সুমাত্রা পিডিএফ কেন জনপ্রিয়?
- সুমাত্রা পিডিএফ রিডারের জনপ্রিয়তার একটা বড় কারণ এর আকার। অন্যান্য যেকোন পিডিএফ রিডারের চাইতে এর আকার তুলনামূলকভাবে অনেক কম। মাত্র ১.০৭ মেগাবাইট। এতে সাধারণ প্রয়োজনীয় জিনিসগুলো রেখে আপাতঃ কম প্রয়োজনীয় ফিচারগুলো বাদ দেয়া হয়েছে। ছোট হওয়ায় এর ফাইল ওপেনিং টাইম খুব কম, মাত্র ৩-৫ সেকেন্ড। এমনকি পকেটে নিয়েও ঘোরা যাবে সুমাত্রা পিডিএফ। কিভাবে? আছে পোর্টেবল ভার্সন। পেন ড্রাইভে পুরে নিলেই হলও, ব্যস।
বেটা ০.৮ -এ নতুন ফিচার আছে কি কি?
- নতুন ভার্সনে বদলে ফেলা হয়েছে সুমাত্রা পিডিএফ -এর পুরনো প্রোগাম আইকনটি। যোগ হয়েছে সার্চ এবং টেবিল অফ কন্টেন্ট অপশন দুটো। এতে করে এখন করে যেকোন শব্দ খোঁজা বা বুকমার্কগুলো ব্রাউজ করা যাবে সহজেই। ফিক্স করা হয়েছে বেশ কিছু বাগ। ( বিস্তারিত... )
বাংলা অনুবাদ।
- সুমাত্রা পিডিএফ অনুবাদিত হয়েছে অনেকগুলো ভাষায়। এই তালিকায় ৪৬ নম্বরে নাম লিখিয়েছে বাংলা। বাংলায় অনুবাদের কাজটি করেছেন শাবাব মুস্তাফা। বিস্তারিত...

কোথায় পাব তারে?
- নিচের লিঙ্ক দুটোতে বিনামূল্যে পাওয়া যাবে সুমাত্রা পিডিএফ (বেটা ০.৮)
১. ডেস্কটপ ভার্সন
২. পোর্টেবল ভার্সন




)
