নির্দিষ্ট কোন ফোরামের লেটেস্ট পোস্টের আর.এস.এস ফীড

নতুন ফিচার এবং পরিবর্তন সংক্রান্ত ঘোষনা।

নির্দিষ্ট কোন ফোরামের লেটেস্ট পোস্টের আর.এস.এস ফীড

পোস্টলিখেছেন মানচুমাহারা » শুক্র মার্চ ০৬, ২০০৯ ৫:৪৭ পূর্বাহ্ন

সময় স্বল্প হলেঃ যে কোন ফোরাম বা সাবফোরামের জন্য আর.এস.এস. ফীড যুক্ত করা হয়েছে।
হাতে কিছু সময় থাকলে বিস্তারিতঃ
তথ্যের সহজ আদান প্রদানের অন্যতম মাধ্যম হলো আর.এস.এস. ফীড। পিএইচপিবিবি৩ এর সাথে ডিফল্ট কোন আর.এস.এস. ফীড অপশন না থাকায় একদম প্রথম দিকে একটি ছোট মড (মডিফিকেশন) বানিয়েছিলাম আর.এস.এস. ফীডের জন্য (মূল পিএইচপিবিবি সাইটে এখানে মডটি পাওয়া যাবে যদিও সময়ের অভাবে ঐখানে আর অনেক দিন আপডেট করি নাই।)। আমাদের প্রযুক্তি সর্বশেষ পোস্টের জন্য আর.এস.এস. ফীডের লিঙ্ক ফোরামের একদম উপরের দিকে ডান পাশে পাবেন।
কোড: সব গুলো নির্বাচন করুন
http://forum.amaderprojukti.com/rss.php

পরবর্তীতে যে কোন ইউজারের লেটেস্ট পোস্ট দেখার জন্যও আর.এস.এস. ফীড যুক্ত করা হয়েছিলো যা দিয়ে কোন ইউজার আমাদের প্রযুক্তিতে তার সর্বশেষ পোস্ট অন্য কোথাও বা নিজের ব্লগে দেখাতে পারবেন এবং কেউ চাইলে তার পছন্দের কারো সর্বশেষ পোস্ট নিজের ব্লগে দিতে পারবেন।

আজ যে কোন ফোরাম বা সাবফোরামের জন্য আর.এস.এস. ফীড যুক্ত করা হয়েছে। আশা করি এখন থেকে যে কেউ তার পছন্দের ফোরাম বা সাব ফোরামের সর্বশেষ পোস্টগুলো নিজের ব্লগে দেখাতে পারবেন। আর এর মাধ্যমে আমাদের প্রযুক্তি সাইটের তথ্য অন্য সাইটে আরো স্পেসিফিক ভাবে দেখানো সম্ভব হবে।
একটু টেকনিক্যালি যদি বলি তাহলে, ধরুন আপনি চাইছেন লিনাক্স ফোরামের সর্বশেষ পোস্টগুলো আর.এস.এস. এর মাধ্যমে দেখতে। যদি লিনাক্স ফোরামের এড্রেস খেয়াল করেন তাহলে দেখবেন এটা এই রূপঃ
কোড: সব গুলো নির্বাচন করুন
http://forum.amaderprojukti.com/viewforum.php?f=42

অর্থাৎ লিনাক্স সাব ফোরামের আইডি (f) 42. তাই যদি শুধু লিনাক্স ফোরামের ফীড চান তাহলে ফীডের লিঙ্ক হবে এই রূপঃ
কোড: সব গুলো নির্বাচন করুন
http://forum.amaderprojukti.com/forumrss.php?fid=42

যেকেউ ফোরামের হোম পেজ (পোর্টাল পেজ) দেখলেই বুঝতে পারবেন যে কোন ফোরাম বা সাবফোরামের পাশে একটি করে আর.এস.এস. আইকন আছে। ঐ আইকনের লিঙ্কই আপনার কাংখিত আর.এস.এস. লিঙ্ক নির্দিষ্ট ঐ ফোরামের জন্য।

ফোরাম গুলোর পাশে আর.এস.এস. আইকন খারাপ লাগছে না কিন্তু সাবফোরামগুলো পাশের আইকন থাকায় একটু নয়েজি হয়ে গেছে মনে হচ্ছে তবে দেখতে দেখতে ঠিক হয়ে যাবে দুই একদিনে। তবে এবিষয়ে আপনাদের মতামত আশা করছি। এটা করা যেতে পারে যে সাবফোরাম গুলোর পাশে আইকন লিঙ্ক শো করবো না শুধু ফোরাম গুলোর পাশের করবো। কিন্তু উপরের টেকনিক্যাল আলোচনায় যেভাবে কোন নির্দিষ্ট ফোরামের জন্য আর.এস.এস. লিঙ্ক বের করার নিয়ম দেখিয়েছি তা প্রয়োগ করেই যে কোন সাব ফোরামের জন্য পাওয়া যাবে।

তথ্য[১]
ফোরাম আর.এস.এস. ফীড w3 school ভ্যালিড না হবার সম্ভাবনা ১০০% কারণ বাংলা কন্টেন্ট থাকলে অনেক ঝামেলা করে ভ্যালিডেশন পাশ করতে এবং সেই সাথে পোস্টের ভেতর থেকে অনেক কিছু ঝেরে মুছে ক্লিয়ার করতে হয় যা সময়ের অভাবে সম্ভব হয়নি। তবে কাজ চলার মতো হবে আশা করি
তথ্য[২]
মডারেটরগন যদি ফোরামে লগিন থাকেন বা নিজের পিসির কুকিতে সাইটের লগিন ইনফোমেশন থেকে যায় তাহলে নিজের পিসিতে একই ব্রাউজার দিয়ে নিজের ব্লগ বা অন্য কোথাও মড জোনের পোস্টগুলোও আর.এস.এস. ফীডের মাধ্যমে দেখতে পারবেন। অর্থাৎ ফীড ইউজার এথেন্টিকেশন অনুসারে শো করবে। যদি কারোন কোন ফোরাম বা সাবফোরামে এক্সেস না থাকে কিন্তু কোন ভাবে হিডেন ফোরামের আইডি বের করে ফীড দেখার চেস্টা করেন তাহলে কাজ করবে না।
অফটপিকঃ
ধন্যবাদ >:D<
ছবি
আমার টেকব্লগঃ http://blog.manchumahara.com
পিং করতে করতে শিং গজায়ে গেলো তবুও সার্ভার রেসপন্স করলো না
সদস্যের ছবি
মানচুমাহারা
প্রশাসক
 
পোস্ট: 2577
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১২, ২০০৭ ১২:৪৭ অপরাহ্ন
অবস্থান: মনের রাজ্যে ভবঘুরে
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম...
পছন্দ করি: যখন যা ভালো লাগে...

নির্দিষ্ট কোন ফোরামের লেটেস্ট পোস্টের আর.এস.এস ফীড

পোস্টলিখেছেন বিপ্রতীপ » শুক্র মার্চ ০৬, ২০০৯ ৫:৪৮ পূর্বাহ্ন

চমৎকার ফিচার :thumb:
আশা করি, সবার ভালো লাগবে... বাগ থাকলে এই পোস্টে জানান, মানচুমাহারা ফিক্স করবে :ttt:
সদস্যের ছবি
বিপ্রতীপ
প্রশাসক
 
পোস্ট: 2013
নিবন্ধিত হয়েছেনঃ: বৃহঃ সেপ্টেম্বর ১৩, ২০০৭ ৪:৩১ পূর্বাহ্ন
অবস্থান: গণকযন্ত্রের সামনে...
রক্তের গ্রুপ: B+
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: .....................

নির্দিষ্ট কোন ফোরামের লেটেস্ট পোস্টের আর.এস.এস ফীড

পোস্টলিখেছেন অয়ন খান » শুক্র মার্চ ০৬, ২০০৯ ১:২৩ অপরাহ্ন

ভালই... আরএসএস সাধারণত ব্যবহার করা হয়না...
ছবি
ছবি
ছবি
সদস্যের ছবি
অয়ন খান
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 2098
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ ডিসেম্বর ১৭, ২০০৮ ৬:৩২ অপরাহ্ন
অবস্থান: ২৩°৪২′১৩″ উঃ, ৯০°২৩′১৮″ পূঃ
রক্তের গ্রুপ: B+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
পছন্দ করি: তথ্য ও প্রযুক্তি, ওপেন সোর্স, নোম, লিনাক্স এবং লিনাক্স মিন্ট


ফিরে যান নতুন ফিচার

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে কোন নিবন্ধিত সদস্য নেই জন সদস্য এই বিভাগটি দেখছেন