অযথা মেইলে এটোরেস্পন্ডর রাখবেন না


| পার্মালিঙ্ক
ইন্টারনেট ও ওয়েব সাইট রিভিউ

অযথা মেইলে এটোরেস্পন্ডর রাখবেন না

পোস্টলিখেছেন মানচুমাহারা » মঙ্গল অক্টোবর ০৫, ২০১০ ৩:৩৪ অপরাহ্ন

ফোরামের সম্মানিত সদস্যদের অবগতির জন্য,

ফোরামে আপনার প্রোফাইলে যে ইমেইল আইডি ব্যবহার করেছেন নিবন্ধনের সময় অনুগ্রহ করে সেই মেইল আইডিতে এটো রেস্পন্ডর বা এটো রিপ্লাই অপশন বন্ধ রাখুন। আপনি নিবন্ধন, পাসওয়ার্ড রেসেট, পাসওয়ার্ড পরিবর্তন ইত্যাদি কার্যক্রম চালালে কারণে ফোরামের এডমিন এর কাছে একটা ইমেইল যাবে প্রতিবার, আপনার একাউন্ট সক্রিয় করার জন্য। অনেকেই সাপোর্ট এর জন্য মেইল করেন কিন্তু প্রায় ক্ষেত্রে দেখা যায় সেই মেইল এর রিপ্লাই দিলেই আবার এটোমেটিক মেইল আসে যা আপনার মেইল একাউন্ট এর সেটিং এ vacation response or auto responder এনাবল থাকলেই হয়। এই ধরনের অপশন শুধুমাত্র দরকারের সময়ই সক্রিয় রাখতে হয় যা অনেকেই ভুল ব্যবহার করেন। যেহেতু এডমিন মেইল একাউন্টের প্রতিটি মেইল যত্নের সাথে রিপ্লাই দেওয়া হয় এবং রিপ্লাই দেওয়ার পর অযথা এই বিরক্তিকর এটোরেসপন্ড টাইপ মেইল আসলে পরবর্তীতে রিপ্লাই বা ইমেইলে সাপোর্ট দেওয়ার ইচ্ছাকে প্রশমিত করে। আশা করি এই ব্যপারে সবাই সতর্ক হবেন।

বিঃদ্রঃ এই বিষয়ে আপনাদের মতামত বা এই ধরনের বিষয়কে আপনারা বিরক্তি হিসাবে নেন কিনা সে বিষয়ে মতামত জানানোর জন্য অনুরোধ করছি।

ধন্যবাদ,
আমাদের প্রযুক্তি টিম।
ছবি
আমার টেকব্লগঃ http://blog.manchumahara.com
পিং করতে করতে শিং গজায়ে গেলো তবুও সার্ভার রেসপন্স করলো না
সদস্যের ছবি
মানচুমাহারা
প্রশাসক
 
পোস্ট: 2720
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১২, ২০০৭ ১২:৪৭ অপরাহ্ন
অবস্থান: মনের রাজ্যে ভবঘুরে
রক্তের গ্রুপ: A+
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত
স্ট্যাটাস: আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম...
পছন্দ করি: যখন যা ভালো লাগে...

Re: অযথা মেইলে এটোরেস্পন্ডর রাখবেন না

পোস্টলিখেছেন অভ্রনীল » মঙ্গল অক্টোবর ০৫, ২০১০ ৪:২৮ অপরাহ্ন

অটোরেসপন্সকে আমি বিরক্ত হিসেবে নেই। অনেকের কাছেই ইমেইল পাঠালে দেখা যায় যে একটা অটোরেসপন্স আসে যার সারমর্ম হচ্ছে "আমি মেইল পেয়েছি, অল্পসময়ের মধ্যেই যোগাযোগ করব"। মেইল পেয়েছি এটা জানানোর মানে কী? মেইল না পেলে তো আমিই ডেলিভারি ফেইল্যুর নোটিস পাব! এ ধরনের অটোরেসপন্স দেয়াটা দৃষ্টিকটু, এবং প্রায়ই চরম বিরক্তি তৈরি করে। যারা নিয়মিত মেইলবক্স চেক করেন এবং নিয়মিত সবার সাথে ইমেইলে যোগাযোগ রাখেন, তারা যদি ইমার্জেন্সি কোন কারণে কয়েকদিন বা মাসের জন্য মেইল চেক করতে অপারগ হন সেসব ক্ষেত্রে অটোরেসপন্স খুব কাজের। কিন্তু অন্যান্য ক্ষেত্রে বা শুধুমাত্র মেইল রিসিপশন নিশ্চিতকরণে এটার ব্যবহার খুবই বিরক্তির উদ্রেক করে। এই বিরক্তিটা শুধুমাত্র অনলাইন কমিউনিটিই নয় বরং ব্যক্তিগত মেইলের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।

পরিশেষে আমিও অনুরোধ করব যে যারা এ ব্যাপারে সচেতন নন তারা দয়া করে সচেতন হন। অযথা অটোরেসপন্স বন্ধ রাখুন।
সদস্যের ছবি
অভ্রনীল
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1507
নিবন্ধিত হয়েছেনঃ: রবি মে ২৪, ২০০৯ ৬:৪২ অপরাহ্ন
অবস্থান: ঢাকা
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: উবুন্টু ১০.০৪ [ল্যুসিড লিংক্স]

Re: অযথা মেইলে এটোরেস্পন্ডর রাখবেন না

পোস্টলিখেছেন সারিম » মঙ্গল অক্টোবর ০৫, ২০১০ ৫:৫৬ অপরাহ্ন

হমম। আমাদের পরিচিত এক ভাইয়ের মেইলবক্সের এইটা করা আছে। যতক্ষন না তিনি মেইলের জবাব দিচ্ছেন সেই ফাকে তার সাইট ভিজিট করা অনুরোধ থাকে। :P

আমিও অটোরিপ্লাই ব্যবহার করি। তবে সেটা অনেক পুরাতন একটা হটমেইল অ্যাকাউন্টে। অটোরিপ্লাইয়ে আমার বর্তমান মেইলে যোগাযোগ করতে বলা হয়।

অথবা অটোরিপ্লাই তো খুবই বিরক্তিকর। তবে অটোরিপ্লাইই হোক বা অন্য কোন বিরক্তিকর মেইলই হোক আমি কখনওই "স্প্যাম হিসেবে চিহ্নিত করুন" বাটনে চাপতে দেরি করি না।
ছবি
সদস্যের ছবি
সারিম
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 935
নিবন্ধিত হয়েছেনঃ: সোম নভেম্বর ৩০, ২০০৯ ১১:৫৯ অপরাহ্ন
অবস্থান: মোন্নাফের মোর,রাজশাহী
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: জাভা নিয়ে ঘুটাই
পছন্দ করি: লিনাক্স , ইলেক্টনিক্স, প্রগ্রামিং , ইংরেজি মুভি ও গান

Re: অযথা মেইলে এটোরেস্পন্ডর রাখবেন না

পোস্টলিখেছেন জামাল উদ্দিন » সোম অক্টোবর ১৮, ২০১০ ৪:১৯ অপরাহ্ন

আচ্ছা , এমনিতেই একটা প্রশ্ন করি ( অলসতার কারণে এটা টেস্ট করে দেখতে পারিনি )

অনেক ওয়েব সার্ভিস আছে যার নো-রিপ্লাই নোটিফিকেশন ম্যাসেজ আসে - যদি রিপ্লাই করা হয় তবে আবার আরেকটা নো-রিপ্লাই ম্যাসেজ আসে ... এভাবে যদি Auto-responder অন করা থাকে থিউরিটিক্যালি অসীম বার নো-রিপ্লাই ম্যাসেজ আসবে :ccccc:
আমার প্রশ্নটা হচ্ছে - নো-রিপ্লাই ম্যাসেজ কি Auto-responder ডিটেক্ট করতে পারে ?
“The hardest thing of all is to find a black cat in a dark room, especially if there is no cat.” - Confucius
ছবি
সদস্যের ছবি
জামাল উদ্দিন
নিয়মিত সদস্য
 
পোস্ট: 253
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২২, ২০১০ ৫:৫৫ অপরাহ্ন
রক্তের গ্রুপ: AB+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: আত্নার শান্তির সন্ধানে ...
পছন্দ করি: লিনাক্স, গুগল ক্রোম, পুরকৌশল, ঘুম !

Re: অযথা মেইলে এটোরেস্পন্ডর রাখবেন না

পোস্টলিখেছেন সারিম » সোম অক্টোবর ১৮, ২০১০ ৭:১২ অপরাহ্ন

হমম, চিন্তার বিষয়, জিমেইলে দুইটা অ্যাকাউন্ট খুলে টেস্ট করা যেতে পারে :-?
ছবি
সদস্যের ছবি
সারিম
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 935
নিবন্ধিত হয়েছেনঃ: সোম নভেম্বর ৩০, ২০০৯ ১১:৫৯ অপরাহ্ন
অবস্থান: মোন্নাফের মোর,রাজশাহী
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: জাভা নিয়ে ঘুটাই
পছন্দ করি: লিনাক্স , ইলেক্টনিক্স, প্রগ্রামিং , ইংরেজি মুভি ও গান

Re: অযথা মেইলে এটোরেস্পন্ডর রাখবেন না

পোস্টলিখেছেন Ripon Majumder » রবি অক্টোবর ২৪, ২০১০ ১০:৩৩ অপরাহ্ন

এর যে এমন অপকারিতা- তা না জেনে অটোরেসপন্স এতোদিন ধরে ব্যবহার করছি। জেনে খুব খারাপ লাগছে।

এমনই এক টপিক দেখে দেখে অটোরেসপন্স এনাবল করছিলাম।
কিন্তু এ মুহূর্তে তো মাথায় আসছে না যে, কিভাবে ডিজ্যাবল করতে হয়!
অটোরেসপন্স ডিজ্যাবল কিভাবে করতে হয়, তা নিয়ে টপিকে দু'লাইন উল্লেখ থাকলে ভালো হতো।
"তোকে দিয়ে কিচ্ছু হবে না" কথাটা বাবা মিথ্যে বলেননি
Ripon Majumder
নিয়মিত সদস্য
 
পোস্ট: 81
নিবন্ধিত হয়েছেনঃ: মঙ্গল জুন ২২, ২০১০ ৮:২৯ অপরাহ্ন

Re: অযথা মেইলে এটোরেস্পন্ডর রাখবেন না

পোস্টলিখেছেন অনুপ » সোম অক্টোবর ২৫, ২০১০ ৩:১৩ পূর্বাহ্ন

Ripon Majumder লিখেছেন:এর যে এমন অপকারিতা- তা না জেনে অটোরেসপন্স এতোদিন ধরে ব্যবহার করছি। জেনে খুব খারাপ লাগছে।

এমনই এক টপিক দেখে দেখে অটোরেসপন্স এনাবল করছিলাম।
কিন্তু এ মুহূর্তে তো মাথায় আসছে না যে, কিভাবে ডিজ্যাবল করতে হয়!
অটোরেসপন্স ডিজ্যাবল কিভাবে করতে হয়, তা নিয়ে টপিকে দু'লাইন উল্লেখ থাকলে ভালো হতো।

আপনার কি মেইল?
অনুপ
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1085
নিবন্ধিত হয়েছেনঃ: মঙ্গল জানুয়ারী ১৩, ২০০৯ ৫:০০ অপরাহ্ন
অবস্থান: খুলনা
লাইসেন্স: সর্বস্বত্ব সংরক্ষিত

Re: অযথা মেইলে এটোরেস্পন্ডর রাখবেন না

পোস্টলিখেছেন Ripon Majumder » সোম অক্টোবর ২৫, ২০১০ ৩:০৭ অপরাহ্ন

অনুপ লিখেছেন:আপনার কি মেইল?

জিমেইল এবং ইয়াহু
"তোকে দিয়ে কিচ্ছু হবে না" কথাটা বাবা মিথ্যে বলেননি
Ripon Majumder
নিয়মিত সদস্য
 
পোস্ট: 81
নিবন্ধিত হয়েছেনঃ: মঙ্গল জুন ২২, ২০১০ ৮:২৯ অপরাহ্ন

Re: অযথা মেইলে এটোরেস্পন্ডর রাখবেন না

পোস্টলিখেছেন অভ্রনীল » সোম অক্টোবর ২৫, ২০১০ ৩:২৭ অপরাহ্ন

জিমেইল এঃ
    - settings এ যান
    - general এ যান
    - Out of Office AutoReply: এ যান
    - Out of Office AutoReply off সিলেক্ট করুন
    - Save changes ক্লিক করুন
ইয়াহুতেঃ
    - Options এ যান
    - More options এ যান
    - Holiday Response এ যান
    - Enable auto-response during your holiday থেকে টিক উঠিয়ে দিন
    - Save changes ক্লিক করুন
সদস্যের ছবি
অভ্রনীল
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 1507
নিবন্ধিত হয়েছেনঃ: রবি মে ২৪, ২০০৯ ৬:৪২ অপরাহ্ন
অবস্থান: ঢাকা
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: উবুন্টু ১০.০৪ [ল্যুসিড লিংক্স]

Re: অযথা মেইলে এটোরেস্পন্ডর রাখবেন না

পোস্টলিখেছেন jakir » শনি জুন ১৮, ২০১১ ১:১৩ পূর্বাহ্ন

অটোরেসপন্সক আসলেই অনেক বিরক্তি কর।
প্রযুক্তির ব্লগ টেকটুইটস এ সবাইকে স্বাগতম।
jakir
নিবন্ধিত সদস্য
 
পোস্ট: 2
নিবন্ধিত হয়েছেনঃ: রবি ফেব্রুয়ারী ০৬, ২০১১ ১:০১ পূর্বাহ্ন

পরে

ফিরে যান ইন্টারনেট

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে কোন নিবন্ধিত সদস্য নেই এই বিভাগটি দেখছেন

cron