এই সাইটে বিল্ট-ইন জাভা স্ক্রিপ্টের সাহায্যে আপনি কোন সফটওয়্যার ছাড়াই বাংলা লিখতে পারবেন। বাংলা শুদ্ধভাবে টাইপ করতে কি-বোর্ড লে-আউট একবার দেখে নিন...
ফোনেটিক কি-বোর্ড


তথ্যসূত্রঃ phpxperts.net
ইউনিজয় কি-বোর্ড

এই লে-আউট সম্পর্কে বিস্তারিত দেখুন-
একুশে
[এই বাংলা স্ক্রিপ্টটি বিনামূল্যে বিতরন করছে একুশে এবং এই কি-বোর্ড লে-আউটের সাথে মোস্তফা জব্বার বা আনন্দ মাল্টিমিডিয়ার কোন সম্পৃক্ততা নেই(তথ্যসূত্রঃ একুশে)]
সাময়িকভাবে ফোরামের ইউনিজয় কি-বোর্ড লে-আউটটির ব্যবহার বন্ধ রাখা হয়েছে। ফোরামদের যে সকল সদস্য ইউনিজয় কি-বোর্ড লে-আউট ব্যবহার করে টাইপ করতেন তারা phpxperts.net সাইট থেকে ইউনিজয় কি-বোর্ড ব্যবহার করে বাংলা লিখতে পারেন -
আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
[উপরের দুটি লে-আউট তৈরি করেছেন পিএইচপি প্রোগ্রামার হাসিন হায়দার]
প্রভাত
প্রভাত ইউনিকোডভিত্তিক বাংলা টাইপিং কি-বোর্ড যা অংকুর প্রকাশ করে থাকে। লিনাক্স ব্যবহারকারীদের অনেকেই প্রভাতে অভ্যস্থ। ম্যাক ব্যবহারকারীদেরও একটি প্রিয় কি-বোর্ড লে-আউটের নাম প্রভাত।

[আমাদের প্রযুক্তি ফোরামের এই ওয়েব সংষ্করনটি তৈরি করেছেন সবুজ কুমার কুন্ডু]
অভ্র
উইন্ডোজ ব্যবহারকারীরা বাংলা টাইপিং-এর জন্য ব্যবহার করতে পারেন অভ্র। ব্যবহার বান্ধব চমৎকার এই সফটওয়্যারটি ওমিক্রনল্যাবের ওয়েব সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন।
অভ্র ফোনেটিক কি-বোর্ড লে-আউট দেখুনঃ অভ্র ফোনেটিক টাইপিং সাহায্য

অভ্রতে ফোনেটিক ছাড়াও ইউনিবিজয়, জাতীয় কি-বোর্ড সহ আরোও কিছু কি-বোর্ড লে-আউটে টাইপ করার সুবিধা রয়েছে।
ভার্চুয়াল কি-বোর্ড
ভার্চুয়াল কি-বোর্ডের মাধ্যমে আপনি কি-বোর্ড ছাড়াই শুধু মাউস ক্লিক করে বাংলা লিখতে পারেন। এতে সময় অনেক বেশি লাগবে। তাই আমরা আমরা আপনাদের পরামর্শ দেব উপরের যেকোন একটি পদ্ধতি আয়ত্ত্ব করে নেয়ার।
এছাড়া বাংলা টাইপ সংক্রান্ত যেকোন সমস্যার কথা বাংলা অনুশীলন বিভাগ-এ জানান।
এছাড়া কম্পিউটার ও ব্রাউজারে বাংলা সেটিংস সংক্রান্ত সাহায্য দেখুন-
Bangla Help
ছবি আপলোড সাহায্য
আমাদের প্রযুক্তি সাইটে বর্তমানে ছবি আপলোডের সুবিধাটি এখনও কার্যকর করা হয়নি। তাই ফোরামের সদস্যদের লেখায় ছবি যুক্ত করার সুবিধার্থে পোস্ট লেখার জন্য নির্ধারিত ঘরটির পাশে কিছু ফ্রি ছবি আপলোড করার সাইটের ওয়েব ঠিকানা যুক্ত আছে। ইমোকনের নিচে আপনারা লিঙ্কগুলো পাবেন।প্রদর্শনের জন্য ছবি আপলোডের পর এসব সাইট থেকে thumbnail code কপি করে পোস্ট লেখার স্থানে দিতে হবে।
ইমেজস্যাক এবং Imajr এই দুটি সাইটে নিবন্ধন ছাড়াই ছবি আপলোড করা যাবে। তবে ফটোবাকেটে ছবি আপলোড করতে হলে নিবন্ধন করতে হবে।
এছাড়াও ছবি সংক্রান্ত সাহায্য দেখুন এখানে।
আপনার আপলোডকৃত কোন ছবি এই ওয়েব সাইটসমূহ থেকে হারিয়ে গেলে তার দায়দায়িত্ব আমাদের প্রযুক্তি বহন করবে না। এছাড়া ছবি আপলোডের সময় কপিরাইট এবং আমাদের প্রযুক্তির নীতিমালার ব্যাপারে সতর্ক থাকুন।
ফাইল আপলোড সাহায্য
আমাদের প্রযুক্তি সাইটে বর্তমানে ছবি আপলোডের সুবিধাটি এখনও কার্যকর করা হয়নি। তাই পোস্টে কোন ধরনের ফাইল সংযুক্ত করতে চাইলে আপনারা কিছু ওয়েব সাইটের সাহায্য নিতে পারেন যেখানে বিনামূল্যে ফাইল আপলোড করা যায়। পোস্ট করার জন্য নির্ধারিত ঘরের পাশে ইমোকন এবং ছবি আপলোডের জন্য যে লিঙ্ক আছে তার নিচে এ ধরনের কিছু ফ্রি ওয়েব সাইটের ঠিকানা পাবেন।
আপনার আপলোডকৃত কোন ফাইল এই ওয়েব সাইটসমূহ থেকে হারিয়ে গেলে তার দায়দায়িত্ব আমাদের প্রযুক্তি বহন করবে না। এছাড়া ফাইল আপলোডের সময় কপিরাইট এবং আমাদের প্রযুক্তির নীতিমালার ব্যাপারে সতর্ক থাকুন।
BBCode সহায়িকা
BBCode হলো HTML এর একটি বিশেষ প্রয়োগ। আপনি আপনার পোস্টে যেসব BBCode ব্যবহার করতে পারবেন তা ফোরাম কতৃর্পক্ষের দ্বারা পূর্বনির্ধারিত। আপনি চাইলে এসব BBCode লেখার সময় নিস্ক্রিয় রাখতে পারবেন। BBCode এ তৃতীয় বন্ধনী অর্থাৎ [ এবং ] ট্যাগ বা চিহ্ন ব্যবহার হয় যেখানে HTML এ < এবং > চিহ্ন ব্যবহার করা হয়। BBCode ব্যবহার করে HTML এর অনেক ট্যাগ সহজে দেওয়া যায়। আপনি ফোরামে পোস্ট করার সময় কিছু বাটন দেখতে পাবেন যা ক্লিক করে আপনি সহজে BBCode যুক্ত করতে পারবেন। বাংলায় BBCode সহায়িকা দেখতে ক্লিক করুনঃ
বাংলায় BBCode সহায়িকা-এর সূচীপত্র
সূচনা
BBCode কি?
লেখা ফরম্যাটিং
লেখা বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করবো কিভাবে?
কিভাবে লেখার রঙ এবং আকার পরিবর্তন করবো?
আমি কি একাধিক ফরম্যাটিং ট্যাগ একসাথে ব্যবহার করতে পারবো?
কোড অথবা নির্দিষ্ট লেখা চিহ্নিত করা
উক্তির মাধ্যমে উত্তর দেয়া
কোড অথবা নির্দিষ্ট লেখা চিহ্নিত করা
তালিকা তৈরি করা
ক্রমবিহীন তালিকা তৈরি
ক্রমানুসারে তালিকা তৈরি
লিঙ্ক তৈরি করা
অন্য সাইটকে লিঙ্ক করে দেয়া
পোস্টে ছবি প্রদর্শন
পোস্টে ছবি সংযুক্ত করা
পোস্টে ফাইল সংযুক্ত করা
অন্যান্য বিষয়সমূহ
আমি কি নিজস্ব কোন ট্যাগ যুক্ত করতে পারবো?





