২০১২...বিশ্বাস করার মত?

মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন বিষয় আলোচনা।

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন তনয় দত্ত » রবি ডিসেম্বর ২০, ২০০৯ ৮:৪৫ অপরাহ্ন

আমি গতকাল ২০১২ মুভিটা দেখলাম, মজার কিন্তু ভাবলাম, আসলেই কি এটা বিশ্বাস করার মত? নাকি এটাও হ্যালির ধুমকেতুর মত কিছু? হাস্যকর মনে করলেও আমি পরে হিস্টোরি চ্যানেলের একটি ডকুমেন্টারি দেখলাম। জানতে পারলাম বুক অফ নস্টারডামাস নিয়ে।

আসলেই কি কেউ এটা বিশ্বাস করেন? নাকি মনে করেন এই প্রকার গ্যালেক্টিক এলাইনমেন্ট সম্ভব নয়?
সদস্যের ছবি
তনয় দত্ত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1458
নিবন্ধিত হয়েছেনঃ: সোম নভেম্বর ০৫, ২০০৭ ৬:০৩ পূর্বাহ্ন
অবস্থান: মন্দ-ভালো মিলিয়ে এক জায়গায়
স্ট্যাটাস: উবুন্টুতে ঝামেলাও আছে, ভালোও আছে। ভালোটাই বেশি মনে হয় :p
পছন্দ করি: গান, কবিতা, ফ্ল্যাশ, ফোটোশপ, এইচটিএমএল

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন invarbrass » রবি ডিসেম্বর ২০, ২০০৯ ৯:০৭ অপরাহ্ন

হ্যালীর ধূমকেতু কি বুজুরুকি নাকি? ঐ ধূমকেতু আমি নিজের চোখেই তো দেখেছিলাম ছোটোবেলায়।

প্রাচীন মায়ান ক্যালেন্ডার ২০১২ সাল পর্যন্ত তৈরী করা ছিলো - এর পরে আর কোনো ভবিষ্যৎবাণী করা নাই।

এই ঘটনাকে কিছু কন্সপিরেসী থিওরিস্টরা বানিয়ে দিলো ২০১২ সালে কেয়ামৎ সে কেয়ামৎ তাক হয়ে যাবে। আসলে নেক্সট ভার্সন "ক্যালেন্ডার ২০১৩" রিলিজ করার টাইম পায় নাই মায়ান বেচারারা। তার আগেই কর্টেয, পিযারো, আলভারাদোর মত মহাবজ্জাত স্প্যানিশ কনকিস্তাদোর-দের পাল্লায় পড়ে দুনিয়া থেকেই বিলুপ্ত হয়ে গেলো বেচারারা :s)

এই ব্যাপারে প্রজন্ম ফোরামেও আলোচনা হয়েছিলো কিছুদিন আগে।

আসলে পোলাপাইনকে ডর লাগাইয়া মুভি টিকিট বিক্রির ফন্দি ছাড়া আর কিছু না।

এহেম... :sssss: ডিভিডি-রিপ রিলিজ হয়ে গিয়ে থাকলে কেউ একটু "ভবিষ্যৎবাণী" কইরেন... :ttt: চারিদিকে খালি ক্যামরিপ আর টেলিসিন্ক দেখে আপাতত: গোঁফে তেল মেখে বসে থাকতে হইতেছে :z
সদস্যের ছবি
invarbrass
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 895
নিবন্ধিত হয়েছেনঃ: মঙ্গল এপ্রিল ২৯, ২০০৮ ৯:৩৭ পূর্বাহ্ন
রক্তের গ্রুপ: O+

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন আলোকিত » রবি ডিসেম্বর ২০, ২০০৯ ৯:৩৭ অপরাহ্ন

পৃথিবী এত তাড়াতাড়ি ধ্বংস হবে বা মহাপ্রলয় ঘটবে বলে আমি মনে করিনা। পৃথিবীতে এখনও অনেক ভাল লোক আছে! :ttt:
ধর্মগ্রন্থগুলোর ভবিষ্যতবাণী অনুযায়ী পৃথিবীর সিংহভাগ মানুষ যখন আল্লাহ বা ভগবান বা ঈশ্বরকে ভুলে যাবে এবং নানারকম পাপাচারে লিপ্ত হবে তখনই পৃথিবীতে মহাপ্রলয় ঘটবে। অতীতে নূহনবীর সময়ও এ কারণেই মহাপ্রলয় ঘটেছিল।
এ ঘটনার কোন যুক্তিসঙ্গত বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই। ২০১২ সালে সোলার ফ্লেয়ার জাতীয় কিছু একটা দেখা যাবে এটা যদিও কিছু বিজ্ঞানী অনুমান করেছেন তবে সেই সোলার ফ্লেয়ারের পৃথিবীর আকাশ পাতাল কাঁপিয়ে তোলার কোন সম্ভাবনাই নেই। এই সাইটের লেখাটি পড়লে বিস্তারিত জানতে পারবেন....
invarbrass লিখেছেন:এহেম... :sssss: ডিভিডি-রিপ রিলিজ হয়ে গিয়ে থাকলে কেউ একটু "ভবিষ্যৎবাণী" কইরেন... :ttt: চারিদিকে খালি ক্যামরিপ আর টেলিসিন্ক দেখে আপাতত: গোঁফে তেল মেখে বসে থাকতে হইতেছে :z

টরেন্টে ডিভিডিরিপ বের হয়ে গিয়েছে তো, সার্চান! :C
তবে আমি HQ টেলিসিঙ্ক ডাউনলোড করে দেখেছিলাম, সেটাতেই সন্তুষ্ট আছি। পুনরায় স্ফটিকস্বচ্ছ ডিভিডিরিপ ডাউনলোড করে গাঁজাখুরি গপ্পো বারবার দেখার ইচ্ছা নাই!
সদস্যের ছবি
আলোকিত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 3337
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১৯, ২০০৭ ১০:১৬ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
পছন্দ করি: কেডিই ৪, উবুন্টু, ফায়ারফক্স

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন তনয় দত্ত » রবি ডিসেম্বর ২০, ২০০৯ ৯:৩৯ অপরাহ্ন

এই লিংকটা পড়েন http://www.history.com/content/nostrada ... ostradamus
নসটারডমাসের লস্ট বুক, এইটার থেকে কিছু ছবিগুলো এখনই ঘটছে। আসলে জিনিসটা আমিও বিশ্বাস করতাম না কিন্তু গ্যালাক্টিক এলাইনমেন্টাটা দেখা না বিশ্বাস করেও থাকতে পারলাম না। যেভাবে ক্রস করবে:
ছবি
এটা দেখে বিশ্বাস করতেই লাগবে, কিছু একটা ঘটবে। আমিও বিশ্বাস করি না যে পৃথিবী ধ্বংস হবে কিন্তু এটা আমিও বিশ্বাস করি এই প্রকার মুভমেন্টের কারণে কোনো কিছু পরিবর্তন নিশ্চই ঘটবে।
সদস্যের ছবি
তনয় দত্ত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1458
নিবন্ধিত হয়েছেনঃ: সোম নভেম্বর ০৫, ২০০৭ ৬:০৩ পূর্বাহ্ন
অবস্থান: মন্দ-ভালো মিলিয়ে এক জায়গায়
স্ট্যাটাস: উবুন্টুতে ঝামেলাও আছে, ভালোও আছে। ভালোটাই বেশি মনে হয় :p
পছন্দ করি: গান, কবিতা, ফ্ল্যাশ, ফোটোশপ, এইচটিএমএল

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন আলোকিত » রবি ডিসেম্বর ২০, ২০০৯ ১০:০৩ অপরাহ্ন

@তনয় দত্ত: আপনার প্রদত্ত সোর্সের ওপর কোন মন্তব্য করতে চাইনা শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি কি সব ধর্মে বিশ্বাসী?
প্রাচীন কিছু ধর্মের তথাকথিত "প্রফেসি"-তে এমন কথাও লেখা আছে যে:
"পৃথিবী দাঁড়িয়ে আছে বিশাল দুই হাতির পিঠের ওপর। সেই হাতিগুলো আবার দাঁড়িয়ে আছে বিরাটাকার এক কচ্ছপের ওপর, আর সেই কচ্ছপটি সমুদ্রে সাঁতার কাটছে। সেই সমুদ্রটি হল মহাশূণ্য!"

এই "প্রফেসি" কি আপনি বিশ্বাসযোগ্য মনে করেন?

তনয় দত্ত লিখেছেন:এটা দেখে বিশ্বাস করতেই লাগবে, কিছু একটা ঘটবে। আমিও বিশ্বাস করি না যে পৃথিবী ধ্বংস হবে কিন্তু এটা আমিও বিশ্বাস করি এই প্রকার মুভমেন্টের কারণে কোনো কিছু পরিবর্তন নিশ্চই ঘটবে।

পরিবর্তন প্রতিনিয়তই ঘটছে। পৃথিবীর স্থলভাগ সৃষ্টির সময় মহাদেশগুলো যে অবস্থানে ছিল এখন আর সেই অবস্থানে নেই। সুদূর ভবিষ্যতেও তা বর্তমান অবস্থানে থাকবে না।
তবে হুট করে "এক বছরের মধ্যে পৃথিবী ওলটপালট হয়ে যাবে" -যুক্তিসঙ্গত কারণ এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া এমন ধারণার কোন ভিত্তি নেই।
সদস্যের ছবি
আলোকিত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 3337
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১৯, ২০০৭ ১০:১৬ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
পছন্দ করি: কেডিই ৪, উবুন্টু, ফায়ারফক্স

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন স্বপ্নচারী » রবি ডিসেম্বর ২০, ২০০৯ ১০:৫৭ অপরাহ্ন

hadron এর সময়ও কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। আপনাদের মনে নাই। ;)
স্বপ্নচারী
সমন্বয়ক
 
পোস্ট: 809
নিবন্ধিত হয়েছেনঃ: শনি সেপ্টেম্বর ১৫, ২০০৭ ১০:২৬ অপরাহ্ন
অবস্থান: সাউদাম্পটন, ইংল্যান্ড

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন সাইফ » রবি ডিসেম্বর ২০, ২০০৯ ১১:১৩ অপরাহ্ন

যদি ২০১২ পর্যন্ত বেঁচে থাকি... দেখবো কি হয়? তার পর বিশ্বাস করবো। বিজ্ঞানীরা যা বলেন বা ধারনা করে তার সবই মিথ্যা সে কথা আমি বলছিনা।
সদস্যের ছবি
সাইফ
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 789
নিবন্ধিত হয়েছেনঃ: শনি জুলাই ১৯, ২০০৮ ৩:৩০ পূর্বাহ্ন
অবস্থান: হেলানবিহীন টুলে...
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: উবুন্টু (৯.১০) গেমস নিয়ে ব্যাস্ত আছি....
পছন্দ করি: উবুন্টু লিনাক্স, ফায়ারফক্স, অপেন সোর্স।

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন তনয় দত্ত » রবি ডিসেম্বর ২০, ২০০৯ ১১:১৬ অপরাহ্ন

আলোকিত ভাইয়ের সাথে একমত যে পরিবর্তন প্রতিনিয়তই ঘটছে কিন্তু এটাও মানতে হবে পৃথিবীর স্থলভাগ পরিবর্তন হতে সময় লেগেছিলো হাজার হাজার বছর কিন্তু এই পরিবর্তন হতে লাগবে (বিজ্ঞানীদের মতে) দু-তিন দিন। তার মানে বুঝতেই পারছেন যে যদি আপনি এভুলুশনে যদি বিশ্বাস করে থাকেন, তাহলে সেটা সম্ভব হবে না কাজেই অনেক অনেক ভিন্ন ভিন্ন জাতি ধ্বংস হয়ে যাবে। আমার যুক্তিটা প্রফিসিটাতে নয়, আমার যুক্তিটা হচ্ছে এখনকার দিনের যেই হাড়ে পরিবেশ পরিবর্তন হচ্ছে, তার কারণে। আপনি কি মনে করেন না তার পরেও কিছু ঘটবে?
সদস্যের ছবি
তনয় দত্ত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1458
নিবন্ধিত হয়েছেনঃ: সোম নভেম্বর ০৫, ২০০৭ ৬:০৩ পূর্বাহ্ন
অবস্থান: মন্দ-ভালো মিলিয়ে এক জায়গায়
স্ট্যাটাস: উবুন্টুতে ঝামেলাও আছে, ভালোও আছে। ভালোটাই বেশি মনে হয় :p
পছন্দ করি: গান, কবিতা, ফ্ল্যাশ, ফোটোশপ, এইচটিএমএল

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন শিপলু » সোম ডিসেম্বর ২১, ২০০৯ ১:২৩ পূর্বাহ্ন

গ্যালাক্টিক এলাইনমেন্ট টা কি জিনিষ আবার??
যাই হোক নিশ্চয়ই কোন গুরুত্বপুর্ণ এস্ট্রোনমিকাল ইভেন্ট।
সেক্ষেত্রে কিছুই হবে না। প্রথম আলোতে একটা দুটা আর্টিকেল। আর বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল সোসাইটির একটা ক্যাম্প। এইতো।
আমি হয়তো ছাদে গিয়ে বোঝার চেষ্টা করব পরিবর্তনটা।
এর আগে এরকম অনেক এস্ট্রোনমিকাল ইভেন্ট দেখেছি।

১) বৃহস্পতির গায়ে ধুমকেতু। খালি চোখে কিছুই দেখিনি।
২) মঙ্গলের অনেক কাছে চলে আসা।
৩) চাঁদের অনেক কাছে চলে আসা
৪) হেল বপ ধুমকেতু।
৫) শতাব্দীর সর্বশেষ পূর্ণগ্রাস সুর্যগ্রহণ।
৬) বিভিন্ন ধরণের উল্কাপাত। বিশেষ করে সিংহ রাশি আর পারসিয়াস তারামন্ডলে।
৭) সকল গ্রহের এক লাইনে চলে আসা।
আরো অনেক। সবগুলোই দেখেছি। এটাও মনে হয় সেরকম কিছুই হবে।
ছবি
ছবি
সদস্যের ছবি
শিপলু
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 392
নিবন্ধিত হয়েছেনঃ: সোম সেপ্টেম্বর ২৪, ২০০৭ ৬:০১ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
রক্তের গ্রুপ: B+
স্ট্যাটাস: ণও সটাটুস

২০১২...বিশ্বাস করার মত?

পোস্টলিখেছেন invarbrass » সোম ডিসেম্বর ২১, ২০০৯ ২:৩৫ পূর্বাহ্ন

শিপলু লিখেছেন:৪) হেল বপ ধুমকেতু।

হুমমম, এখন বুঝলাম। তনয়দা আসলে Hale-Bopp কমেটের কথা বলেছিলেন।

আমি ভাবছিলাম Halleyর কমেটের কথা বলছেন। ওটা মনে হয় ৮৫-৮৬ সালের দিকে দেখা গিয়েছিলো... তখন আমি অনেক ছোটো ... মনে আছে সারারাত জেগে ছাদে বসে অপেক্ষা করছিলাম ধূমকেতু নামের কি এক অদ্ভূত "স্পেস-ঝাড়ু" দেখার জন্য.... :-D রাত ২/৩টার দিকে বাংলাদেশের আকাশে দেখা গিয়েছিলো কমেট-টি। হ্যালীর কমেটের পরবর্তী পেরিহিলিয়ন সম্ভবত: ২০৬০-৬৫ সালের দিকে দেখা যাবে... ততদিন তো আর থাকবো না... :s)

হেল বপ কমেট সম্ভবত: ৯৮ সালে এসেছিলো। ঐ কমেট নিয়ে বেশ কিছু গুজব রটেছিলো মনে হয় - কমেটের সাথে এলিয়েনরা আসবে আমাদের উপর মাতব্বরী করতে, বা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঈশ্বরের গজব আসবে ইত্যাদি ইত্যাদি। আমেরিকার কি এক গোপন কাল্টের অনুসারীরা এলিয়েনদের ভয়ে ম্যাস-সুইসাইডও করেছিলো ধূমকেতু আসার আগে।

সবই ভাওঁতাবাজি।
সদস্যের ছবি
invarbrass
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 895
নিবন্ধিত হয়েছেনঃ: মঙ্গল এপ্রিল ২৯, ২০০৮ ৯:৩৭ পূর্বাহ্ন
রক্তের গ্রুপ: O+

পরে

ফিরে যান মহাকাশ

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে কোন নিবন্ধিত সদস্য নেই জন সদস্য এই বিভাগটি দেখছেন