সাংগঠনিকভাবে বাংলাদেশে লিনাক্স প্রচার, সম্ভাবনা ও বাস্তবতা

লিনাক্স সম্পর্কিত আলোচনা

সাংগঠনিকভাবে বাংলাদেশে লিনাক্স প্রচার, সম্ভাবনা ও বাস্তবতা

পোস্টলিখেছেন অভ্রনীল » সোম ডিসেম্বর ২১, ২০০৯ ৪:৪৩ অপরাহ্ন

মুক্তবিহঙ্গ লিখেছেন:হুম এই ব্যপারটা ঠিক। কিন্তু উপরোক্ত সংগঠন গুলোর সাথে যোগাযোগ করা দরকার এবং একটা পরিচালনা পরিষদ কমিটি গঠন করা প্রয়োজন। এই সকল সংগঠনের সাথে যারা যুক্ত তারা কোথায়? তাঁদের কোন মন্তব্য নাই কেন?


অনেকেই এখানে আছেন সেটা জানি, কিন্তু তারা যে কারা সেটা জানিনা। যদ্দূর জানি, উবুন্টুবিডির সাথে "আশাবাদী" জড়িত।

আশাবাদী লিখেছেন:ফিজিক্যাল এন্টিটি ছাড়া ভার্চুয়াল জগতে অনেক আলোচনা সম্ভব। বাস্তবে কোন এক্টিভ এন্টিটি না থাকলে কাজের সময় একজন আরেকজনকে গুতাতে থাকে।


যারা দেশে আছেন তারা তো ফিজিক্যাল এন্টিটির সাথে সরাসরি যুক্ত হতে পারেন। আমার মত যারা দেশের বাইরে তাদের জন্য তো ভার্চুয়াল জগৎ ছাড়া যোগাযোগ বা সাহায্যের আর কোন রাস্তা নাই। তবে ফিজিক্যাল এন্টিটির সাথে যুক্ত হতে হলে লোকজনকে সেটা সম্পর্কে জানাতে হবে। এব্যাপারে কিছু পদক্ষেপ নেয়া যায়। যেমনঃ
    ১। সদস্য সংগ্রহের জন্য এই ফোরামেই উবুন্টু বিডির পক্ষ থেকে একটা ফর্ম ছাড়া যেতে পারে। অনেকেই যে এর সদস্য হবেন এটা আমি বলতে পারি।
    ২। তারপর এসব সদস্যদের নিয়ে সপ্তাহে একদিন ফিজিক্যাল মিটিং করা যেতে পারে। এতে আর কিছুনা হোক অন্তত টিম হিসেবে কাজ করার একটা মানসিকতা তৈরি হবে।
    ৩। যারা বিভিন্ন স্কুল-কলেজ-ভার্সিটিতে পড়েন বা আছেন তারা এরকম মিটিংএ সংগে বন্ধু বা কলিগদের আনতে পারেন, যাতে করে তারা উবুন্টু সম্পর্কে জানতে পারেন। স্কুল-কলেজ-ভার্সিটিতে যেমন বিভিন্ন ক্লাব থাকে তেমনি উবুন্টুবিডিরও বিভিন্ন স্কুল-কলেজ-ভার্সিটি ক্লাব খোলা যেতে পারে। অবশ্য এতে প্রথমদিকে প্রতি স্কুল-কলেজ-ভার্সিটিতে সদস্য সংখ্যা অনেক কম থাকবে। সেজন্যই মিটিংএ বন্ধু বা কলিগদের নিয়ে যেতে বলেছিলাম, যাতে করে দ্রুত সবাই এটার সাথে পরিচিত হয় এবং ক্লাব খুলতে তেমন কোন সমস্যা না হয়।
    ৪। যারা ঢাকার বাইরে থেকে সদস্য হবেন তারাও স্কুল-কলেজ-ভার্সিটিতে বা পাড়া-মহল্লায় এরকম ছোট ছোট ক্লাব খুলতে পারেন (প্রতি পাড়া মহল্লাতেই কিছু কিছু ক্লাব থাকে, তাই খোলাটা সমস্যাময় কিছু হবার কথা না)। তবে ঢাকার বাইরের সদস্যদেরকে ফোরাম বা অন্যকোন ভাবে উবুন্টুবিডির সাপ্তাহিক আপডেট দিতে হবে। বছরে অন্তত একবার জেলা ভিত্তিক সম্মেলন আর একবার সারা দেশ থেকে উবুন্টু বিডির সব সদস্যদের একসাথে একটা সম্মেলন করা উচিৎ।
    ৫। আমরা যারা বাইরে থাকি তারা সরাসরি যুক্ত হতে না পারলেও বিভিন্ন লেখা বা টিউটোরিয়াল দিয়ে সাহায্য করতে পারব। দরকারে প্রেজেন্টেশনও তৈরি করে দেয়া যাবে।
    ৬। উবুন্টুবিডির সাইটে সব প্রেজেন্টেশন, টিউটো আর লেখালেখির কপি থাকতে হবে, যাতে করে যখনই দেশের কোন জায়গায় উবুন্টু নিয়ে কোন প্রেজেন্টেশন হবে যারা প্রেজেন্টার তারা যাতে সহজেই হাতের কাছে মালমশলা পেয়ে যান। এটা বেশ উপকারি হবে তাদের জন্য যারা ঢাকার বাইরে উবুন্টু বিডির ক্লাব করবেন এবং এর প্রচারনা করবেন।

উপরের আইডিয়াটুকু স্বল্প সময়ে চিন্তার ফসল। ভুল ভ্রান্তি থাকাটাই স্বাভাবিক। তার উপর আমি চিন্তা করেছি "সবকিছু স্মুদলি হচ্ছে", বাস্তবে সেটাও না হওয়াটাই স্বাভাবিক। তবে যেহেতু এ ব্যাপারে আসলে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত চেষ্টাকে একীভূত করা হচ্ছে তাই এতে আলাদাভাবে টাকা পয়সা খুব একটা খরচ হবার কথা না।
সদস্যের ছবি
অভ্রনীল
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1432
নিবন্ধিত হয়েছেনঃ: রবি মে ২৪, ২০০৯ ৬:৪২ অপরাহ্ন
অবস্থান: নেদারল্যান্ডস
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: উবুন্টু ১০.০৪ [ল্যুসিড লিংক্স]

রূপরেখাঃ বাংলাদেশে লিনাক্স তথা ওপেনসোর্সের প্রচার ও প্রসার

পোস্টলিখেছেন রিং » সোম ডিসেম্বর ২১, ২০০৯ ৫:০৩ অপরাহ্ন

অভ্রনীলের পরিকল্পনাটা খুব সুন্দর। কিছু ছোট ছোট সমস্যা হতে পারে তবে তা কাটাতে পারা যাবে বলে বিশ্বাস করি।অাসুন উবুন্টুবিডির সদস্য হই।
ছবি ছবি ছবি
সদস্যের ছবি
রিং
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 368
নিবন্ধিত হয়েছেনঃ: বৃহঃ নভেম্বর ০৫, ২০০৯ ৯:১২ পূর্বাহ্ন
অবস্থান: ২৩°৭৯′৩১″ উত্তর, ৯০°২৭′১৭″পূর্ব
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত বাংলা ভাষায় কম্পিউটিং
পছন্দ করি: রান্না করতে

রূপরেখাঃ বাংলাদেশে লিনাক্স তথা ওপেনসোর্সের প্রচার ও প্রসার

পোস্টলিখেছেন আলোকিত » সোম ডিসেম্বর ২১, ২০০৯ ৫:২২ অপরাহ্ন

অভ্রনীল লিখেছেন:অনেকেই এখানে আছেন সেটা জানি, কিন্তু তারা যে কারা সেটা জানিনা। যদ্দূর জানি, উবুন্টুবিডির সাথে "আশাবাদী" জড়িত।

হ্যাঁ আশাবাদী ভাই উবুন্টু-বিডির এ্যাডমিন। উবুন্টু বিডির সদস্য হতে চাইলে এই লিঙ্কটি দেখুন
আর মুক্ত-র এ্যাডমিন সম্ভবত ফয়সাল ভাই(ডার্কলর্ড)
সদস্যের ছবি
আলোকিত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 3337
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১৯, ২০০৭ ১০:১৬ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
পছন্দ করি: কেডিই ৪, উবুন্টু, ফায়ারফক্স

রূপরেখাঃ বাংলাদেশে লিনাক্স তথা ওপেনসোর্সের প্রচার ও প্রসার

পোস্টলিখেছেন অভ্রনীল » মঙ্গল ডিসেম্বর ২২, ২০০৯ ২:১৮ অপরাহ্ন

উবুন্টুবিডির সদস্য হওয়া বলতে আমি "উবুন্টুবিডি সাইট" এর সদস্য হবার কথা বলিনি, আমি বুঝিয়েছি "উবুন্টুবিডি অর্গানাইজেশন" এর সদস্য হবার। যেমনটা হয় আইট্রিপলই তে। সাইটের সদস্য হওয়া মানে হচ্ছে ভার্চুয়াল সদস্য হওয়া, আর অর্গানইজেশনের সদস্য হওয়া মানে ফিজিক্যাল সদস্য হওয়া। অভিজ্ঞতা বলে ফিজিক্যালি যারা কানেক্টেড থাকে তারা তুলনামূলকভাবে বেশি এ্যাক্টিভ থাকে। ভার্চুয়ালি সদস্য হলে তো যেই লাউ সেই কদুই থেকে যায়, কেবল ভার্চুয়াল আলোচনাই হবে। কিন্তু যদি ফিজিক্যালি সদস্য করে একটা আইডি কার্ড ধরিয়ে দেয়া যায়, তাহলে দেখবেন সদস্যদের মধ্যে কাজ করার মানসিকতা তৈরি হবে। একটা সংস্থার আইডি কার্ড বহন করলে সাইকোলজিক্যালিভাবে সেই সংস্থার জন্য কাজ করার একটা তাগিদ মনের ভেতর থেকে আপনা আপনি আসে। চার বছর ধরে আইট্রিপলই'র সদস্য থেকে এই জিনিসটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি।

শুধু একটা ফর্ম দিয়ে বলেন যে এই ফর্ম ফিলাপ করে একটা নির্দিষ্ট ফি দিয়ে উবুন্টু বিডির সদস্য হওয়া যাবে , সাথে আইডি কার্ড দেয়া হবে আর প্রতি শনিবার বিকেলে উবুন্টু বিডির অফিসে দেড়-দুঘন্টার একটা মিটিং হবে, ঢাকার সব সদস্য সেখানে আমন্ত্রিত। আমারতো মনে হয় ফোরামে যারা উবুন্টু বা লিনাক্স ব্যবহারকারি তারা সবাই সাড়া দিবে।
সদস্যের ছবি
অভ্রনীল
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1432
নিবন্ধিত হয়েছেনঃ: রবি মে ২৪, ২০০৯ ৬:৪২ অপরাহ্ন
অবস্থান: নেদারল্যান্ডস
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: উবুন্টু ১০.০৪ [ল্যুসিড লিংক্স]

রূপরেখাঃ বাংলাদেশে লিনাক্স তথা ওপেনসোর্সের প্রচার ও প্রসার

পোস্টলিখেছেন আলোকিত » মঙ্গল ডিসেম্বর ২২, ২০০৯ ৪:২১ অপরাহ্ন

অভ্রনীল লিখেছেন:উবুন্টুবিডির সদস্য হওয়া বলতে আমি "উবুন্টুবিডি সাইট" এর সদস্য হবার কথা বলিনি, আমি বুঝিয়েছি "উবুন্টুবিডি অর্গানাইজেশন" এর সদস্য হবার।

হুমম। অর্গানাইজেশনের সদস্য হবার জন্য আশাবাদী বা রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন।
উবুন্টু-বিডির এখনো অফিসিয়াল কোন ভিজিটিং কার্ড আছে কি? :? জানিনা...
কয়েকমাস আগে আমি, আশাবাদী আর এ্যাঞ্জেল ভাই ভিজিটিং কার্ড আর টি-শার্ট ছাপানোর উদ্দেশ্যে কিছু জায়গায় গিয়েছিলাম। তবে তখনো অর্ডার দেয়া হয়নি।
আর ভার্চুয়াল নয় বাস্তব মিটিং প্রায়ই হয়ে থাকে, আমিও কয়েকটা মিটিং এ অংশ নিয়েছিলাম।
সদস্যের ছবি
আলোকিত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 3337
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১৯, ২০০৭ ১০:১৬ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
পছন্দ করি: কেডিই ৪, উবুন্টু, ফায়ারফক্স

সাংগঠনিকভাবে বাংলাদেশে লিনাক্স প্রচার, সম্ভাবনা ও বাস্তবতা

পোস্টলিখেছেন আশাবাদী » বুধ ডিসেম্বর ২৩, ২০০৯ ৪:০৩ পূর্বাহ্ন

এই টপিকটি রূপরেখাঃ বাংলাদেশে লিনাক্স তথা ওপেনসোর্সের প্রচার ও প্রসার টপিক থেকে বিভক্ত করে নিয়ে নতুন টপিক করা হলো কেবল সাংগঠনিক বিষয় আলোচনার জন্য।

অনেকেই কিছু কিছু আগ্রহ দেখাচ্ছেন সাংগঠনিক কর্মকান্ডের জন্য, ফিজিক্যাল এন্টিটির জন্য। অন্য গ্রুপের কথা বলতে পারি না তবে উবুন্টু বাংলাদেশ ও বিএলইউএ-র পরিপ্রেক্ষীতে কিছু মন্তব্য করতে পারি।

অভ্রনীল লিখেছেন:১। সদস্য সংগ্রহের জন্য এই ফোরামেই উবুন্টু বিডির পক্ষ থেকে একটা ফর্ম ছাড়া যেতে পারে। অনেকেই যে এর সদস্য হবেন এটা আমি বলতে পারি।

এটা কয়েকবার করা হয়েছিলো, তেমন সাড়া পাওয়া যায়নি। হতে পারে তখন প্রাথমিক পর্যায়ে ছিলো বলে তেমন সুবিধা হয়নি। তখন অনেকে আগ্রহ দেখালেও রিয়েল আউটপুট নগন্য ছিলো। এরপরও সামনে আবার চেষ্টা করবো। (কেউ সাহায্য করলে খুব উপকার হবে।)


অভ্রনীল লিখেছেন:২। তারপর এসব সদস্যদের নিয়ে সপ্তাহে একদিন ফিজিক্যাল মিটিং করা যেতে পারে। এতে আর কিছুনা হোক অন্তত টিম হিসেবে কাজ করার একটা মানসিকতা তৈরি হবে।

হেঃ হেঃ তারুণ্য ভাই কই? উনি ওনার দুঃখের কাহিনী একটু শোনাক :)

অভ্রনীল লিখেছেন:৩। যারা বিভিন্ন স্কুল-কলেজ-ভার্সিটিতে পড়েন বা আছেন তারা এরকম মিটিংএ সংগে বন্ধু বা কলিগদের আনতে পারেন, যাতে করে তারা উবুন্টু সম্পর্কে জানতে পারেন। স্কুল-কলেজ-ভার্সিটিতে যেমন বিভিন্ন ক্লাব থাকে তেমনি উবুন্টুবিডিরও বিভিন্ন স্কুল-কলেজ-ভার্সিটি ক্লাব খোলা যেতে পারে। অবশ্য এতে প্রথমদিকে প্রতি স্কুল-কলেজ-ভার্সিটিতে সদস্য সংখ্যা অনেক কম থাকবে। সেজন্যই মিটিংএ বন্ধু বা কলিগদের নিয়ে যেতে বলেছিলাম, যাতে করে দ্রুত সবাই এটার সাথে পরিচিত হয় এবং ক্লাব খুলতে তেমন কোন সমস্যা না হয়।

এরকম ক্লাব বিডিওএসএন-এর আছে অধিকাংশ ভার্সিটিগুলোতে। তবে সেখানে দেখেছি ইমেইল আইডি সংগ্রহ করে বলে দেয় গ্রুপ খুলা হয়ে গেছে, আসলেই কোন কিছু হচ্ছে কিনা, আলোচনা হচ্ছে কতোদূর অগ্রগতি হচ্ছে, লক্ষমাত্রা নির্ধারণ এগুলো হয়ে উঠে না।

অভ্রনীল লিখেছেন:৪। যারা ঢাকার বাইরে থেকে সদস্য হবেন তারাও স্কুল-কলেজ-ভার্সিটিতে বা পাড়া-মহল্লায় এরকম ছোট ছোট ক্লাব খুলতে পারেন (প্রতি পাড়া মহল্লাতেই কিছু কিছু ক্লাব থাকে, তাই খোলাটা সমস্যাময় কিছু হবার কথা না)। তবে ঢাকার বাইরের সদস্যদেরকে ফোরাম বা অন্যকোন ভাবে উবুন্টুবিডির সাপ্তাহিক আপডেট দিতে হবে। বছরে অন্তত একবার জেলা ভিত্তিক সম্মেলন আর একবার সারা দেশ থেকে উবুন্টু বিডির সব সদস্যদের একসাথে একটা সম্মেলন করা উচিৎ।

কয়েকবার চেষ্টা করেও সাংগঠনিক শক্তি ও স্পন্সরের অভাবে করা সম্ভব হয়নি।

অভ্রনীল লিখেছেন:৫। আমরা যারা বাইরে থাকি তারা সরাসরি যুক্ত হতে না পারলেও বিভিন্ন লেখা বা টিউটোরিয়াল দিয়ে সাহায্য করতে পারব। দরকারে প্রেজেন্টেশনও তৈরি করে দেয়া যাবে।

মুখে ফুলচন্দন পরুক :)। ভাই লেখা চেয়ে চেয়েও উবুন্টু বিডি সাইটে লেখা পাই না, সবাই ফোরামে ব্লগে দেয়, উবুন্টু বিডি সাইটে দেয় না। মানছি সিস্টেম কিছুটা রিগিট, কিন্তু মানুষের আগ্রহ পেলে লেখা সাবমিশনের বিষয়টা আরও সহজ করা সম্ভব হবে। (এ্যাডমিনদের কনভিন্স করারও বিষয় আছে)

অভ্রনীল লিখেছেন:৬। উবুন্টুবিডির সাইটে সব প্রেজেন্টেশন, টিউটো আর লেখালেখির কপি থাকতে হবে, যাতে করে যখনই দেশের কোন জায়গায় উবুন্টু নিয়ে কোন প্রেজেন্টেশন হবে যারা প্রেজেন্টার তারা যাতে সহজেই হাতের কাছে মালমশলা পেয়ে যান। এটা বেশ উপকারি হবে তাদের জন্য যারা ঢাকার বাইরে উবুন্টু বিডির ক্লাব করবেন এবং এর প্রচারনা করবেন।

উপরের মন্তব্য দেখুন।

===================================

ফিজিক্যাল এন্টিটি যতো সহজ মনে হয় ততো সহজ নয়।

প্রথম কথা
ভার্চুয়াল টিম যতো সহজে একত্রিকরণ, নিয়ন্ত্রন, পরিচালনা সম্ভব ফিজিক্যাল এন্টিটি ততোটা সহজ নয়। অধিকাংশ ক্ষেত্রেই স্বেচ্ছাসেবক কর্মকান্ড বলে বাধ্য করা যায় না কোন কাজের জন্য। সবাই মিটিং এ আসতে পারে না। ভার্চুয়াল মিটিং এ কেউ না আসলে সহজেই পরবর্তীতে মিটিং মিনিটস পাওয়া যায় (অন্তত লগ পাওয়া যাবে), কিন্তু আমরা এখনও এতো গোছানো নই যে অফলাইন মিটিং এর মিটিং মিনিটস পাবে কেউ পরে।

দ্বিতীয় কথা
ফিজিক্যাল এন্টিটির জন্য কিছু কিছু ফিজিক্যাল অফিস প্লেস দরকার।
আমাদের হয়তো একটি গুদামঘর আছে (২০০-৪০০ স্কয়ার ফিট) কিন্তু মিটিং প্লেস নেই। বড়জোর পাঁচ-ছয় জন বসতে পারে এমন ঘর, পুরো ঢাকা শহরের বর্তমান স্বেচ্ছাসেবকদের বসতে দেয়ার মতো জায়গা নেই।

বিএলইউএ মিটিং দুই মাসের জন্য পরপর করা হয়েছে সেটা করতে হয়েছিলো খোলা মাঠে (সোহরাওয়ার্দী ময়দানে) আড্ডার ছলে। প্রাথমিকভাবে মজা হলেও প্র্যাক্টিক্যালি কিছু লিমিটেশন থেকেই যায়।


তৃতীয়ত
অধিকাংশ স্বেচ্ছাসেবকই স্বেচ্ছা সেবা দিচ্ছে। অর্থাৎ ওপেনসোর্স প্রিচিং তাদের প্রধান কাজ নয়, শখ হিসেবে করছেন। এখনও আমরা এতোটা পেশাদার হতে পারিনি যে প্রথম কাজ শেষ করে ঘরের খেয়ে বনের মোষ তাড়াবো। অনেকক্ষেত্রেই আলোচনার সময় লোক আসলেও পরবর্তীতে কাজের সময় দুইজন স্বেচ্ছাসেবকের দেখা করে কাজ করার সময়ের বড় অভাব দেখা দেয়।

চতুর্থত
দিকনির্দেশনার অভাব। এটা সবচেয়ে বড় একটা পয়েন্ট। মিটিং হলেই "এই করা উচিত" "সেই করা উচিত" "আমরা এটা করবো" এমন বহু কথা হয়, বিশেষ করে জুনিয়ররা সিনিয়রদের দিকে তাকায় থাকে কোন কার্যকর পদক্ষেপের জন্য। কিন্তু বিএলইউএ ও উবুন্টু বিডি উভয় ক্ষেত্রেই দেখেছি সিনিয়ররা যার যার কাজে ব্যস্ত আছেন। সুনির্দিষ্ট পরিকল্পনা করে রোডম্যাপ করা, রোডম্যাপ মনিটর করা এমন কোনকিছু দেখা যায় না। জুনিয়ররা দুদিন পরেই হতাশ হয়ে সরে পরে। (বিএলইউএ ও উবুন্টু বিডি উভয় সংগঠনই বহু স্বেচ্ছাসেবক গত ১ বছরে হারিয়েছে, আমি নিজেও তিন+ বছর লেগে থেকে এখন ছেড়ে দিয়েছি এ্যাক্টিভলি কাজ করা)

পঞ্চমত
আমি নেতা আমি ছাড়বো না
নেতাদের গুতায়ও কিছুটা সুযোগ বের করে নেয়া যায় না। নিয়ন্ত্রণ বলুন, অনুমতি বলুন কিছুটা রিগিড বটেই।

ষষ্ঠ
ব্যক্তিগত আবেগ, আক্রোশ, পছন্দ-অপছন্দ

==============
আমি যখন শুরু করেছিলাম বহু আশা নিয়ে এসেছিলাম

ক) প্রথম ইচ্ছা ছিলো উবুন্টু বিডি সাইটকে রিমডেল করা।
চেহারায় পরিবর্তন আসলেও স্ট্রাকচার পরিবর্তন হয়নি, এখনও সহজ নয় সাবমিশন।
অনেকেই লেখা সাবমিটের উপায় বুঝেন না এই বিষয়ে কোন গাইডেনসও সাইটে নেই। লেখা সাবমিট করতে হলে আগে এ্যাপ্রুভাল লাগবে পরে লেখা সাবমিট হয় (এ্যাডমিনরা সবসময় নেই বিশেষ কোন কারণে)

খ) লিনাক্স শপ
এটার খুবই সখ ছিলো, ফিজিক্যাল ভার্চুয়াল উভয় ক্ষেত্রেই। এখনও দোকানে গেলে কেবল রেড হ্যাট দেয় (কিছু কিছু দোকান ইদানিং উবুন্টু ফেডোরা দিচ্ছে)। আমরা যদি সুনির্দিষ্ট লোকেশন দিতে পারি অমুক জায়গায় লিনাক্স সাপোর্টেড হার্ডওয়্যার ও সফটওয়্যার পাওয়া যায় তাহলে প্রচার সহজ হবে মানুষ প্রয়োজনে জিনিস কিনতে পারবে। (এই ক্ষেত্রে কাকলীর অফিস কাজে আসতো)। ভার্চুয়াল করার বিষয়টা ছিলো ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে প্রাথমিকভাবে সাপোর্ট দেয়ার জন্য।
এই বিষয়টা অনেক সহজ হয়ে গেছে উবুন্টু সিডি আদান প্রদান কর্মসূচীর কারণে। তবুও অনেকদূর যেতে হবে।

গ) কাস্টম লিনাক্স
আমাদের দেশের পরিপ্রেক্ষীতে লিনাক্স ডিস্ট্রো ছাড়া বাৎসরিক রিলিজ সাইকেল অনুযায়ী। রয়েল বেঙ্গল লিনাক্স এর কাজ কিছুটা গিয়ে থমকে গেছে নানা কারনে। এই টপিকটি দেখতে পারেন

ঘ) ভলান্টিয়ার সেন্টার/ট্রেড সেন্টার ইত্যাদি ইত্যাদি
এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই টপিকে অথবা এই টপিকে

ঙ) ভলান্টিয়ার লিস্ট
এখনও উবুন্টু বাংলাদেশ অথবা বিএলইউএ-র কোন সদস্য সঠিকভাবে জানেন না কতোজন স্বেচ্ছাসেবক দুইটি সংগঠনে রয়েছেন। (জানতে চেয়েন না কেনো। নাম রেজিস্টার করে না তো আমরা কতো গুতাবো?)

চ) দীর্ঘমেয়াদী স্পন্সর
এখনও অর্গানাইজেশন প্রোফাইলই হাতে পেলাম না তো স্পন্সর কিভাবে জোগাড় হবে?

============
আলোকিত লিখেছেন:হুমম। অর্গানাইজেশনের সদস্য হবার জন্য আশাবাদী বা রাসেলভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন।

উবুন্টু-বিডির এখনো অফিসিয়াল কোন ভিজিটিং কার্ড আছে কি? :? জানিনা...
কয়েকমাস আগে আমি, আশাবাদী আর এ্যাঞ্জেল ভাই ভিজিটিং কার্ড আর টি-শার্ট ছাপানোর উদ্দেশ্যে কিছু জায়গায় গিয়েছিলাম। তবে তখনো অর্ডার দেয়া হয়নি।
আর ভার্চুয়াল নয় বাস্তব মিটিং প্রায়ই হয়ে থাকে, আমিও কয়েকটা মিটিং এ অংশ নিয়েছিলাম।


১) মূলত অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি অনুসরণ করে প্রাথমিক সদস্য হওয়া যায়। ভার্চুয়াল পরিচয় থেকেই ফিজিক্যাল পরিচয় হতে পারে।
(এই বিষয়ে এখন কথা বলতে ইচ্ছে করছে না, অনেক রাত, পরশুদিন আবার এসে বিস্তারিত আলোচনা করা যাবেনে)

২) ভিজিটিং কার্ড না থাকলেও আইডি কার্ড আছে। টিশার্ট এখনও ডিজাইন রুমে আছে।
নতুন টপিক পোস্ট করার আগে একবার ভেবে দেখুন... ফোরামে ঝাড়ি খাওয়ার মহা মহা উপায়! উবুন্টু লিনাক্স ইন্ডেক্স

অনুগ্রহ করে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সমগ্র বাংলাদেশী/বাঙ্গালী জাতি সম্পর্কে কটু মন্তব্য করবেন না

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।
আশাবাদী
সমন্বয়ক
 
পোস্ট: 3094
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২৫, ২০০৮ ১:৩২ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: মাথা ব্যাথা ঘাড় ব্যাথা, ঘাড় থেকে মাথাটা ছেটে ফেলবো কি??
পছন্দ করি: লিনাক্স, ওপেনসোর্স, আড্ডা

সাংগঠনিকভাবে বাংলাদেশে লিনাক্স প্রচার, সম্ভাবনা ও বাস্তবতা

পোস্টলিখেছেন অভ্রনীল » বুধ ডিসেম্বর ২৩, ২০০৯ ৮:০৬ অপরাহ্ন

বাপরে! বিশাল বড় পোস্ট!! পুরোটা পড়লাম, শেষে এসে ভুলে গেলাম যে প্রথমে কি পড়েছিলাম।
এটা কয়েকবার করা হয়েছিলো, তেমন সাড়া পাওয়া যায়নি। হতে পারে তখন প্রাথমিক পর্যায়ে ছিলো বলে তেমন সুবিধা হয়নি। তখন অনেকে আগ্রহ দেখালেও রিয়েল আউটপুট নগন্য ছিলো। এরপরও সামনে আবার চেষ্টা করবো। (কেউ সাহায্য করলে খুব উপকার হবে।)

কিভাবে সাহায্য চাচ্ছেন সেটা বলুন, কেউ না কেউ তো সাহায্য করতেই পারবে। তবে ইদানিং এই ফোরামেই লিনাক্স (উবুন্টু) নিয়ে বেশ সচেতনতা বেড়েছে, তাই হিসেব মত আগের চেয়ে ভালো ফল পাবেন। টেস্ট হিসেবে একটা সদস্য ফর্ম ছাড়তে পারেন।

আর ঢাকার বাইরে ক্লাবের জন্য আপাতত উবুন্টুবিডির পক্ষ থেকে সংগঠন না বানালেও চলবে। ধরুন এই ফোরামে যারা ঢাকার বাইরে আছেন তারা যদি নিজেদের মত করে ব্যক্তিগত উদ্যগে এই ক্লাবটা করতে পারে তাহলে খুবই ভালো হয়। যেমনটা হয় পাড়ায়পাড়ায় বিভিন্ন ক্লাব খোলার ক্ষেত্রে। ঢাকায় এরকম একটা ক্লাব খোলা যত কঠিন ঢাকার বাইরে ততই সোজা। আর এই ক্লাবের জন্য যে একটা পিসি লাগবেই এমন কোন কথা নেই। শুধুমাত্র সিডি, পোস্টার, টিউটোরিয়াল ইত্যাদি থাকলেই যথেষ্ট, আর পিসি থাকলে তো কথাই নাই।

==============================================

১। আগে থেকেই যদি মিটিংএর তারিখ নির্দিষ্ট করে দেয়া যায় (প্রতি মাসের ২য় আর ৪র্থ শুক্রবার বা শনিবার) তাহলে হয়তো অনুপস্থিতির সমস্যাটা সমাধান সম্ভব। তাছাড়া ১০০% সদস্য উপস্থিত থাকবে এটাও আশা করিনা, তবে সিংহভাগ উপস্থিত থাকলেই যথেষ্ট।
২। জায়গা আসলেই একটা বড় সমস্যা। ঢাবি বা বুয়েটের ক্যাফেতে মিটিংগুলো করলে কেমন হয়?
৩। স্বেচ্ছাসেবীদেরও কাজ করানোর মানসিকতা তৈরি করা সম্ভব। ধরুন তাদেরকে বিভিন্ন পদাবলী (র‍্যাংক) দেয়া যেতে পারে। একটা র‍্যাংকসহ আইডিকার্ড কিন্তু অনেক বড় বুস্টার হিসেবে কাজ করে। এ জিনিসটা কাজ করার মানসিকতা তৈরিকে অনেকদূর এগিয়ে নেয়।
৪। স্বেচ্ছাসেবী কাজের মনোভাব আসলে কলেজ বা ভার্সিটির একজন স্টুডেন্টের যতটা থাকে একজন চাকরী বা কর্মক্ষেত্রে প্রবেশ করা ব্যক্তির ততটা থাকেনা। তবে ব্যতিক্রম আছে, যদি সেবাটা ঐ কর্মক্ষেত্র রিলেটেড হয়। তাই এক্ষেত্রে কলেজ বা ভার্সিটির স্টুডেন্টের কিছুটা প্রাধান্য দেয়া উচিত।
৫। তবে নতুন আসা সদস্যদের একটা সমস্যা যেটা হতে পারে সেটা হল দিকনির্দেশনা, যেটা সিনিয়রদের করতে হবে। এখানে সিনিয়র বলতে আমি যারা অভিজ্ঞতায় বুড়ো তাদের বলছি। যারা বয়সে বড় এবং মোটামুটি অভিজ্ঞতাও আছে সে সাথে ফিল্ডে কাজ করতে অপারগ (কর্মক্ষেত্র, সংসার ইত্যাদি কারনে) তাদেরকে সিনিয়র এডভাইজার নামে আলাদা একটা অংশে রাখা যায়, যারা "ছোটখাট" কোন ব্যাপারে মাথা ঘামাবেনা (ওগুলো জুনিয়ররাই নিতে পারবে), কিন্তু "বড়সর" ব্যাপারগুলোতে তাদের মতামত প্রয়োজন হবে।
৬। নেতা জিনিসটা এইখানে মানে উবুন্টুবিডিতে কিভাবে আসে? এটা কি অর্গানাইজেশনের প্রেসিডেন্ট বা এই টাইপের কিছু? যদি তাই হয় তবে নির্বাচন-টির্বাচনের কিছু ব্যাপার চলে আসতে পারে। তবে "নেতা" হবার সাধারন গুন না থাকলে তাকে নেতা মানার কোন কারন নাই। আর "নেতা" কি করছে বা কে "নেতা" হবার যোগ্য বা "নেতা" নিয়ে কারো কোন অভিযোগ আছে কিনা সেটা দেখার কাজও "সিনিয়র এডভাইজরি কমিটি"কে দিয়ে দেয়া যায়।
৭। বাংলা কাস্টমাইজড লিনাক্স ডিস্ট্র নিয়ে আপাতত মাথা নাঘামালেও চলবে বলে আমার ব্যক্তিগত মতামত। যেখানে উবুন্টুই বেশ ভালো বাংলা সাপোর্ট দিচ্ছে সেখানে আপাতত অন্য কোন কাস্টমাইজড ডিস্ট্র না এনে সেই সময় আর শ্রমটুকু লিনাক্স প্রচারে ব্যয় করাটাই সমীচিন।
৮। উবুন্টুবিডির সাইটে শুধু লেখা সাবমিট করার জন্য কোন ব্লগ ইঞ্জিন ব্যবহার করলে মনে হয় ভালো হবে। পাবলিশ করাও সুবিধা হবে আবার মডারেট করাটাও সুবিধাজনক হবে। (আপাতত আর লিখতে ইচ্ছে করছেনা, পরে আরো ডিটেইলস লিখবো)

=======================================================
উবুন্টুবিডিতে আসলে কারা কারা আছেন? এর বর্তমান সদস্য কয়জন (ফিজিকাল)? এর সাংগঠনিক স্ট্রাকচারটা কেমন বা কোন স্ট্রাকচার না থাকলে কেমন করার পরিকল্পনা আছে? উবুন্টুবিডির বাইরের লোক হয়ে অনেক প্রশ্ন করে ফেললাম বলে দুঃখিত!
সদস্যের ছবি
অভ্রনীল
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1432
নিবন্ধিত হয়েছেনঃ: রবি মে ২৪, ২০০৯ ৬:৪২ অপরাহ্ন
অবস্থান: নেদারল্যান্ডস
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: উবুন্টু ১০.০৪ [ল্যুসিড লিংক্স]

সাংগঠনিকভাবে বাংলাদেশে লিনাক্স প্রচার, সম্ভাবনা ও বাস্তবতা

পোস্টলিখেছেন সাইদ ইফতেখার » বুধ ডিসেম্বর ২৩, ২০০৯ ৯:৪০ অপরাহ্ন

বন্ধ হয়ে যাওয়া কম্পিউটার টুমরো চালু করার একটা চেস্টা কিন্তু সাংগঠনিকভাবে করা যায়। ভালো একটা প্রচার চালানো যাবে এর মাধ্যমে। টুমরো অনেক জনপ্রিয় ছিলো একসময়, পাঠক তৈরিই আছে। মাসে যদি ১০-১২ পেজের কনটেন্ট তারা ফ্রি পায়, তাদেরও লাভ,ওপেনসোর্স ও লিনাক্সের প্রসারেও সাহায্য হয়, পাইরেসি প্রতিরোধের একটা ভালো মিডিয়ামও হয়।
সদস্যের ছবি
সাইদ ইফতেখার
নিয়মিত সদস্য
 
পোস্ট: 212
নিবন্ধিত হয়েছেনঃ: মঙ্গল নভেম্বর ১০, ২০০৯ ৯:৫৮ অপরাহ্ন
অবস্থান: আজ আমি অনেক দূরে ...
রক্তের গ্রুপ: B+
লাইসেন্স: GNU GPL (General Public License)

সাংগঠনিকভাবে বাংলাদেশে লিনাক্স প্রচার, সম্ভাবনা ও বাস্তবতা

পোস্টলিখেছেন উন্মাতাল তারুণ্য » শুক্র ডিসেম্বর ২৫, ২০০৯ ১২:৩৬ অপরাহ্ন

@অভ্রনীল,

মিটিংয়ের অভিজ্ঞতা করুণ! আমরা এর আগে মাসে একটা করে মিটিং ঠিক করেও করতে পারিনি। যাইহোক সেইসব পুরানো প্যাঁচাল নাই বা পাড়লাম। তবে বলে রাখি, মিটিংগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরেই, খোলা আকাশের নিচে হয়েছিল।

উবুন্টুবিডি-র ফিজিক্যাল স্ট্রাকচার বর্তমানে পুরো ফ্ল্যাট। এর কোন সেন্ট্রাল কোন কমিটি নাই। কোন পদ নাই। কিছুই নাই। যে কারণে সিদ্ধান্ত নিতে বিলম্ব, প্রকল্পভিত্তিক দায়িত্ব ভাগ করে দেয়া হলেও সেখানে সমন্বয়হীনতা এবং জবাবদিহিতার অভাবে বিশৃঙ্খলা ইত্যাদি না না সমস্যা ছিল। এইসব কারণে কিছু কিছু কাজ থেমে গেছে। কিছু কিছু শুরুই হয় নি। ছোটখাট কয়েকটা অবশ্য শেষতক কয়েকজন নাছোড়বান্দার কারণে শেষ করা গেছে বটে!

আরও একটা বড় সমস্যা ফান্ড/স্পন্সর। মাসিক সদস্য ফি টাইপের জিনিসে আমার কিছুটা অনীহা ছিল এবং আছে কিছুটা বাস্তব কারণে। সাধারণ সদস্যরা নিজেরা গায়ে গতরে খাটবে, নিজের পকেটের টাকা খরচ করে এদিক সেদিক দৌড়াদৌড়িও করবে, আবার মাস শেষে সেই আবার নগদ পয়সা চাদা দেবে; এতসব জিনিস আমার কাছে জুলুমের মত মনে হয়। কারণ এত খাটাখাটি এবং পকেটের পয়সা খরচ করার বিনিময়ে কিন্তু স্বেচ্ছাসেবকরা ব্যক্তিগতভাবে কিছু পাচ্ছে না। বিনে পয়সায় নাহয় গায়ে খাটা যায়। অবসর সময় ব্যয় করা যায়। এরপর আবার তাদের কাছেই নগদ পয়সা চাইলে সদস্যরা যে আস্তে করে কেটে পড়বে সেটা অনুমান করা শক্ত নয়। আমি নিজেই স্কুল এবং কলেজে পড়ার সময় এইরকম কেটে পড়েছি।

এরপর আসে স্পন্সর যোগাড়ের ব্যাপার। এইখানে বেদনা আরো করুণ। কেউ কেউ ভাবেন আগে স্পন্সর পাই, তারপর সংগঠনের কাজ করব'খন। আর বাস্তবতা হচ্ছে যে সংগঠনের প্রত্যক্ষ কোন কার্যক্রমই নাই সে সংগঠনকে টাকা দিয়ে পৃষ্ঠপোষকতা দেবে এমন 'হাজী মহসিন' মার্কা স্পন্সর দুনিয়ার বুকে বিরল। অতএব দুষ্টচক্রের আবর্তে এটা ঘুরছেই।

আরো একটা সমস্যা হচ্ছে দলাদলি। অমুক পদ আমার নাই কেন? এটা আমার বুদ্ধিমত হয় নাই কেন? ইত্যাদি সমস্যা থেকে শুরু হয় দলাদলি। একটা সংগঠনের ভেতরেই দু তিনজন এবং তাদের অনুসারীরা ভাগ হয়ে যায়। এইসব অত্যন্ত দুঃখজনক হলেও বাস্তব সত্য। ওপেনসোর্স নিয়ে বাঙালী সংগঠনগুলোর অতীত ইতিহাস এই কথার সাক্ষী দেবে।

যাইহোক, এতকিছুর পরও আমরা কয়েকজন এখনও আশাবাদী যে এখনো অনেক কাজ করা সম্ভব। এমনকি এমন কিছু কাজও আছে যা বড় কোন ফান্ড ছাড়াই করা সম্ভব যদি কেন্দ্রীয় পরিকল্পনা করে নিয়ে ধীরে ধীরে, ধাপে ধাপে এগোনো যায়। তবে আমরা যেমন রাতারাতি লিনাক্স বিপ্লবের স্বপ্ন দোখি তেমনটা আসলে ওভাবে হবার সম্ভাবনা কম, প্রায় নেই বললেই চলে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মূল লক্ষ্যটা হওয়া উচিৎ "আগামী পাঁচ বছর পর আমরা বাংলাদেশে লিনাক্সকে কি অবস্থানে দেখতে চাই" -এরকম। "আগামী পাঁচদিনে আমরা কয়টা পিসিতে গিয়ে লিনাক্স ইন্সটল করে দিয়ে আসব" বা "উইন্ডোজ ব্যবহারকারীদের কি করে তর্কে ঠেকিয়ে দেব" এমনটা করে চিন্তা করলে আসলে হবে না।
সদস্যের ছবি
উন্মাতাল তারুণ্য
সমন্বয়ক
 
পোস্ট: 2813
নিবন্ধিত হয়েছেনঃ: শনি সেপ্টেম্বর ১৫, ২০০৭ ৩:৪৮ অপরাহ্ন
অবস্থান: ২৩°৪২′০″ উত্তর, ৯০°২২′৩০″ পূর্ব
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: অনুগ্রহপূর্বক আমাকে 'techie', 'geek', 'savvy', 'nerd', 'IT expert', 'Linux expert' ইত্যাদি তৈল মর্দিত সম্বোধন করা থেকে বিরত থাকুন।

সাংগঠনিকভাবে বাংলাদেশে লিনাক্স প্রচার, সম্ভাবনা ও বাস্তবতা

পোস্টলিখেছেন দক্ষিণের মাহবুব » শুক্র ডিসেম্বর ২৫, ২০০৯ ৬:৪১ অপরাহ্ন

লিনাক্সের জন্য যে কোন ধরনের কাজ করতে আমি এক পায়ে খাড়া। যখন থেকে লিনাক্স ব্যবহার শুরু করেছি তখন থেকেই এর প্রেমে পড়ে গেছি। তাই আর ছাড়তে পারিনি। মাঝে মাঝে হয়ত উইন্ডোজ ব্যবহার করা হয়। কিন্তু গেম খেলার ভূত না ঢুকলে উইন্ডোজে লগ-ইন ই করা হয় না। আর রেডহ্যাটের কোর্স করে তো আমি এখন কমান্ড লাইনের পুরা ভক্ত। গ্রাফিক্স থেকে কমান্ড লাইনই ভাল লাগে। উবুন্টুতে মাঝে মাঝে কপি করার সময় কমান্ড মুডে করি। পটুয়াখালীতে থাকার সময় একটা গ্রুপ গড়তে চেয়েছিলাম। কিন্তু হাতে যথেষ্ট সময় ছিল না। তাই সেটা আর আগায়নি। ফেব্রুয়ারী মাসে আবার যাচ্ছি ৬ মাসের জন্য। :-p এবার একটা শক্ত ভিত গড়ে তুলতে হবে।

যদিও অফটপিক তবুও একটু বলি, উবুন্টুর নতুন ভার্সন রিলিজ হওয়ার কিছুদিন পর একটা রিলিজ পার্টি হয়। আয়োজকদের উদ্দেশ্য বলছি আপনারা একটু কষ্ট করে এই রিলিজ পার্টির খবর অন্য ফোরামগুলোতে দিবেন একটু কষ্ট করে। আমি উবুন্টু ৯.০৪ এর রিলিজ পার্টিতে এসেছিলাম পটুয়াখালী থেকে। অথচ ঢাকায় থেকেও ৯.১০ এর রিলিজ পার্টিতে থাকতে পারলাম না। কারণ খবরটা আমাদের প্রযুক্তিতে দেখেছিলাম ২ দিন পর। খবরটা দেখার পর মন খারাপ হয়েছিল আবার মেজাজ গরমও হয়েছিল। তবে মূল দোষটা আমারই। কারণ আমি প্রজন্ম ফোরামে নিয়মিত থাকি। আমাদের প্রযুক্তিতে আসা হয় না নিয়মিত। তাই খবরটা চোখে পড়েনি।
দক্ষিণের মাহবুব
নিবন্ধিত সদস্য
 
পোস্ট: 15
নিবন্ধিত হয়েছেনঃ: মঙ্গল জানুয়ারী ২০, ২০০৯ ৪:৪২ পূর্বাহ্ন
স্ট্যাটাস: অনেক দিন পর ফোরামে আসলাম। ভালোই লাগছে। এবার স্থায়ীভাবে থাকার চেষ্টা করব

পরে

ফিরে যান লিনাক্স

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে কোন নিবন্ধিত সদস্য নেই জন সদস্য এই বিভাগটি দেখছেন

cron