সুমাত্রা পিডিএফ (বেটা ০.৮) এখন বাংলায়

| পার্মালিঙ্ক
বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যার সম্পর্কিত আলোচনা এবং রিভিউ।

সুমাত্রা পিডিএফ (বেটা ০.৮) এখন বাংলায়

পোস্টলিখেছেন উন্মাতাল তারুণ্য » শনি ফেব্রুয়ারী ০২, ২০০৮ ৪:১৩ অপরাহ্ন

সম্প্রতি জনপ্রিয় ওপেন সোর্স পিডিএফ রিডার সুমাত্রা পিডিএফ-এর বেটা .০৮ ভার্সন (SumatraPDF - 0.8) রিলিজ পেয়েছে। অন্যান্য আরো অনেক নতুন নতুন ফিচারের সাথে এবার এতে যুক্ত হয়েছে বাংলা ভাষা।

সুমাত্রা পিডিএফ কেন জনপ্রিয়?
- সুমাত্রা পিডিএফ রিডারের জনপ্রিয়তার একটা বড় কারণ এর আকার। অন্যান্য যেকোন পিডিএফ রিডারের চাইতে এর আকার তুলনামূলকভাবে অনেক কম। মাত্র ১.০৭ মেগাবাইট। এতে সাধারণ প্রয়োজনীয় জিনিসগুলো রেখে আপাতঃ কম প্রয়োজনীয় ফিচারগুলো বাদ দেয়া হয়েছে। ছোট হওয়ায় এর ফাইল ওপেনিং টাইম খুব কম, মাত্র ৩-৫ সেকেন্ড। এমনকি পকেটে নিয়েও ঘোরা যাবে সুমাত্রা পিডিএফ। কিভাবে? আছে পোর্টেবল ভার্সন। পেন ড্রাইভে পুরে নিলেই হলও, ব্যস। :C

বেটা ০.৮ -এ নতুন ফিচার আছে কি কি?
- নতুন ভার্সনে বদলে ফেলা হয়েছে সুমাত্রা পিডিএফ -এর পুরনো প্রোগাম আইকনটি। যোগ হয়েছে সার্চ এবং টেবিল অফ কন্টেন্ট অপশন দুটো। এতে করে এখন করে যেকোন শব্দ খোঁজা বা বুকমার্কগুলো ব্রাউজ করা যাবে সহজেই। ফিক্স করা হয়েছে বেশ কিছু বাগ। ( বিস্তারিত... )

বাংলা অনুবাদ।
- সুমাত্রা পিডিএফ অনুবাদিত হয়েছে অনেকগুলো ভাষায়। এই তালিকায় ৪৬ নম্বরে নাম লিখিয়েছে বাংলা। বাংলায় অনুবাদের কাজটি করেছেন শাবাব মুস্তাফা। বিস্তারিত...

ছবি

কোথায় পাব তারে?
- নিচের লিঙ্ক দুটোতে বিনামূল্যে পাওয়া যাবে সুমাত্রা পিডিএফ (বেটা ০.৮)
১. ডেস্কটপ ভার্সন
২. পোর্টেবল ভার্সন
" 'কত বড়ো আমি' কহে নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি॥ " - রবীন্দ্রনাথ ঠাকুর
সদস্যের ছবি
উন্মাতাল তারুণ্য
সমন্বয়ক
 
পোস্ট: 2945
নিবন্ধিত হয়েছেনঃ: শনি সেপ্টেম্বর ১৫, ২০০৭ ৩:৪৮ অপরাহ্ন
অবস্থান: ২৩°৪২′০″ উত্তর, ৯০°২২′৩০″ পূর্ব
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: অনুগ্রহপূর্বক আমাকে 'techie', 'geek', 'savvy', 'nerd', 'IT expert', 'Linux expert' ইত্যাদি তৈল মর্দিত সম্বোধন করা থেকে বিরত থাকুন।

Re: সুমাত্রা পিডিএফ (বেটা ০.৮) এখন বাংলায়

পোস্টলিখেছেন আলোকিত » শনি ফেব্রুয়ারী ০২, ২০০৮ ৪:১৮ অপরাহ্ন

কংগ্রেচুলেশন্‌স :thumb:
তবে আপনার এই সুমাত্রা পিডিএফ আমার খুব একটা পছন্দ হয় নাই। কারণ এতে সুযোগ সুবিধা বলতে গেলে একেবারেই নাই। :z
তবে ধীরগতির কম্পিউটারে বিকল্প হিসাবে এটি বেশ কাজে দেবে।
সদস্যের ছবি
আলোকিত
সমন্বয়ক
 
পোস্ট: 3432
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১৯, ২০০৭ ১০:১৬ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
পছন্দ করি: কেডিই ৪, উবুন্টু, ফায়ারফক্স

Re: সুমাত্রা পিডিএফ (বেটা ০.৮) এখন বাংলায়

পোস্টলিখেছেন মানচুমাহারা » শনি ফেব্রুয়ারী ০২, ২০০৮ ৬:৪৮ অপরাহ্ন

শাবাব অভিনন্দন । আমার মনে হয় আমাদের সক‌লেরই সময় পেলে বিভিন্ন জ‌ন‌প্রিয় স‌ফ‌টওয়ার এর অনুবাদ ক‌রে দেওয়া উচিৎ। আবারও ধন্যবাদ জানাই।
ছবি
আমার টেকব্লগঃ http://blog.manchumahara.com
পিং করতে করতে শিং গজায়ে গেলো তবুও সার্ভার রেসপন্স করলো না
সদস্যের ছবি
মানচুমাহারা
প্রশাসক
 
পোস্ট: 2720
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১২, ২০০৭ ১২:৪৭ অপরাহ্ন
অবস্থান: মনের রাজ্যে ভবঘুরে
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম...
পছন্দ করি: যখন যা ভালো লাগে...

Re: সুমাত্রা পিডিএফ (বেটা ০.৮) এখন বাংলায়

পোস্টলিখেছেন উন্মাতাল তারুণ্য » রবি ফেব্রুয়ারী ০৩, ২০০৮ ১২:২১ পূর্বাহ্ন

আলোকিত লিখেছেন:তবে আপনার এই সুমাত্রা পিডিএফ আমার খুব একটা পছন্দ হয় নাই।

"আপনার সুমাত্রা পিডিএফ" মানে? আমারে কি মালিক মনে করলা নাকি? :z ( :k )

সুযোগ সুবিধা সত্যিই কম। আগেই বলছি এটাতে সর্বাধিক ব্যবহৃত ফিচারগুলো ছাড়া বাকিগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। যার ফলে এটার স্পিডও ভাল। এটার জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে এর ওপেনিং স্পিড। বিশেষ করে প্রফেশনালদের তো খুবই পছন্দ।
" 'কত বড়ো আমি' কহে নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি॥ " - রবীন্দ্রনাথ ঠাকুর
সদস্যের ছবি
উন্মাতাল তারুণ্য
সমন্বয়ক
 
পোস্ট: 2945
নিবন্ধিত হয়েছেনঃ: শনি সেপ্টেম্বর ১৫, ২০০৭ ৩:৪৮ অপরাহ্ন
অবস্থান: ২৩°৪২′০″ উত্তর, ৯০°২২′৩০″ পূর্ব
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: অনুগ্রহপূর্বক আমাকে 'techie', 'geek', 'savvy', 'nerd', 'IT expert', 'Linux expert' ইত্যাদি তৈল মর্দিত সম্বোধন করা থেকে বিরত থাকুন।

Re: সুমাত্রা পিডিএফ (বেটা ০.৮) এখন বাংলায়

পোস্টলিখেছেন omicronlab » বৃহঃ ফেব্রুয়ারী ০৭, ২০০৮ ১:৩১ পূর্বাহ্ন

আবারো অভিনন্দন শাবাব ভাই। >:D<
মেহ্‌দী হাসান খান

ছবি
সদস্যের ছবি
omicronlab
নিয়মিত সদস্য
 
পোস্ট: 175
নিবন্ধিত হয়েছেনঃ: শুক্র সেপ্টেম্বর ২৮, ২০০৭ ১২:১২ পূর্বাহ্ন
রক্তের গ্রুপ: AB+

Re: সুমাত্রা পিডিএফ (বেটা ০.৮) এখন বাংলায়

পোস্টলিখেছেন উন্মাতাল তারুণ্য » বৃহঃ ফেব্রুয়ারী ০৭, ২০০৮ ২:৩৪ পূর্বাহ্ন

omicronlab লিখেছেন:আবারো অভিনন্দন শাবাব ভাই। >:D<

আবারো ধন্যবাদ মেহদি ভাই। ( :C )
" 'কত বড়ো আমি' কহে নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি॥ " - রবীন্দ্রনাথ ঠাকুর
সদস্যের ছবি
উন্মাতাল তারুণ্য
সমন্বয়ক
 
পোস্ট: 2945
নিবন্ধিত হয়েছেনঃ: শনি সেপ্টেম্বর ১৫, ২০০৭ ৩:৪৮ অপরাহ্ন
অবস্থান: ২৩°৪২′০″ উত্তর, ৯০°২২′৩০″ পূর্ব
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: অনুগ্রহপূর্বক আমাকে 'techie', 'geek', 'savvy', 'nerd', 'IT expert', 'Linux expert' ইত্যাদি তৈল মর্দিত সম্বোধন করা থেকে বিরত থাকুন।

ফিরে যান সফটওয়্যার রিভিউ

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে কোন নিবন্ধিত সদস্য নেই এই বিভাগটি দেখছেন