উবুন্টুতে অভ্র ফোনেটিক ব্যবহারে সমস্যা

বাংলা কম্পিউটিং সম্পর্কিত আলোচনা।

উবুন্টুতে অভ্র ফোনেটিক ব্যবহারে সমস্যা

পোস্টলিখেছেন জামাল উদ্দিন » রবি মার্চ ০৭, ২০১০ ১২:৪১ অপরাহ্ন

আমি উবুন্টুতে বাংলা লিখি স্কীমে অভ্র ফোনেটিক ব্যবহার করে । উইন্ডোসের স্ট্যান্ড-এলোন এপ্পলিকেশন থেকে সুবিধা কিছুটা কম ( অটো কারেকশন নেই ) হলেও কাজ চলে যায় । কিন্তু সমস্যা অনেক ।

১। যখন জিএডিট এ লিখি তখন সব ঠিকই আউটপুট আসে । কিন্তু সমস্যা হল ঔ-কার আর ঐ-জার নিয়ে ।
ঔ-কার লিখতে হয় OU দিয়ে । একটা উদাহরন দেই "নৌকা" লিখতে গেলে আউটপুট আসে "নেৌকা" । দেখুন আগে একটা এ-কার চলে আসছে । ( কি প্রেসগুলো - nOUka )
ঐ-কার লিখতে হয় OI দিয়ে । ধরুন লিখবো "শৈল" , এটা লিখতে গেলে আউটপুট আসে এরকম " শেৈল" , ঐ একই সমস্যা । ( কি -প্রেসগুলো - shOIlo ) ।

২। আরেকটা লক্ষ্যনীয় বিষয় হল আমি যখন থান্ডারবার্‌ডে লিখতে যাই তখন কিন্তু ঠিকই আউটপুট আসে , "নৌকা" , "শৈল" ।

৩। ফায়ারফক্সে আরো সমস্যা । জিএডিট বা থান্ডারবার্‌ডে কাজ চালানো যায় বেশ , কিন্তু ফায়ারফক্সে তো অবস্থা কাহিল । অনেক আউটপুটই ঠিক মত আসে না । ch লিখলে আসার কথা "ছ" , কিংবা ক্যাপিটাল "C" লিখলে আসার কথা "ছ" , কিন্তু কোণ টাই কাজ করে না , এরকম ইনপুট হয়না:
শ - sh , ষ - SH , ছ -ch , ঝ - jh , খ - kh , ধ - dh , থ - th , ঠ - TH / Th .... তারমানে "H/h" মডিফায়ারটা কোণ কাজই করছে না ।
আরেকটা জিনিস লক্ষ্যনীয় যে , যখন আমি "h/H" মডিফায়ার ব্যবহার করছি তখন সামান্য সময়ের জন্য ( ভালো করে খেয়াল করলে দেখা যায় ) মডিফাই করছে , করেই আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে ।

আমার 90im-switch এর প্যারামিটার নিম্নরুপঃ
export XMODIFIERS="@im=SCIM"
export XIM_PROGRAM="scim -d"
export GTK_IM_MODULE="scim"
export QT_IM_MODULE="scim"


এখানে দুটো প্রশ্ন ছিলো শেষ দুটি লাইন থেকে আমি অনুমান করেছি এখানে GTK আর QT ব্যবস্থার im module হিসেবে স্কীমকে এক্সপোর্‌ট করেছি । ফায়ারফক্স কি GTK ব্যবহার করে না QT ? আমার অনুমান GTK । ফায়ারফক্সে থাকা অবস্থায় যখন আমি স্কীম ট্রিগার চাপছি তখন কিন্তু ঠিকই স্কীম চালু হচ্ছে । এই প্যারামিটার গুলোতে কি কোন সমস্যা আছে? আমার অনুমানগুলো কি ঠিক আছে ?
সদস্যের ছবি
জামাল উদ্দিন
নিয়মিত সদস্য
 
পোস্ট: 193
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২২, ২০১০ ৫:৫৫ অপরাহ্ন
অবস্থান: অন-লাইনে ~ পিসির সামনে ; অফ-লাইনে ~ ঘুমে
রক্তের গ্রুপ: AB+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)

উবুন্টুতে অভ্র ফোনেটিক ব্যবহারে সমস্যা

পোস্টলিখেছেন সারিম » রবি মার্চ ০৭, ২০১০ ১:৫৩ অপরাহ্ন

আপডেট করুন।

তবে scim এ সমস্যা আছে। প্রভাত টা কস্ট করে শিখে ফেলুন। তাইলে কোন কিছুই লাগবে না। সিসটেমের কিবোর্ডেই প্রভাত দেয়া আছে। ibus , scim , kcim কোন আলাদা প্রগ্রাম লাগবে না
সদস্যের ছবি
সারিম
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 858
নিবন্ধিত হয়েছেনঃ: সোম নভেম্বর ৩০, ২০০৯ ১১:৫৯ অপরাহ্ন
অবস্থান: মোন্নাফের মোর,রাজশাহী
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: জাভা নিয়ে ঘুটাই
পছন্দ করি: লিনাক্স , ইলেক্টনিক্স, প্রগ্রামিং , ইংরেজি মুভি ও গান

উবুন্টুতে অভ্র ফোনেটিক ব্যবহারে সমস্যা

পোস্টলিখেছেন জামাল উদ্দিন » সোম মার্চ ০৮, ২০১০ ১০:২৩ পূর্বাহ্ন

সারিম লিখেছেন:আপডেট করুন।


আমার উবুন্টু আপডেটেডই থাকে সবসময় , এখনও সবই আপডেটেড । এখানে মনে হয়না কোন সমস্যা । এখন যেমন হচ্ছে , লাইভ কিংবা ফ্রেশ ইন্সটলের পর একই রকম আচরন ।

সারিম লিখেছেন:তবে scim এ সমস্যা আছে। প্রভাত টা কস্ট করে শিখে ফেলুন। তাইলে কোন কিছুই লাগবে না। সিসটেমের কিবোর্ডেই প্রভাত দেয়া আছে। ibus , scim , kcim কোন আলাদা প্রগ্রাম লাগবে না


কষ্ট করে আমি ইউনিজয়টাই শিখে নিয়েছি , যদিও গতি বেশ কম । লিখতে আমার সমস্যা নেই কিন্তু সমস্যা হল মেক্সিমাম মানুষ যারা উইন্ডোসে ওয়েবে লেখা লেখি করেন তারা কিন্তু অভ্র ব্যবহার করেন (ফোনেটিক) । আর ওয়েবের কল্যানে যখন উবুন্টুর সাথে পরিচয় হয় , আর উইন্ডোস থেকে উবুন্টুতে আসেন তখনই কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যায় । সবাই যে ধৈর্য্য ধরে নতুন একটা কী-বোর্‌ডে লিখতে অভ্যস্থ হতে নাও চাইতে পারেন । ঠিক না ? নতুন কেউ উবুন্টুতে আসার পর যদি দেখেন তিনি আগের মত লিখতেই পারছেন না সেটা তো তার কাছে ভালো না লাগারই কথা ।

সমস্যাটা মনে হয় না স্কীমে ( কারন বাকি সব কী-বোর্‌ড ঠিক মতই কাজ করছে ) , স্কীমের জন্য অভ্র এর যে ভার্‌সন আছে সেটা এখনও বেটা পর্‌যায়ে - আমার ধারনা সমস্যাটা অভ্রতেই অথবা স্কীমের কনফিগারেশনে । সেটা ঠিক করা গেলে / অভ্র কে আরো ডেভেলপ করা গেলে উবুন্টুতে আসা অনেকের জন্য সহজ হয়ে যায় ।
সদস্যের ছবি
জামাল উদ্দিন
নিয়মিত সদস্য
 
পোস্ট: 193
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২২, ২০১০ ৫:৫৫ অপরাহ্ন
অবস্থান: অন-লাইনে ~ পিসির সামনে ; অফ-লাইনে ~ ঘুমে
রক্তের গ্রুপ: AB+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)

উবুন্টুতে অভ্র ফোনেটিক ব্যবহারে সমস্যা

পোস্টলিখেছেন সারিম » সোম মার্চ ০৮, ২০১০ ৩:২৫ অপরাহ্ন

আসলে জন্টিতে অভ্র বা স্কিম ভালো মতই কাজ করত। কারমিকে সমস্যা শুরু। লুসিডে তো , বাপ রে বাপ। ব্যাপক ঝামেলা করে।
তবে স্কিমে অভ্র বা ইউনিজয় বা যাই দেয়া হোক আমার কাছে সব গুলাই সমস্যা করত। এখন প্রভাত শিখে আরামে আছি। কিছুই লাগে না।
সদস্যের ছবি
সারিম
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 858
নিবন্ধিত হয়েছেনঃ: সোম নভেম্বর ৩০, ২০০৯ ১১:৫৯ অপরাহ্ন
অবস্থান: মোন্নাফের মোর,রাজশাহী
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: জাভা নিয়ে ঘুটাই
পছন্দ করি: লিনাক্স , ইলেক্টনিক্স, প্রগ্রামিং , ইংরেজি মুভি ও গান

উবুন্টুতে অভ্র ফোনেটিক ব্যবহারে সমস্যা

পোস্টলিখেছেন অভ্রনীল » সোম মার্চ ০৮, ২০১০ ৪:৩২ অপরাহ্ন

@জামাল

গেডিটে প্রভাত সমস্যা করে। ধরা যাক আমি লিখলাম "লো", এখন যদি ব্যাকস্পেস দিই তাহলে কেবল ও-কার মুছে গিয়ে শুধু "ল" দেখাবার কথা, ওপেন অফিস বা ফায়ারফক্সে "ল" দেখালেও গেডিটে দেখায় "লে"। কারন সে এ-কার আর আ-কারকে আলাদা হিসেবে দেখেছে। এটা গেডিটের নোন ইস্যু। আপনি কি স্কিম ব্যবহার করছেন নাকি স্কিম-ব্রিজ ব্যবহার করছেন? স্কিম-ব্রিজে সমস্যার পরিমান একটু বেশি।

@সারিম

তোমার কথা পড়ে ভিবিতে কারমিক ইন্সটল করে অভ্র চালালাম, গেডিট ছাড়া আর কোন সমস্যা পাইনাই!
সদস্যের ছবি
অভ্রনীল
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1433
নিবন্ধিত হয়েছেনঃ: রবি মে ২৪, ২০০৯ ৬:৪২ অপরাহ্ন
অবস্থান: নেদারল্যান্ডস
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: উবুন্টু ১০.০৪ [ল্যুসিড লিংক্স]

উবুন্টুতে অভ্র ফোনেটিক ব্যবহারে সমস্যা

পোস্টলিখেছেন সারিম » সোম মার্চ ০৮, ২০১০ ৫:১২ অপরাহ্ন

অভ্রনীল লিখেছেন:@সারিম

তোমার কথা পড়ে ভিবিতে কারমিক ইন্সটল করে অভ্র চালালাম, গেডিট ছাড়া আর কোন সমস্যা পাইনাই!

একটু ধোর্য ধরেন। কয়েকদিন চালান। আপডেট করেন। সফটওয়ার ইন্সটল করেন। পারলে HPLIP ইন্সটল করেন। তারপর দেখবেন কেমন মজা দেখাচ্ছে। আমার যে সমস্যাটা করে তা হল, আমি কি-বোর্ডে যতই টিপি না কেন কোন লেখা উঠে না। তারপর ফোকাস অন্য উইন্ডোতে নিয়ে আবার আগের উইন্ডোতে এনে টাইপ করলে লেখা হচ্ছে । একটু পরে আবার একই সমস্যা।

যাই হোক এখন খুব আরামে আছি প্রভাত নিয়ে। scim বা ibus কিছুই লাগতেছে না। :C
সদস্যের ছবি
সারিম
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 858
নিবন্ধিত হয়েছেনঃ: সোম নভেম্বর ৩০, ২০০৯ ১১:৫৯ অপরাহ্ন
অবস্থান: মোন্নাফের মোর,রাজশাহী
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: জাভা নিয়ে ঘুটাই
পছন্দ করি: লিনাক্স , ইলেক্টনিক্স, প্রগ্রামিং , ইংরেজি মুভি ও গান

উবুন্টুতে অভ্র ফোনেটিক ব্যবহারে সমস্যা

পোস্টলিখেছেন তারেক » সোম মার্চ ০৮, ২০১০ ৬:৪৩ অপরাহ্ন

আমার এখানেও অভ্র সমস্যা করে। বেশী সমস্যা হয় যখন ফোল্ডারে ঢোকার সময় আমি ফোল্ডারের নাম কিবোর্ড দিয়ে লিখি, তারপর ফোল্ডার পেলে ইন্টার প্রেস করি। কিন্তু অভ্র ইন্সটল করলে এই ক্ষেত্রে একটা কি‌স্ট্রোকও কাজ করে না। তাই কারমিকে অভ্র অার ইন্সটলই করি নি। কষ্ট করে প্রভাত শিখে নিয়েছি, কিন্তু হচ্ছে স্পিড নিয়ে। আপাতত ধীরে ধীরে লিখতে হচ্ছে :-(((
সদস্যের ছবি
তারেক
নিয়মিত সদস্য
 
পোস্ট: 115
নিবন্ধিত হয়েছেনঃ: বৃহঃ মার্চ ২৭, ২০০৮ ৫:০০ পূর্বাহ্ন
অবস্থান: রা.বি.
রক্তের গ্রুপ: B+

উবুন্টুতে অভ্র ফোনেটিক ব্যবহারে সমস্যা

পোস্টলিখেছেন সাইফ দি বস ৭ » সোম মার্চ ০৮, ২০১০ ৮:৩১ অপরাহ্ন

ইউনজয় নিয়ে সুখেই আছি!
সদস্যের ছবি
সাইফ দি বস ৭
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 414
নিবন্ধিত হয়েছেনঃ: শুক্র আগস্ট ১৪, ২০০৯ ৮:১৬ অপরাহ্ন
অবস্থান: ব্যাস্ত নগরী ঢাকা থেকে...
রক্তের গ্রুপ: B+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: সবজায়গায় স্ট্যাটাস দিতে দিতে জান শ্যাষ!
পছন্দ করি: উইন্ডোজ সেভেন, মাইক্রোসফ্ট, গুগল ক্রোম, মিন্ট, বই, গান, মুভি সব!

উবুন্টুতে অভ্র ফোনেটিক ব্যবহারে সমস্যা

পোস্টলিখেছেন জামাল উদ্দিন » সোম মার্চ ০৮, ২০১০ ১০:৫৯ অপরাহ্ন

সবাই দেখছি সমস্যাটা সামলেছেন ... আমি ইউনিজয়ে লিখা শিখলাম এই জন্য , এখন আবার অভ্র ধরেছি সমস্যাগুলো ধরার জন্য ।
আমার বর্‌তমান ডিস্ট্রো জন্টি । কারমিকে ইচ্ছা করেই যাইনি - লিংক্সে যাবো ।

তারেক লিখেছেন:আমার এখানেও অভ্র সমস্যা করে। বেশী সমস্যা হয় যখন ফোল্ডারে ঢোকার সময় আমি ফোল্ডারের নাম কিবোর্ড দিয়ে লিখি, তারপর ফোল্ডার পেলে ইন্টার প্রেস করি। কিন্তু অভ্র ইন্সটল করলে এই ক্ষেত্রে একটা কি‌স্ট্রোকও কাজ করে না। তাই কারমিকে অভ্র অার ইন্সটলই করি নি। কষ্ট করে প্রভাত শিখে নিয়েছি, কিন্তু হচ্ছে স্পিড নিয়ে। আপাতত ধীরে ধীরে লিখতে হচ্ছে :-(((


আমার এখানে আবার এই সমস্যাটা হচ্ছে না !
সদস্যের ছবি
জামাল উদ্দিন
নিয়মিত সদস্য
 
পোস্ট: 193
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২২, ২০১০ ৫:৫৫ অপরাহ্ন
অবস্থান: অন-লাইনে ~ পিসির সামনে ; অফ-লাইনে ~ ঘুমে
রক্তের গ্রুপ: AB+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)

উবুন্টুতে অভ্র ফোনেটিক ব্যবহারে সমস্যা

পোস্টলিখেছেন সারিম » সোম মার্চ ০৮, ২০১০ ১১:৫১ অপরাহ্ন

আমার মনে হয় সমস্যা আছে বলেই কারমিক থেকে স্কিম তুলে দেওয়া হয়েছে। অভ্র'র ডেভেলপারদের উচিত আইবাসের জন্য অভ্র তৈরী করা।

তারেক ভাইয়ের সমস্যা আমারও হয় । উনার খালি ফোল্ডারে সমস্যা । আর আমি বললাম না , আমার গোটা সিস্টেমেই সমস্যা করে।
সদস্যের ছবি
সারিম
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 858
নিবন্ধিত হয়েছেনঃ: সোম নভেম্বর ৩০, ২০০৯ ১১:৫৯ অপরাহ্ন
অবস্থান: মোন্নাফের মোর,রাজশাহী
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: জাভা নিয়ে ঘুটাই
পছন্দ করি: লিনাক্স , ইলেক্টনিক্স, প্রগ্রামিং , ইংরেজি মুভি ও গান

পরে

ফিরে যান বাংলা কম্পিউটিং

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে কোন নিবন্ধিত সদস্য নেই জন সদস্য এই বিভাগটি দেখছেন