লিখেছেন মানচুমাহারা » মঙ্গল অক্টোবর ০৫, ২০১০ ৩:৩৪ অপরাহ্ন
ফোরামের সম্মানিত সদস্যদের অবগতির জন্য,
ফোরামে আপনার প্রোফাইলে যে ইমেইল আইডি ব্যবহার করেছেন নিবন্ধনের সময় অনুগ্রহ করে সেই মেইল আইডিতে এটো রেস্পন্ডর বা এটো রিপ্লাই অপশন বন্ধ রাখুন। আপনি নিবন্ধন, পাসওয়ার্ড রেসেট, পাসওয়ার্ড পরিবর্তন ইত্যাদি কার্যক্রম চালালে কারণে ফোরামের এডমিন এর কাছে একটা ইমেইল যাবে প্রতিবার, আপনার একাউন্ট সক্রিয় করার জন্য। অনেকেই সাপোর্ট এর জন্য মেইল করেন কিন্তু প্রায় ক্ষেত্রে দেখা যায় সেই মেইল এর রিপ্লাই দিলেই আবার এটোমেটিক মেইল আসে যা আপনার মেইল একাউন্ট এর সেটিং এ vacation response or auto responder এনাবল থাকলেই হয়। এই ধরনের অপশন শুধুমাত্র দরকারের সময়ই সক্রিয় রাখতে হয় যা অনেকেই ভুল ব্যবহার করেন। যেহেতু এডমিন মেইল একাউন্টের প্রতিটি মেইল যত্নের সাথে রিপ্লাই দেওয়া হয় এবং রিপ্লাই দেওয়ার পর অযথা এই বিরক্তিকর এটোরেসপন্ড টাইপ মেইল আসলে পরবর্তীতে রিপ্লাই বা ইমেইলে সাপোর্ট দেওয়ার ইচ্ছাকে প্রশমিত করে। আশা করি এই ব্যপারে সবাই সতর্ক হবেন।
বিঃদ্রঃ এই বিষয়ে আপনাদের মতামত বা এই ধরনের বিষয়কে আপনারা বিরক্তি হিসাবে নেন কিনা সে বিষয়ে মতামত জানানোর জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ,
আমাদের প্রযুক্তি টিম।