জুমলাতে নেটিভ টুলটিপ এর ব্যবহার এবং কাস্টমাইজেশন(সম্পাদনা)

ওয়েব প্রোগ্রামিং ও বিভিন্ন ধরনের কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) সংক্রান্ত আলোচনা।

জুমলাতে নেটিভ টুলটিপ এর ব্যবহার এবং কাস্টমাইজেশন(সম্পাদনা)

পোস্টলিখেছেন মানচুমাহারা » রবি জুন ১৩, ২০১০ ৪:২১ অপরাহ্ন

অনেক দিন বাংলায় ব্লগ বা টিপ্স কিছু লেখা হয় না। আজকের বিষয় আমার অনেক গুলো গার্লফ্রেন্ড এর ভেতর অন্যতম "জুমলা"। যদিও আজকের লেখাটা জুমলার একটি গোপন সুন্দর দিক নিয়ে আর তা হলো জুমলা ১.৫ এর নেটিভ টুলটিপ।
প্রথম একটি ছবি দেখায়ঃ
ছবি
এডমিন প্যানেলে কোন কিছু কনফিগারেশনে ঢুকলে বা অনেক সময় কোন লিঙ্কএ মাউস হোভার করলে উপরের মতো টুলটিপ দেখায়। একই রকম টুপটিপ চাইলে আমরা ফ্রন্ট এন্ড এ ব্যবহার করতে পারি আর তার জন্য এক্টিভ টেমপ্লেটে দরকার সামান্য পরিবর্তন, সেই পরিবর্তন কিভাবে করা যায় তা নিয়েই আজকের আলোচনা। পরের ছবিটি ফ্রন্ট এন্ড এর।
ছবি

কিভাবে ফ্রন্ট এন্ডে টুলটিপ ফিচার যুক্ত করবেনঃ
টুলটিপ ফিচার যুক্ত করার জন্য আপনাকে প্রথম টেমপ্লেটের ইন্ডেক্স ফাইল(index.php) এ একটি লাইন যুক্ত করতে হবে। যদি আপনি ডিফল্ট টেমপ্লেট ব্যবহার করেন তাহলে rhuk_milkyway হচ্ছে আপনার টেমপ্লেট এর নাম, এর ভেতর index.php ফাইলটি ওপেন করুন কোন এডিটরে, এখন হেড ট্যাগ(</head>) এর আগে
কোড: সব গুলো নির্বাচন করুন
</head>

নিচের লাইনটি বসিয়ে দিনঃ
কোড: সব গুলো নির্বাচন করুন
<?php
JHTML::_('behavior.tooltip');
?>

উপরের কোড টুকু যা করবে তা হলো কিছু জাভা স্ক্রিপ্ট এর কোড তৈরি করে দেবে যা আপনাকে টুলটিপ যুক্ত করতে সাহায্য করবে।
কোড: সব গুলো নির্বাচন করুন
<script type="text/javascript">
    window.addEvent('domready', function(){
       var JTooltips = new Tips($$('.hasTip'),
       { maxTitleChars: 50, fixed: false});
    });
</script>



কন্টেন্ট এর ভেতর বা কিভাবে টুলটিপ এর টিপ যুক্ত করতে হবেঃ
ধরুন এখন এডমিন প্যানেল থেকে একটি আর্টিকেলে আমি লিখছি এমন একটি লাইন
আমি আমাদের প্রযুক্তি ফোরামে এখন একটি টিউটোরিয়াল লিখছি।
এখানে আমি চাই "আমাদের প্রযুক্তি" শব্দবলীর উপর মাউস নিলে টিপ দেখাবে। এটা করার জন্য নিচের মতো লিখতে হবে।

কোড: সব গুলো নির্বাচন করুন
আমি <span title="আমাদের প্রযুক্তি ফোরাম:: আমাদের প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি ইউনিকোড কম্পেটিবল বাংলা ফোরাম " class="hasTip">আমাদের প্রযুক্তি</span> ফোরামে এখন একটি টিউটোরিয়াল লিখছি।

এখানে প্রথমে
<span>আমাদের প্রযুক্তি</span>

এরপর স্প্যান ট্যাগে এ টাইটেলে আমি বিশেষ ভাবে কিছু লিখেছি, এই টাইটেল ফ্রন্ট এন্ডে থাকবে না যা আসলে টুলটিপে পরিবর্তিত হবে। এখন খেয়াল করুন আমি ব্যবহার করেছি :: এই রকম একটা সেপারেটর। এখানে :: এর আগের অংশ হবে টাইটেল আর :: এর পরের অংশ হবে বর্ণনা।
<span title="আমাদের প্রযুক্তি ফোরাম:: আমাদের প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি ইউনিকোড কম্পেটিবল বাংলা ফোরাম " >আমাদের প্রযুক্তি</span>

তারপর
<span title="আমাদের প্রযুক্তি ফোরাম:: আমাদের প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি ইউনিকোড কম্পেটিবল বাংলা ফোরাম " class="hasTip">আমাদের প্রযুক্তি</span>

এখন যা করেছি স্প্যান ট্যাগে বসিয়ে দিয়েছি একটা ক্লাস নামে "hasTip",

তাহলে পুরা লাইন হবে নিচের মতোঃ

কোড: সব গুলো নির্বাচন করুন
আমি <span title="আমাদের প্রযুক্তি ফোরাম:: আমাদের প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি ইউনিকোড কম্পেটিবল বাংলা ফোরাম " class="hasTip">আমাদের প্রযুক্তি</span> ফোরামে এখন একটি টিউটোরিয়াল লিখছি।

এখন যদি আপনি আর্টিকেলটা ফ্রন্ট এন্ডে দেখেন তাহলে নিচের ছবির মতো দেখাবে যদি "আমাদের প্রযুক্তি" লেখার উপর মাউস ধরেন।
ছবি


সব কিছু ঠিক ঠাক মতো হবার জন্য আপনাকে আরো একটা জিনিস চেক করতে হবে আর তা হলো টেমপ্লেট এর template.css ফাইলে এ নিচের মতো করে css কোড যদি না থাকে তাহলে বসিয়ে দিতে হবে।
কোড: সব গুলো নির্বাচন করুন
/* Tooltips */
.tool-tip {
   float: left;
   background: #ffc;
   border: 1px solid #D4D5AA;
   padding: 5px;
   max-width: 200px;
}

.tool-title {
   padding: 0;
   margin: 0;
   font-size: 100%;
   font-weight: bold;
   margin-top: -15px;
   padding-top: 15px;
   padding-bottom: 5px;
   background: url(../images/selector-arrow.png) no-repeat;
}

.tool-text {
   font-size: 100%;
   margin: 0;
}


আর templates\system\images এই লোকেশন থেকে selector-arrow.png এই নামের ফাইলটা কপি করে আপনার টেমপ্লেট এর ইমেজ(templates\rhuk_milkyway\images) ফোল্ডারে পেস্ট করতে হবে। চাইলে কাস্টম টেমপ্লেটে একই ভাবে টুলটিপ যুক্ত করা যাবে।

আগামী পর্বে এটার আরো এডভান্সড ফিচার নিয়ে আলোচনা করবো।
ছবি
আমার টেকব্লগঃ http://blog.manchumahara.com
পিং করতে করতে শিং গজায়ে গেলো তবুও সার্ভার রেসপন্স করলো না
সদস্যের ছবি
মানচুমাহারা
প্রশাসক
 
পোস্ট: 2577
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১২, ২০০৭ ১২:৪৭ অপরাহ্ন
অবস্থান: মনের রাজ্যে ভবঘুরে
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম...
পছন্দ করি: যখন যা ভালো লাগে...

জুমলাতে নেটিভ টুলটিপ এর ব্যবহার এবং কাস্টমাইজেশন(সম্পাদনা)

পোস্টলিখেছেন তন্ময় » মঙ্গল জুন ১৫, ২০১০ ৬:১০ অপরাহ্ন

এখানে কোনো কমেন্ট না দেখে মনটা খারাপ হয়ে গেল, মনে হয় কেউ মজা পায় নি...
আসলে এসব টিপস সব সময় কাজে লাগে না। কিন্তু যখন লাগে তখন খুজতে খুজতে মাথা খারাপ...
তন্ময়
নিয়মিত সদস্য
 
পোস্ট: 167
নিবন্ধিত হয়েছেনঃ: শুক্র অক্টোবর ১৬, ২০০৯ ১১:০৬ পূর্বাহ্ন
অবস্থান: খুলনা
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: GNU GPL (General Public License)
স্ট্যাটাস: বক বক করতে ভালোবাসি, শোনার কেউ নেই
পছন্দ করি: মিন্ট, ওয়ার্ডপ্রেস, জুমলা

জুমলাতে নেটিভ টুলটিপ এর ব্যবহার এবং কাস্টমাইজেশন(সম্পাদনা)

পোস্টলিখেছেন অনুপ » মঙ্গল জুন ১৫, ২০১০ ৯:৩৭ অপরাহ্ন

:: এই টা কি এখানে এন্টার বা <br/> এই কাজ করতেছে?

আপতত এই সকল টিপস এর জন্য কমেন্ট কারি রা ছুটিতে আছেন। এলেই দেখবেন............
ছবি
সদস্যের ছবি
অনুপ
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 954
নিবন্ধিত হয়েছেনঃ: মঙ্গল জানুয়ারী ১৩, ২০০৯ ৫:০০ অপরাহ্ন
অবস্থান: সিপিআই, খালিশপুর, খুলনা।
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: উন্নয়নের কাজ চলতেছে.....
পছন্দ করি: প্রোগ্রমিং, লিনাক্স, ভাইরাস**, ওয়েব ডিজাইন

জুমলাতে নেটিভ টুলটিপ এর ব্যবহার এবং কাস্টমাইজেশন(সম্পাদনা)

পোস্টলিখেছেন মানচুমাহারা » বুধ জুন ১৬, ২০১০ ২:৪৪ অপরাহ্ন

অনুপ লিখেছেন::: এই টা কি এখানে এন্টার বা <br/> এই কাজ করতেছে?

এখানে :: এটি অনেকটা br এর মতো কাজ করছে তবে এটা বল্লে ভুল হবে। এটি এখানে সেপারেটর বা ফ্লাগ হিসাবে কাজ করছে যা থেকে টুলটিপ বক্স এর টাইটেল এবং ডেসক্রিপশন আলাদা করা যেতে পারে।
টাইটেল বা ডেসক্রিপশনে : থাকতে পারে কিন্তু : দুই বার বা :: থাকার সম্ভাবনা থাকে না তাই ইউনিক সেপারেটর হিসাবে :: ব্যবহার করা হয়।
ছবি
আমার টেকব্লগঃ http://blog.manchumahara.com
পিং করতে করতে শিং গজায়ে গেলো তবুও সার্ভার রেসপন্স করলো না
সদস্যের ছবি
মানচুমাহারা
প্রশাসক
 
পোস্ট: 2577
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১২, ২০০৭ ১২:৪৭ অপরাহ্ন
অবস্থান: মনের রাজ্যে ভবঘুরে
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম...
পছন্দ করি: যখন যা ভালো লাগে...

জুমলাতে নেটিভ টুলটিপ এর ব্যবহার এবং কাস্টমাইজেশন(সম্পাদনা)

পোস্টলিখেছেন তন্ময় » শনি জুন ১৯, ২০১০ ১:০৮ অপরাহ্ন

ইউনিক সেপারেটর হিসাবে :: ব্যবহার করা হয়।

বোধহয় জুমলাতে এটার ব্যবস্থা করা থাকে, বাই ডিফল্ট... ওয়ার্ডপ্রেস এ সিস্টেমটা যোগ করতে চাইলে কি করতে হবে?
তন্ময়
নিয়মিত সদস্য
 
পোস্ট: 167
নিবন্ধিত হয়েছেনঃ: শুক্র অক্টোবর ১৬, ২০০৯ ১১:০৬ পূর্বাহ্ন
অবস্থান: খুলনা
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: GNU GPL (General Public License)
স্ট্যাটাস: বক বক করতে ভালোবাসি, শোনার কেউ নেই
পছন্দ করি: মিন্ট, ওয়ার্ডপ্রেস, জুমলা

Re: জুমলাতে নেটিভ টুলটিপ এর ব্যবহার এবং কাস্টমাইজেশন(সম্পাদন

পোস্টলিখেছেন Rahat_bd » শুক্র আগস্ট ২০, ২০১০ ৪:০১ অপরাহ্ন

ইউনিক মজার টিপস ........ধন্যবাদ মানচুমাহারা ভাই :clap: :D/
ছবি
Rahat_bd
নিবন্ধিত সদস্য
 
পোস্ট: 15
নিবন্ধিত হয়েছেনঃ: বৃহঃ অক্টোবর ১৫, ২০০৯ ১:৪০ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: GNU GPL (General Public License)
স্ট্যাটাস: ভুল থেকেই মানুেষর শিক্ষা।ভুল কে ভুল হিসাবে না ধরে শিক্ষা হিসাবে দেখি


ফিরে যান ওয়েব প্রোগ্রামিং ও সিএমএস

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে কোন নিবন্ধিত সদস্য নেই জন সদস্য এই বিভাগটি দেখছেন