ভাবে এই সমস্যার সমাধান করতে পারি
সিস্টেম > প্রেফারেন্সেস > ডিসপ্লে তে ক্লিক করলে ওয়ার্নিং আসে:
It appears that your graphics driver does not support the necessary extensions to use this tool. Do you want to use your graphics driver vendor's tool instead?
এক্স সার্ভার ডিসপ্লে কনফিগারেশন এ যেকোনো রেজ্যুলুশন সিলেক্ট করে "save to X configuration file" এ ক্লিক করলে আসে Failed to parse existing X config file '/etc/X11/xorg.conf'!


