উবুন্টু তে সফটওয়ার ইন্সটল দেয় কিভাবে?

লিনাক্স সম্পর্কিত আলোচনা

উবুন্টু তে সফটওয়ার ইন্সটল দেয় কিভাবে?

পোস্টলিখেছেন রাতুল » সোম জুলাই ০৭, ২০০৮ ৬:১৬ অপরাহ্ন

কয়দিন আগে উবুন্টু এর সিডি পেয়েছি। ভাবলাম দেখি কেমন। সবি ঠিক আছে। ভালও লাগছে কিন্তু অ্যাড/রিমুভে গিয়ে কিছুই বুঝলাম না কি করে কি করে? কেউ যদি একটু বিষয় টা বলতেন তাহলে লিনাক্স ব্যবহার করে মজা পাইতাম।
ভয় হয়
হারানোর নিজেকে
জানিনা গন্তব্য
কোথা যাব
কিভাবে?
প্রশ্ন জাগে মনে...
কে আমি? কেন আমি?
সদস্যের ছবি
রাতুল
নিয়মিত সদস্য
 
পোস্ট: 162
নিবন্ধিত হয়েছেনঃ: সোম জুন ০৯, ২০০৮ ৮:২১ অপরাহ্ন
অবস্থান: ঢাকা শহরের কোন এক চিপায়
রক্তের গ্রুপ: B+
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: সবার আগে আমি একজন মানুষ

উবুন্টু তে সফটওয়ার ইন্সটল দেয় কিভাবে?

পোস্টলিখেছেন আলোকিত » সোম জুলাই ০৭, ২০০৮ ৭:০০ অপরাহ্ন

উবুন্টুতে সফটওয়্যার ইন্সটলের বেশ কিছু পদ্ধতি আছে। সর্বাধিক জনপ্রিয় পদ্ধতিগুলো হল:

১। উবুন্টু রিপোজিটরি থেকে সিনাপ্টিক বা অন্য কোন প্যাকেজ ম্যানেজারের সাহায্যে: সিনাপ্টিক সর্বাধিক ফিচার সমৃদ্ধ, তবে নতুন ব্যবহারকারীরা চাইলে এ্যাড-রিমুভ এ্যাপ্লিকেশন টুলটি ব্যবহার করতে পারেন।

২। .deb প্যাকেজ থেকে: .deb হল ডেবিয়ান আর্কাইভ, এবং উবুন্টু সহ সকল ডেবিয়ান নির্ভর ডিস্ট্রো এই প্যাকেজ ম্যানেজমেন্ট পদ্ধতি ব্যবহার করে।
ডেবিয়ান প্যাকেজ ইন্সটলেশনের জন্য সকল ডেবিয়ান নির্ভর লিনাক্স ডিস্ট্রোতে dpkg কম্পাইলার ডিফল্টভাবে দেয়া থাকে। উবুন্টুতে .deb প্যাকেজ ডাবল ক্লিক করেই ইন্সটল করতে পারবেন। উইন্ডোজের .exe-এর মত।

৩। উবুন্টু রিপোজিটরি ডিভিডি থেকে: উবুন্টুর কোন সংস্করণ রিলিজের সাথে সাথেই তার কিছু রিপোজিটরি ডিভিডি পাওয়া যায় যেগুলোতে লিনাক্সের জনপ্রিয় প্রচুর সফটওয়্যার প্যাকেজ ও টুল জমা থাকে। ডিভিডিগুলো কম্পিউটারে প্রবেশ করালেই উবুন্টু স্বয়ংক্রিয়ভাবে রিপোজিটরি সনাক্ত করে এবং সিনাপ্টিকে রিপোজিটরি ডিভিডির প্যাকেজগুলো প্রদর্শন করে। এরপর সেখান থেকে ইচ্ছামত প্যাকেজ নির্বাচন করে ইন্সটল করে নিতে পারবেন।

৪। সোর্সকোড কম্পাইল করে: লিনাক্সের জন্য তৈরি সকল সফটওয়্যারই উবুন্টু লিনাক্সে চালানো সম্ভব, কিন্তু সকল সফটওয়্যারের ডেবিয়ান/.deb প্যাকেজ তৈরি থাকেনা। .deb প্যাকেজ নেই এমন কোন সফটওয়্যার চালাতে চাইলে সেটি সোর্সকোড থেকে কোন কম্পাইলারের সাহায্যে কম্পাইল করে নিতে হয়।
লিনাক্স বা প্রোগ্রামিং এ কিছুটা অভিজ্ঞতা না থাকলে সোর্স কোড কম্পাইল করে সফটওয়্যার ইন্সটল করা কষ্টকর, তাই এ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বিবরণ এড়িয়ে যাচ্ছি।

উবুন্টুতে এ্যাড/রিমুভ বা সিনাপ্টিক দিয়ে কোন সফটওয়্যার ইন্সটল করতে চাইলে প্রথমেই একটি সক্রিয় ইন্টারনেট সংযোগ থাকতে হবে। উবুন্টুতে কিভাবে ইন্টারনেট সংযুক্ত করতে হয় সেটি নির্ভর করে আপনার ইন্টারনেট সংযোগের ধরণের ওপর(ডিএসএল/ডায়ালআপ/পিপিপিওই ইত্যাদি)।
ইন্টারনেট সংযোগ সক্রিয় করার পর এ্যাড/রিমুভ টুল বা সিনাপ্টিক দিয়ে কোন সফটওয়্যার ইন্সটল করলে উবুন্টু রিপোজিটরি থেকে সফটওয়্যার প্যাকেজটি সকল ডিপেন্ডেন্সি(ওই সফটওয়্যার চালানোর জন্য প্রয়োজনীয় অন্যান্য প্যাকেজ) সহ /var/cache/apt/archive ডিরেক্টরিতে জমা হবে এবং ডাউনলোড সম্পন্ন হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারটি ইন্সটল হয়ে যাবে।

আশা করি বোঝাতে পেরেছি, এরপরও কোন সমস্যা হলে বলুন।
আর উবুন্টুতে ইন্টারনেট কনফিগার করতে না পারলে উইন্ডোজে আপনার ইন্টারনেট সংযোগ পদ্ধতি বিস্তারিত জানান।
সদস্যের ছবি
আলোকিত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 3337
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১৯, ২০০৭ ১০:১৬ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
পছন্দ করি: কেডিই ৪, উবুন্টু, ফায়ারফক্স

Re: উবুন্টু তে সফটওয়ার ইন্সটল দেয় কিভাবে?

পোস্টলিখেছেন আশাবাদী » সোম জুলাই ০৭, ২০০৮ ৭:৩৯ অপরাহ্ন

.deb ফাইলগুলো কিন্তু ডেবিয়ান বেস্ড যেকোন লিনাক্সে ডাবল ক্লিক করে ইনস্টল করা যায়।

@ রাতুল ভাই। আপনার সোর্স লিস্টও একবার দেখে নিয়েন :)
নতুন টপিক পোস্ট করার আগে একবার ভেবে দেখুন... ফোরামে ঝাড়ি খাওয়ার মহা মহা উপায়! উবুন্টু লিনাক্স ইন্ডেক্স

অনুগ্রহ করে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সমগ্র বাংলাদেশী/বাঙ্গালী জাতি সম্পর্কে কটু মন্তব্য করবেন না

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।
আশাবাদী
সমন্বয়ক
 
পোস্ট: 3094
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২৫, ২০০৮ ১:৩২ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: মাথা ব্যাথা ঘাড় ব্যাথা, ঘাড় থেকে মাথাটা ছেটে ফেলবো কি??
পছন্দ করি: লিনাক্স, ওপেনসোর্স, আড্ডা

Re: উবুন্টু তে সফটওয়ার ইন্সটল দেয় কিভাবে?

পোস্টলিখেছেন আলোকিত » সোম জুলাই ০৭, ২০০৮ ৭:৪৫ অপরাহ্ন

আশাবাদী লিখেছেন:.deb ফাইলগুলো কিন্তু ডেবিয়ান বেস্ড যেকোন লিনাক্সে ডাবল ক্লিক করে ইনস্টল করা যায়।

না ড্রিমলিনাক্সে করা যায় না। কমান্ড লাইন থেকে dpkg -i কমান্ড দিয়ে ইন্সটল করতে হয়।
dpkg-এর সম্ভবত কোন ফ্রন্টএন্ড গ্রাফিক্যাল প্যাকেজ আছে। প্যাকেজটার নাম জানিনা।
সদস্যের ছবি
আলোকিত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 3337
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১৯, ২০০৭ ১০:১৬ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
পছন্দ করি: কেডিই ৪, উবুন্টু, ফায়ারফক্স

Re: উবুন্টু তে সফটওয়ার ইন্সটল দেয় কিভাবে?

পোস্টলিখেছেন আশাবাদী » সোম জুলাই ০৭, ২০০৮ ৮:৫০ অপরাহ্ন

হুমম কথা উইথড্রওন।
কথাটি হবে প্রায় সব ডেবিয়ান বেস্ড

(ড্রিম লিনাক্সে হয়না কারন ড্রিমলিনাক্স আম ছালা দুইটা রাখার চেষ্টা করে তাই)
নতুন টপিক পোস্ট করার আগে একবার ভেবে দেখুন... ফোরামে ঝাড়ি খাওয়ার মহা মহা উপায়! উবুন্টু লিনাক্স ইন্ডেক্স

অনুগ্রহ করে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সমগ্র বাংলাদেশী/বাঙ্গালী জাতি সম্পর্কে কটু মন্তব্য করবেন না

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।
আশাবাদী
সমন্বয়ক
 
পোস্ট: 3094
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২৫, ২০০৮ ১:৩২ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: মাথা ব্যাথা ঘাড় ব্যাথা, ঘাড় থেকে মাথাটা ছেটে ফেলবো কি??
পছন্দ করি: লিনাক্স, ওপেনসোর্স, আড্ডা

Re: উবুন্টু তে সফটওয়ার ইন্সটল দেয় কিভাবে?

পোস্টলিখেছেন স্বপ্নচারী » সোম জুলাই ০৭, ২০০৮ ৯:৩০ অপরাহ্ন

.deb ডাবলক্লিকে ইনস্টল করার জন্য gdebi ইনস্টল করে নিতে হবে আগে।
স্বপ্নচারী
সমন্বয়ক
 
পোস্ট: 809
নিবন্ধিত হয়েছেনঃ: শনি সেপ্টেম্বর ১৫, ২০০৭ ১০:২৬ অপরাহ্ন
অবস্থান: সাউদাম্পটন, ইংল্যান্ড

Re: উবুন্টু তে সফটওয়ার ইন্সটল দেয় কিভাবে?

পোস্টলিখেছেন আশাবাদী » সোম জুলাই ০৭, ২০০৮ ৯:৪৫ অপরাহ্ন

স্বপ্নচারী লিখেছেন:.deb ডাবলক্লিকে ইনস্টল করার জন্য gdebi ইনস্টল করে নিতে হবে আগে।

জানতাম না ধন্যবাদ তথ্যটির জন্য। প্রথম থেকে করে এসেছি বলে মনে হয়নি যে ডিপেন্ডেন্ট কোন এ্যাপ লাগে আরও।
নতুন টপিক পোস্ট করার আগে একবার ভেবে দেখুন... ফোরামে ঝাড়ি খাওয়ার মহা মহা উপায়! উবুন্টু লিনাক্স ইন্ডেক্স

অনুগ্রহ করে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সমগ্র বাংলাদেশী/বাঙ্গালী জাতি সম্পর্কে কটু মন্তব্য করবেন না

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।
আশাবাদী
সমন্বয়ক
 
পোস্ট: 3094
নিবন্ধিত হয়েছেনঃ: সোম ফেব্রুয়ারী ২৫, ২০০৮ ১:৩২ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা
রক্তের গ্রুপ: O+
লাইসেন্স: by-nc-sa(Creative Commons)
স্ট্যাটাস: মাথা ব্যাথা ঘাড় ব্যাথা, ঘাড় থেকে মাথাটা ছেটে ফেলবো কি??
পছন্দ করি: লিনাক্স, ওপেনসোর্স, আড্ডা

Re: উবুন্টু তে সফটওয়ার ইন্সটল দেয় কিভাবে?

পোস্টলিখেছেন আলোকিত » সোম জুলাই ০৭, ২০০৮ ১০:২৮ অপরাহ্ন

আশাবাদী লিখেছেন:
স্বপ্নচারী লিখেছেন:.deb ডাবলক্লিকে ইনস্টল করার জন্য gdebi ইনস্টল করে নিতে হবে আগে।

জানতাম না ধন্যবাদ তথ্যটির জন্য। প্রথম থেকে করে এসেছি বলে মনে হয়নি যে ডিপেন্ডেন্ট কোন এ্যাপ লাগে আরও।

আমি এইটার কথাই বলছিলাম। ইহাই dpkg ফ্রন্টএন্ড :C
সদস্যের ছবি
আলোকিত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 3337
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১৯, ২০০৭ ১০:১৬ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
পছন্দ করি: কেডিই ৪, উবুন্টু, ফায়ারফক্স

উবুন্টু তে সফটওয়ার ইন্সটল দেয় কিভাবে?

পোস্টলিখেছেন রাতুল » বুধ জুলাই ০৯, ২০০৮ ১:২৩ অপরাহ্ন

:thumb: thanks দিয়ে কাউকেই ছোটো করবনা। তবে আমি যে উবুনটু এর প্রেমে পরে গেলাম তার জন্য দায়ি অাপনারা সবাই... ;)
ভয় হয়
হারানোর নিজেকে
জানিনা গন্তব্য
কোথা যাব
কিভাবে?
প্রশ্ন জাগে মনে...
কে আমি? কেন আমি?
সদস্যের ছবি
রাতুল
নিয়মিত সদস্য
 
পোস্ট: 162
নিবন্ধিত হয়েছেনঃ: সোম জুন ০৯, ২০০৮ ৮:২১ অপরাহ্ন
অবস্থান: ঢাকা শহরের কোন এক চিপায়
রক্তের গ্রুপ: B+
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: সবার আগে আমি একজন মানুষ

উবুন্টু তে সফটওয়ার ইন্সটল দেয় কিভাবে?

পোস্টলিখেছেন আলোকিত » বুধ জুলাই ০৯, ২০০৮ ১:৪৯ অপরাহ্ন

রাতুল লিখেছেন::thumb: thanks দিয়ে কাউকেই ছোটো করবনা। তবে আমি যে উবুনটু এর প্রেমে পরে গেলাম তার জন্য দায়ি অাপনারা সবাই... ;)

প্রেমে পড়ার আরও উপাদান(মানে টিউটোরিয়াল) বানাচ্ছি, ধৈর্য্য ধরেন ;)
তার আগে এইগুলা গিলতে থাকেন:
১। উবুন্টু বনাম উইন্ডোজ- কেন লিনাক্স ব্যবহার করবেন? লেখক- আলোকিত
২। উবুন্টু হার্ডি হেরন(৮.০.৪ রিভিউ).... লেখক- ফয়সাল(ডার্কলর্ড)
৩। হার্ডি হেরন রিলিজ নোট.... লেখক: আশাবাদী+আলোকিত
৪। উবুন্টু কাস্টমাইজেশন-থিম, আইকন, কার্সর, বুট স্ক্রিণ পরিবর্তন। লেখক- আলোকিত

এ লেখাগুলো উবুন্টুর সাথে আরও পরিচিত হতে সহায়ক হবে। এছাড়াও, উবুন্টু বাংলাদেশ এবং মুক্ত ম্যাগাজিন এর আর্কাইভ অংশে ফয়সাল ভাই, আশাবাদী ভাই এবং অন্যান্যদের লেখা প্রচুর চমৎকার এবং তথ্যবহুল বাংলা টিউটোরিয়াল পাবেন। কোন লেখা বা টিউটিরিয়াল বুঝতে অসুবিধা হলে টিউটোরিয়ালের টপিকে প্রশ্ন করুন। উবুন্টু বিষয়ে কোন সমস্যা হলে এই টপিকে বা লিনাক্স ফোরামে নতুন টপিক খুলে সমস্যাটি জানান, আমরা সকল আনাড়ি এবং ঝানাড়ি(ঝানু) লিনাক্সপ্রেমিরা সাহায্যের জন্য একেবারে চার হাত পায়ে দাঁড়িয়ে শূণ্যে ভাসিতেছি। ;)
উবুন্টু প্রেমে হেসেখেলে সময় কাটুক এই কামনা রইল।
জয় বাংলা, জয় লিনাক্স, জয় উবুন্টু(সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আমি রাজনীতিবিদ নই! :z )
সদস্যের ছবি
আলোকিত
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 3337
নিবন্ধিত হয়েছেনঃ: বুধ সেপ্টেম্বর ১৯, ২০০৭ ১০:১৬ অপরাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
পছন্দ করি: কেডিই ৪, উবুন্টু, ফায়ারফক্স

পরে

ফিরে যান লিনাক্স

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে গুগল বট জন সদস্য এই বিভাগটি দেখছেন