১। কোন সমস্যা নিয়ে পোস্ট করার আগে ঐ সমস্যা সম্পর্কিত ফোরামটি ঘুরে দেখুন। ফোরামের সার্চ বা কাস্টম গুগল সার্চ ব্যবহার করে দেখুন।
২। টপিকের শিরোনাম বাংলায় দিন যথাসম্ভব। টপিকের শিরোনাম এমন ভাবে দিন যাতে শিরোনাম দেখে টপিকের বিষয়বস্তু নিয়ে সম্যক ধারনা পাওয়া যায়। যেমন ধরুন " plz আমাকে সাহায্য করুন" এর বদলে যদি এমন শিরোনাম হয় যে "আমাকে উইন্ডোজে ডাটা রিকোভারি করতে সাহায্য করুন" তাহলে দেখুন শিরোনাম দেখেন অনেক কিছু বুঝে ফেলা যায়, নয়কি ?
৩। যে কোন সমস্যা জানানোর পাশাপাশি সেই সমস্যার সাথে প্রয়োজনীয় তথ্য দিতে ভুল করবেন না। কারণ সাহায্য করার আগে প্রয়োজনীয় তথ্য জানার জন্য হয়তো দেখা যাবে আরো ৫টা প্রতিউত্তর এসে হাজির হয়েছে যা কোন সমাধান বয়ে আনে না।
৪। ধন্যবাদ, ভালো হয়েছে এই ধরনের উত্তরগুলো উৎসাহ দেয় ঠিকই তারপরও আমরা অফিসিয়ালি এই ধরনের মন্তব্যকে অনুৎসাহিত করি। পোস্ট সংখ্যা নয় পোস্টের মানই আসল। আবার আপনি সব সময় ভালো পোস্ট করতে পারেন না তাতে কোন সমস্যা নাই বা অনুৎসাহিত হবার কিছু নাই। মাঝে মাঝে ফোরামকে পরিচ্ছন্ন রাখতে অনেক পুরাতন অপ্রয়োজনীয় পোস্ট মুছে ফেলা হতে পারে। এখানে আমাদের আসল উদ্দেশ্য বাংলা ভাষায়(মাতৃভাষায়) বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়গুলো নিয়ে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে আলোচনা করা।
৫। কোন ফিচার টাইপের পোস্টের সাথে যদি প্রয়োজনীয় ছবি, লিঙ্ক(বহিঃসংযোগ(আপ্র ছাড়া অন্য সাইটের লিঙ্ক), অন্তঃসংযোগ(আপ্রর লিঙ্ক)), ভালো দিক, খারাপ দিক ইত্যাদি নিয়ে আলোচনা করেন তাহলে আপনার পোস্ট অনেক সুন্দর এবং আকর্ষনীয় হয়ে উঠবে।
৬। পুরান টপিকে প্রতি উত্তর (রিপ্লাই) দেওয়ার আগে একবার ভেবে দেখুন যে এটা কতখানি গুরুত্বপূর্ণ কারণ কেউ পুরান টপিকের উত্তরে খুব বেশি খুশি হয় না। যথাসম্ভব দরকার না হলে পুরানটপিকে উত্তর দেওয়া থেকে বিরত থাকুন।
আপনাদের চিন্তাভাবনায় আশা করি আরো অনেক ভালো পয়েন্ট আসবে। ফোরামকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের কাম্য।
আমাদের প্রযুক্তি টিম






