Html এ রং এর ব্যবহার

ওয়েব প্রোগ্রামিং ও বিভিন্ন ধরনের কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) সংক্রান্ত আলোচনা।

Html এ রং এর ব্যবহার

পোস্টলিখেছেন ধ্রুবতারা » বৃহঃ জানুয়ারী ০৭, ২০১০ ১২:১৪ অপরাহ্ন

বিষয় বস্তু-

. রং এর প্রকৃতি।
. ওয়েব পেইজ এ রং প্রয়োগ এবং কালার-কোডের আচরন বিধি।
. ওয়েব পেইজের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং, টেবিলে রং এর ব্যবহার।

কম্পিউটারে রং এর প্রকৃতি:

বর্তমানে কম্পিউটারে ১৬ থেকে প্রায় ১৬০০০০০০-এর অধিক প্রকার রং এর ব্যবহার করা হয়ে থাকে অথচ এই বিশাল রং এর মৌলিক রং সদস্য সংখ্যা মাত্র তিনটি। এই তিনটি রং হলো- লাল, সবুজ ও নীল। এদের সংক্ষিপ্ত পরিচয় হলো-RGB অর্থ্যাৎ Red-Green-Blue। এই তিনটি রং এর সংমিশ্রনেই বিশাল রং এর ভান্ডার গড়ে উঠেছে।

কালার কোড ও হেক্সাডেসিমেল নম্বর:

এইচটিএমএল এ রং এর জন্য মোট ছয় ডিজিট বিশিষ্ট একটি কালার কোড ব্যবহার করা হয়। এই কোডগুলি আবার হেক্সাডেসিমেল নম্বরে লিখা হয়ে থাকে। আমরা সাধারনত যে পদ্ধতিতে হিসাব রাখি তা হলো- ডেসিমেল পদ্ধতি। এই পদ্ধতিতে অংক রয়েছে ১০টি। অংকগুলি হলো- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ধারাবহিক ভাবে এর পরবর্তী মান হল ১০। আর এই ১০ মানটি হলো ১ ও ০ নামক অংক দ্ধারা গঠিত। ১০ বা এই জাতীয় একাধিক অংকে গঠিত মানকে আমরা বলবো সংখ্যা। হেক্সাডেসিমেল পদ্ধতিতে অংকের সংখ্যা হলো ১৬টি। এগুলি হলো-

ডেসিমেল হেক্সাডেসিমেল
0 0
1 1
2 2
3 3
4 4
5 5
6 6
7 7
8 8
9 9
10 A
11 B
12 C
13 D
14 E
15 F

এইচটিএমএল এর মৌলিক রং এবং মিশ্রিত রং

ওয়েব সাইটে অথবা কম্পিউটারে REG (Red-Green-Blue) এই তিনটি রং এর মিশ্রনেই ওয়েব পেইজের রং নিবার্চন করা হয়ে থাকে। সে কারনে, এই তিনটি রং কে মৌলিক রং বলা হয়। এই তিনটি রং এর মিশ্রনেই বাকি রংগুলো তৈরি হয়। তাই এই রং গুলো ছাড়া বাকি সব রংকেই মিশ্রিত রং বলা হয়।

এইচটিএমএল এ রং এর নিয়ন্ত্রন

এইচটিএমএল এর ক্ষেত্রে রং এর নিয়ন্ত্রন করা হয় মোট ছয়টি হেক্সাডেসিমেল অংক দ্বারা। আর সে হিসাবে প্রতিটি রং এর জন্য রয়েছে দুটি করে ডিজিট। মোট ছয় ডিজিটের রং এর প্রতীক বসে RRGGBB ক্রমসূত্রে। অথ্যাৎ প্রথম দুটি ডিজিট লাল এর জন্য, দ্বিতীয় দুটি ডিজিট সবুজের জন্য এবং শেষের দুটি ডিজিট নীলের জন্য নির্ধারিত রয়েছে। আমরা উপরের হেক্সাডেসিমেল টেবিলে দেখেছি সবোচ্চ মান হিসাবে রয়েছে F। সুতরাং যে কোনো রং এর গাঢ় রূপটিই হবে FF। এখন আমি যদি গাঢ় লাল রং ব্যবহার করতে চাই, তাহলে কোড লিখতে হবে FF 00 00। এখানে শেষের চারটি ডিজিট 00 00 হওয়াতে সবুজ ও নীল রংটি সম্পূর্ণরূপে বাদ হবে, লাল রংটি তীব্রতর হয়ে দৃশ্যমান হবে FF দ্বারা।

কতিপয় উল্লেখযোগ্য রং এর কোড

রং এর নাম R G B
কালো 00 00 00
সাগর-নীল 00 00 80
ঘন বেগুনী 00 00 8B
কালচে নীল 00 00 99
মধ্যম নীল 00 00 CD
নীল 00 00 FF
রয়াল ব্লু 41 69 E1
মেজেন্ডা FF 00 FF
বেগুনী EE 82 EE
আসমানী 87 CE EB
হালকা নীল AD D8 E6
সিয়ন 00 FF FF
মেরুন 80 00 00
বাদামী A5 2A 2A
গাঢ় সবুজ 00 66 00
ঈষৎ গাঢ় সবুজ 00 80 00
জলপাই 80 80 00
চকলেট D2 69 IE
লাল FF 00 00
টমেটো FF 63 47
ঘন কমলা FF 8C 00
কমলা FF A5 00
সোনালী FF D7 00
সবুজ/লাইম 00 FF 00
হলুদ FF FF 00
খাকী F0 E6 8C
হালকা সবুজ 90 EE 90
তামা D2 B4 8C
ধুসর 80 80 80
ঘন গোলাপী FF 14 93
গাঢ় ধুসর A9 A9 A9
গোলাপী FF C0 CB
হালকা ধুসর D3 D3 D3
আইভরি FF FF F0
ধুম্রশুভ্র F5 F5 F5
তুষারশুভ্র FF FA FA
সাদা FF FF FF

উপরের কোড অনুসারে যেমন রং নির্ধারন করা যায়, তেমনি রং এর নাম উল্লেখ করেও রং নির্ধারন করা যায়। তবে রং এর নাম উল্লেখ দ্বারা সব রং নির্ধারন করা যায় না। কারন কম্পিউটারে যত ধরনের রং দেখাতে পারে, পৃথিবীর কোন ভাষাতেই তার সবগুলোর নাম পাওয়া যায় না। কম্পিউটারের রং এর নাম উল্লেখ করা যায় মাত্র ৮টি । এই রংগুলোকে বলা হয় কনস্ট্যান্ড কালার (Constant Color)। এই কনস্ট্যান্ড কালার হল- red, orange, yellow, green, blue, white, black এবং brown।

বডি ব্যাকগ্রাউন্ডের রং নির্ধারন

বডি ব্যাকগ্রাউন্ডের রং প্রয়োগের সময় <body> ট্যাগের সাথেই রং এর কোড বা কনস্ট্যান্ড রং এর নাম উল্লেখ করতে হবে। যেমন: <body bgcolor=”কালার কোড”/কনস্ট্যান্ড কালার নাম”>।

উদাহরন:

টেক্সট এডিটর এর নিম্মর কোডগুলো লিখি

<html>
<head>
<title>color</title>
<head>
<body bgcolor=”#000000”>
</body>
</html>

এই কোড গুলোকে সেভ করে ব্রাউজারে ওপেন করলে নিম্মের চিত্র দেখতে পাবেন-

ছবি: http://polashmahmud.wordpress.com/files ... tled12.jpg

কনস্ট্যান্ট রং এর নাম দ্বারা ব্যাকগ্রাউন্ড এর রং নির্ধারন

ব্যাকগ্রাউন্ডেকে রংগিন করার ক্ষেত্রে আপনি কনস্ট্যান্ট রং এর নাম ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাকে রং এর নাম উল্লেখ করতে হবে। যেমন: আমরা যদি ব্যাকগ্রাউন্ড সবুজ চাই তাহলে নিম্মের কোড লিখতে হবে-

<html>
<head>
<title>color</title>
<head>
<body bgcolor=”green”>
</body>
</html>

কালারের উপর পূর্ন নিয়ন্ত্রন আনবার জন্য কালার কোড ব্যবহার করা উচিত।

ছোট একটি উদাহরন:

নিম্মের কোডটি লিখুন-

<html>
<head>
<body bgcolor=”ffffff”>
<table border=2 width=”100%”>
<tr>
<td> This is my first html cod</td>
<td bgcolor=”#000000”><font color=”#ffffff”>
<font face=”Time New Roman, Times”> Hello, How Are You?</font></td>
</tr>
</table>
</body>
</html>

এর ফলাফল লক্ষ করুন:

ছবি: http://polashmahmud.wordpress.com/files ... itled2.jpg

ব্যাখ্যা:

১। উপরের পোগ্রামে প্রথমে টেবিলের পরিবেশ সৃষ্টি করা হয়েছে <table border=2 width=”100%”> ট্যাগ দ্বারা। এর ফলে ২ পিক্সেল পরিমিত ১০০% টেবিল সৃষ্টি হয়েছে।

২। এরপর উক্ত পরিবেশের মধ্যে <tr> দ্বারা রো এবং <td> দ্বারা রোতে টেক্সট লেখার উপোযোগী একটি সেল সৃষ্টি করা হয়েছে। উক্ত সেলে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়নি, সে কারনে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড সাদা রং চলে এসেছে।

৩। দ্বিতীয় কলাম যখন শুরু হয়েছে দ্বিতীয় <td> দ্বারা। এর মধ্যে প্রথমে ব্যবহার করা হয়েছে bgcolor=”#000000”, উল্লেখ্য bgcolor=”#000000” হলো কালো রং এর প্রতীক এরপর কালো রং ব্যাকগ্রাউন্ডে টেক্সটকে ফুটিয়ে তোলার জন্য <font color=”#ffffff”> অথ্যাৎ সাদা রং ব্যবহার করা হয়েছে। এরপরে <font face=”Time New Roman”> এর সাহয্যে ফন্টের নাম উল্লেখ করা হয়েছে।

বি:দ্র: কালার কোড এবং ডেসিমেল ঠিক মতো আসছে না কেন বুজতে পারছি না।
সদস্যের ছবি
ধ্রুবতারা
নিয়মিত সদস্য
 
পোস্ট: 262
নিবন্ধিত হয়েছেনঃ: সোম জুলাই ১৩, ২০০৯ ১০:৩০ অপরাহ্ন
অবস্থান: বাংলাদেশ
পছন্দ করি: ফায়ারফক্স,লিনাক্স মিন্ট

Html এ রং এর ব্যবহার

পোস্টলিখেছেন সাইফ » বৃহঃ জানুয়ারী ০৭, ২০১০ ১১:০১ অপরাহ্ন

ধন্যবাদ। আগে কিছুটা জানতাম। এখন পরিষ্কার ধারনা পেলাম।
সদস্যের ছবি
সাইফ
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 789
নিবন্ধিত হয়েছেনঃ: শনি জুলাই ১৯, ২০০৮ ৩:৩০ পূর্বাহ্ন
অবস্থান: হেলানবিহীন টুলে...
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: উবুন্টু (৯.১০) গেমস নিয়ে ব্যাস্ত আছি....
পছন্দ করি: উবুন্টু লিনাক্স, ফায়ারফক্স, অপেন সোর্স।

Html এ রং এর ব্যবহার

পোস্টলিখেছেন shahan » শুক্র জানুয়ারী ০৮, ২০১০ ১১:১৫ পূর্বাহ্ন

ধণ্যবাদ রং সংক্রান্ত একটি পোষ্টের জন্য।
ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, ঢাকা ক্যাম্পাস
ব্রাহ্মণবাড়িয়া'র সবচেয়ে বড় এবং প্রথম বাংলা ওয়েব সাইট।
ব্লগ
ছবি
ছবি
সদস্যের ছবি
shahan
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 420
নিবন্ধিত হয়েছেনঃ: বৃহঃ ডিসেম্বর ০৪, ২০০৮ ৬:০০ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া
রক্তের গ্রুপ: O+
স্ট্যাটাস: পরীক্ষার ব্যস্ততায়...ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, ঢাকা ক্যাম্পাস
পছন্দ করি: লিনাক্স...উবুন্টু, মিন্ট........ জিনোম

Html এ রং এর ব্যবহার

পোস্টলিখেছেন তন্ময় » বৃহঃ জানুয়ারী ১৪, ২০১০ ৯:৪৯ অপরাহ্ন

নতুনদের জন্য কাজের। আজ কাল তো রঙ এর জন্য কোড মনে রাখতে হয় না। তাছাড়া RGB এর সাথে CMYK আছে।
আর এই ভাবে রঙ এর ব্যাবহার ও নেই। css এই সব। নতুনদের css এই শুরু করা উচিত। টেবিল ব্যাবহার বাদ দেয়াই ভালো।
তন্ময়
নিয়মিত সদস্য
 
পোস্ট: 167
নিবন্ধিত হয়েছেনঃ: শুক্র অক্টোবর ১৬, ২০০৯ ১১:০৬ পূর্বাহ্ন
অবস্থান: খুলনা
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: GNU GPL (General Public License)
স্ট্যাটাস: বক বক করতে ভালোবাসি, শোনার কেউ নেই
পছন্দ করি: মিন্ট, ওয়ার্ডপ্রেস, জুমলা

Html এ রং এর ব্যবহার

পোস্টলিখেছেন আশাবাদী » মঙ্গল মার্চ ০৯, ২০১০ ১১:৫৬ পূর্বাহ্ন

ধ্রুবতারা দেখি ইদানিং কিছু ভালো পোস্ট দিচ্ছেন :)। আপনাকে ধন্যবাদ এই পোস্টের জন্য। এরকম আরও চাই।
তবে রং-এর কোডগুলোর পাশে যদি উদাহরণ হিসেবে রংটা দেখাতেন তাহলে আরও ভালো হতো।
আশাবাদী
সমন্বয়ক
 
পোস্ট: 3095
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২৫, ২০০৮ ১:৩২ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: মাথা ব্যাথা ঘাড় ব্যাথা, ঘাড় থেকে মাথাটা ছেটে ফেলবো কি??
পছন্দ করি: লিনাক্স, ওপেনসোর্স, আড্ডা

Html এ রং এর ব্যবহার

পোস্টলিখেছেন আলোকিত » মঙ্গল মার্চ ০৯, ২০১০ ১০:২৭ অপরাহ্ন

সুন্দর পোস্ট মিলাপু। আশা করি নিয়মিত হবেন(মানে কিছুদিন পরপর হারিয়ে যাবেননা আরকি...)
আশাবাদী লিখেছেন:ধ্রুবতারা দেখি ইদানিং কিছু ভালো পোস্ট দিচ্ছেন :)। আপনাকে ধন্যবাদ এই পোস্টের জন্য। এরকম আরও চাই।
তবে রং-এর কোডগুলোর পাশে যদি উদাহরণ হিসেবে রংটা দেখাতেন তাহলে আরও ভালো হতো।

আশাবাদী ভাইকে ৩০০০তম পোস্টের শুভেচ্ছা >:D< :clap: :D/ :thumb:
সদস্যের ছবি
আলোকিত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 3337
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১৯, ২০০৭ ১০:১৬ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
পছন্দ করি: কেডিই ৪, উবুন্টু, ফায়ারফক্স

Html এ রং এর ব্যবহার

পোস্টলিখেছেন অয়ন খান » মঙ্গল মার্চ ০৯, ২০১০ ১০:৫০ অপরাহ্ন

আশাবাদী লিখেছেন:. . . রং-এর কোডগুলোর পাশে যদি উদাহরণ হিসেবে রংটা দেখাতেন তাহলে আরও ভালো হতো।

http://htmlhelp.com/cgi-bin/color.cgi

অফ টপিকঃ
@আশাবাদী অভিনন্দন।
সদস্যের ছবি
অয়ন খান
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 2104
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ ডিসেম্বর ১৭, ২০০৮ ৬:৩২ অপরাহ্ন
অবস্থান: ২৩°৪২′১৩″ উঃ, ৯০°২৩′১৮″ পূঃ
রক্তের গ্রুপ: B+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
পছন্দ করি: তথ্য ও প্রযুক্তি, ওপেন সোর্স, নোম, লিনাক্স এবং লিনাক্স মিন্ট

Html এ রং এর ব্যবহার

পোস্টলিখেছেন অনুপ » মঙ্গল মার্চ ০৯, ২০১০ ১১:০৩ অপরাহ্ন

@তন্ময় ভাই আপনার বক্তব্য সু স্পট না। আর একটু বিস্তারিত বলবেন?

অট:
@আশাবাদী ৩০০০ আর @আলোকিত ৩৩০০ দুই জন কে অভিনন্দন
সদস্যের ছবি
অনুপ
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 956
নিবন্ধিত হয়েছেনঃ: মঙ্গল জানুয়ারী ১৩, ২০০৯ ৫:০০ অপরাহ্ন
অবস্থান: সিপিআই, খালিশপুর, খুলনা।
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: উন্নয়নের কাজ চলতেছে.....
পছন্দ করি: প্রোগ্রমিং, লিনাক্স, ভাইরাস**, ওয়েব ডিজাইন

Html এ রং এর ব্যবহার

পোস্টলিখেছেন শামীম » শনি মার্চ ১৩, ২০১০ ১০:৩২ পূর্বাহ্ন

ভালো পোস্ট :thumb:

কম্পিউটারের RGB রং নিয়ে আমিও একখান রংবাজি পোস্ট দিয়েছিলাম অ-নে-ক আগে।

লিংক: কম্পিউটারে ব্যবহৃত রঙের কথা
শামীম
উপদেষ্টা ও সমন্বয়ক
 
পোস্ট: 332
নিবন্ধিত হয়েছেনঃ: সোম সেপ্টেম্বর ১০, ২০০৭ ১:৫৪ অপরাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: তেমন সুবিধার না .........................
পছন্দ করি: পরিবেশ, দূষন, স্বাস্থ্যসম্মত আবাসন, পানি সরবরাহ, আর্সেনিক, বর্জ্য ও আবর্জনা ব্যবস্থাপনা, বিকল্প জ্বালানী, টেকসই উন্নয়ন

Html এ রং এর ব্যবহার

পোস্টলিখেছেন সৌগতইন » শনি মার্চ ১৩, ২০১০ ১১:১২ পূর্বাহ্ন

ভাল পোষ্ট। অনেক কিছু শেখা গেল।
সদস্যের ছবি
সৌগতইন
নিয়মিত সদস্য
 
পোস্ট: 215
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ আগস্ট ১৯, ২০০৯ ২:০৪ অপরাহ্ন
অবস্থান: খড়গপুর, ভারত
রক্তের গ্রুপ: B+
স্ট্যাটাস: উবুন্টু ল্যুসিড লিংকস ১০.০৪


ফিরে যান ওয়েব প্রোগ্রামিং ও সিএমএস

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে কোন নিবন্ধিত সদস্য নেই জন সদস্য এই বিভাগটি দেখছেন