অনলাইনে একাত্তর ...

ইন্টারনেট ও ওয়েব সাইট রিভিউ

অনলাইনে একাত্তর ...

পোস্টলিখেছেন বিপ্রতীপ » সোম ডিসেম্বর ১০, ২০০৭ ১১:৫৭ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতির অহংকারের ইতিহাস। কিন্তু দুঃজনক হলেও সত্য এই ইতিহাসকে বতর্মান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অনলাইনে এককভাবে সমৃদ্ধ ওয়েব সাইটের সংখ্যা একেবারেই হাতে গোনা। অথচ, ইন্টারনেটে এমন একটি সাইটেরই বেশি প্রয়োজন ছিল। কারন, এ প্রজন্মের বেশির ভাগ মানুষ বইয়ের বদলে ইন্টারনেটেই বেশি সময় কাটান। তবে এককভাবে তথ্য সমৃদ্ধ কোন সাইট না থাকলেও বেশ কিছু সাইট আছে যেখানে আপনি মুক্তিযুদ্ধ সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন বিচ্ছিন্নভাবে। বিজয়ের এই মাসে আমাদের প্রযুক্তি ফোরামের পাঠকদের জন্য রয়েছে মুক্তিযুদ্ধের উপর তথ্যনির্ভর কিছু ওয়েব সাইটের খবর। বেশির ভাগ ওয়েব সাইটের খবর হয়তো আগেই শুনেছেন, যদি না শুনে থাকেন তবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ঘুরে আসতে পারেন এসব ওয়েব সাইট।

ছবি

বাংলাদেশ গণহত্যা আর্কাইভ
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং গণহত্যার উপর তৈরি হওয়া সাইটগুলোর মাঝে বাংলাদেশ গণহত্যা আর্কাইভটি তুলনামূলকভাবে অনেক সমৃদ্ধ।এই সাইটে মুক্তিযুদ্ধের ছবি, ভিডিও, মুক্তিযোদ্ধাদের তালিকা, যুদ্ধাপরাধীদের তালিকা, মুক্তিযুদ্ধের উপর প্রকাশিত বইয়ের তালিকা, প্রত্যক্ষদর্শীর বিবরণ ছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনের কাটিং। সাইটটির বেশির ভাগ বিষয়বস্তু ইংরেজিতে হলেও বাংলায় প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক লেখাগুলো নিয়েও রয়েছে একটি আলাদা বিভাগ। যে কেউ চাইলে সাইটটি সমৃদ্ধ করতে পারেন। এছাড়াও সাইটটির প্রচারের জন্য আপনি আপনার ব্লগে বিশেষ বাটন ব্যবহার করতে পারেন।

ছবি

ওয়েব সাইটঃ http://www.genocidebangladesh.org

মুক্তিযুদ্ধ উইকিয়া
সম্প্রতি জনমানুষের উন্মুক্ত বিশ্বকোষ হিসেবে পরিচিত উইকিপিডিয়ায় এ ব্যাপারে একটি অসাধারন উদ্যোগ গ্রহন করা হয়েছে। উইকিপিডিয়া বাংলার তিন প্রশাসকের উদ্যোগে যাত্রা শুরু করা উইকি-প্রযুক্তিভিত্তিক এই ওয়েবসাইট প্রকল্পটির নাম মুক্তিযুদ্ধ উইকিয়া। এই সাইটে রয়েছে মুক্তিযুদ্ধের পটভূমি, রাজনীতি, যুদ্ধের বিভিন্ন সংগঠন, মুক্তিযুদ্ধের ঘটনাবলী, বইপত্রে মুক্তিযুদ্ধ নামে আলাদা আলাদা বিভাগ। সাইটতে আপনি লেখা পড়ার পাশাপাশি লেখার মাধ্যমে সাইটটিকে সমৃদ্ধ করতে পারবেন। তাই অনলাইনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এই উদ্যোগ সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। তাহলে আর দেরি কেন? মুক্তিযুদ্ধকে ফিরে দেখতে ঘুরে আসুন মুক্তিযুদ্ধ উইকিয়া প্রকল্পের ওয়েব সাইট। মুক্তিযুদ্ধ উইকিয়ার পাশাপাশি ইংরেজি উইকিপিডিয়াতেও মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক তথ্য পাবেন।
মুক্তিযুদ্ধ উইকিয়ার ওয়েব সাইটঃ http://muktijuddho.wikia.com
ইংরেজি উইকিপিডিয়ায় মুক্তিযুদ্ধঃ http://en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War

জন্মযুদ্ধ
জন্মযুদ্ধ সাইটটি যারা তৈরি করেছেন তারা মনে করেন একাত্তর কোন গল্প নয়, একাত্তর এক বাস্তব। আর তাই এ প্রজন্মের কেউ যদি বাস্তবে মুক্তিযুদ্ধের চেতনাকে অনুভব করতে চান তাহলে তাকে ঘুরে আসতে হবে জন্মযুদ্ধ ওয়েব সাইট থেকে। দৃষ্টিনন্দন এই সাইটে ছবি, তথ্যচিত্র, সিনেমা, পত্রিকার কাটিং, প্রকাশিত বই, মুক্তিযুদ্ধের গান, মুক্তিযুদ্ধের দিনপঞ্জি, যুদ্ধাপরাধীদের তালিকা… কি নেই এই সাইটে? মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা ওয়েব সাইটের সংখ্যা খুব কম। এক্ষেত্রে জন্মযুদ্ধ সাইটটি ব্যাতিক্রম। এই সাইটে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য সংযোজন করা হচ্ছে। তাই আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানতে এই সাইটে একবার ক্লিক করতেই হবে।
ওয়েব সাইটঃ http://jonmojuddho.org [বর্তমানে কাজ করছে না]

মুক্তিযুদ্ধ জাদুঘর
মুক্তিযুদ্ধ জাদুঘরের অফিসিয়াল ওয়েব সাইটটি মুক্তিযুদ্ধ স্মৃতি ট্রাস্টের উদ্যোগে নির্মিত। এই ওয়েব সাইটে মুক্তিযুদ্ধ জাদুঘরের বিভিন্ন অংশের যাবতীয় বর্ননা, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত তথ্য ছাড়াও রয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, গণহত্যা, বহির্বিশ্বের প্রভাব, শরনার্থী, গণমাধ্যমের ভূমিকা, মুক্তিযুদ্ধে নারীদের অবদান সহ ভিন্ন ভিন্ন বিভাগ।এই বিভাগগুলোতে তথ্যের পাশাপাশি রয়েছে বেশ কিছু দূর্লভ ছবি যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে একদম জীবন্ত করে দেবে পাঠকের চোখের সামনে। মুক্তিযুদ্ধের পাশাপাশি এখানে বাঙ্গালী জাতির হাজার বছরের ইতিহাস নিয়েও আছে চমকপ্রদ সব তথ্য।
ওয়েব সাইটঃ http://www.liberationmuseum.org.bd [বর্তমানে কাজ করছে না]


ভার্চুয়াল বাংলাদেশ
ভার্চুয়াল বাংলাদেশের ইতিহাস বিভাগে আপনি মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক তথ্য পাবেন। এই সাইটে ছবি, গণহত্যা সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্যের পাশাপাশি পাবেন মুক্তিযুদ্ধের ঘোষনা, সারা বিশ্বের প্রতি তাজউদ্দিন আহমেদের বিবৃতি, আত্মসমর্পনের দলিল সহ বেশ কিছু দূর্লভ দলিল। তাই বলা যায়, এই সাইটটি বেশ তথ্য, ছবি সহ প্রায় সব দিক থেকেই সমৃদ্ধ।
ওয়েব সাইটঃ http://www.virtualbangladesh.com/history/index.html

কথন
এই সাইটটি যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী সাংস্কৃতিক কর্মীদের সংগঠন ‘কথন’ এর উদ্যোগে নির্মিত। কথন ওয়েব সাইটের গ্যালারিতে রয়েছে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর গণহত্যার বেশ কিছু দূর্লভ ছবি। প্রতিটি ছবির সাথে রয়েছে বিখ্যাত ব্যাক্তিদের উক্তি যা একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। সাইটটিতে শিল্পী গৌতম চক্রবর্তীর মুক্তিযুদ্ধের উপর কিছু পেইন্টিং নিয়ে রয়েছে আলাদা একটি গ্যালারি। এছাড়াও এই সাইটে মুক্তিযুদ্ধের কিছু কবিতার ইংরেজী অনুবাদও পাবেন।
ওয়েব সাইটঃ http://www.kothon.org/gallary.htm

বিডি ৭১
এই সাইটে পূর্ব ও পশ্চিম পাকিস্থানের মধ্যাকার বৈষম্য,মুক্তিযুদ্ধের পটভূমি, গণহত্যা, মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর সম্পর্কে বিভিন্ন তথ্য ছাড়াও রয়েছে কিছু দূর্লভ ছবি। এছাড়াও এই সাইট থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক ই-বই এবং গল্পও ডাউনলোড করে নিতে পারেন।
ওয়েব সাইটঃ http://www.bd71.com


মুক্তিযুদ্ধবিষয়ক ই-বুকঃ ফিরে দেখা ৭১
মুক্তিযুদ্ধ নিয়ে অসাধারন সব তথ্যভিত্তক লেখা, চমৎকার প্রচ্ছদ, গ্রাফিক্স-সব মিলিয়ে অসাধারন এক ই-সংকলন 'ফিরে দেখা ৭১' । ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সাইটে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধভিত্তিক লেখাগুলোকে এক মলাটের মাঝে নিয়ে এসেছেন স্যামহোয়ারইন ব্লগের ব্লগার লোকালটক। তাকে সহায়তা করেছেন স্যামহোয়ারইনের দুই ব্লগার প্রত্যুৎপন্নমতিত্ব এবং নেমেসিস। বেশির ভাগ লেখাই বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় ব্লগ স্যামহোয়ারইনে প্রকাশিত। পিডিএফ আকারে সংকলনটি বিনামূ্ল্যে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে। এই লিঙ্কটি কাজ না করলে এখান থেকেও ডাউনলোড করতে পারেন।
ছবি


তথ্য, ছবি ছাড়াও ইউটিউব সহ বেশ কিছু সাইটে অনুসন্ধান করলে মুক্তিযুদ্ধের উপর দূর্লভ ভিডিওচিত্রও পেয়ে যাবেন। তবে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন ওয়েব সাইট থাকলেও এখন পর্যন্ত যেসব উদ্যোগ গ্রহন করা হয়েছে তা যথেষ্ঠ বলা যায় না কোন ভাবেই। অনেক ওয়েব সাইটে আমাদের সবচেয়ে গৌরবময় এই ইতিহাসকে তুলে ধরা হয়েছে ভারত-পাকিস্থান যুদ্ধ হিসেবে। এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের অনেক কিছুই অজানা থেকে যাবে আর আমরা পরিণত হবো এক আত্মবিস্মৃত জাতিতে।


[লেখাটি ধীরে ধীরে সম্পাদনার মাধ্যমে অনলাইনে মুক্তিযুদ্ধভিত্তিক সাইটের তথ্য যুক্ত করা হবে। এই পোস্টে সবাই মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব সাইটের কথা জানাতে পারেন। তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে আগ্রহী সবাই এক জায়গায় লিঙ্কগুলো পাবেন ]
সদস্যের ছবি
বিপ্রতীপ
প্রশাসক
 
পোস্ট: 2013
নিবন্ধিত হয়েছেনঃ: বৃহঃ সেপ্টেম্বর ১৩, ২০০৭ ৪:৩১ পূর্বাহ্ন
অবস্থান: গণকযন্ত্রের সামনে...
রক্তের গ্রুপ: B+
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: .....................

Re: অনলাইনে একাত্তর | ওয়েব রিভিউ

পোস্টলিখেছেন ইফতেখার » সোম ডিসেম্বর ১০, ২০০৭ ৫:৫৮ অপরাহ্ন

ধন্যবাদ বিপ্রদা। নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু সাইটের নাম জানানোর জন্য। আশা করছি ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো নতুন নতুন সাইটের নাম পাবো।
রাজাকার ও যুদ্ধাপরাধীদের বিচার চাই
সদস্যের ছবি
ইফতেখার
নিয়মিত সদস্য
 
পোস্ট: 67
নিবন্ধিত হয়েছেনঃ: শনি নভেম্বর ১০, ২০০৭ ১২:১৭ পূর্বাহ্ন
অবস্থান: ঢাকা, বাংলাদেশ।
রক্তের গ্রুপ: O+

Re: অনলাইনে একাত্তর | ওয়েব রিভিউ

পোস্টলিখেছেন অ্যারো » সোম ডিসেম্বর ১০, ২০০৭ ১০:৫৪ অপরাহ্ন

ধন্যবাদ বিপ্র। মুক্তিযুদ্ধ সম্পর্কে সত্যিই তেমন বেশি সাইট নেই। গুগলে সার্চ করলে যা পাওয়া যায় তা খুব একটা সমৃদ্ধ নয়। আপনিও অনেক খুজে হাতে গোনা কয়েকটি মাত্র সাইটের নাম দিতে পেরেছেন। যা জাতি হিসেবে আমাদের মানসিক ও কর্মদক্ষতাগত সীমাবদ্ধতাকেই তুলে ধরে। আমরা পারিনি আমাদের শ্রেষ্ঠ সন্তানদের যথাযথ সম্মান করতে। তাও আজ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ ভারত থেকে নিয়ে আসা হলো। স্বাধীনতার ৩৬ বছর পরেও যে আনা হয়েছে এটাই আমাদেরকে কিছুটা হলেও সান্তনা দেয়।
যা হোক আমি মুক্তিযুদ্ধের উপর একটা নতুন ব্লগসাইট তৈরির চেষ্টা করছি। কিছু কনটেন্ট পোস্ট করেছি। মোটামুটি একটা চেহারা পেলে অবশ্যই আপনাদের সবাইকে জানাবো। এবং সাইটটির কাঠামোগত সৌন্দর্য বিষয়ে আপনারা যারা প্রোগ্রামার আছেন তাদেরকে একটা xml ফাইল তৈরি করে দিতে হবে এ দাবী জানিয়ে রাখলাম।
বাঙালি জনসংখ্যায় নয়, মানে ও গুণে হোক প্রথম।
সদস্যের ছবি
অ্যারো
নিয়মিত সদস্য
 
পোস্ট: 237
নিবন্ধিত হয়েছেনঃ: শনি অক্টোবর ২০, ২০০৭ ১:২৫ অপরাহ্ন
অবস্থান: বাংলাদেশ
রক্তের গ্রুপ: B+

অনলাইনে একাত্তর ...

পোস্টলিখেছেন সেলিম রাজ » সোম ডিসেম্বর ১৪, ২০০৯ ৮:৫৩ অপরাহ্ন

গভীর শ্রদ্ধা জানাই সে সকল বীর সন্তানদের।

@ অ্যারো ভাই- আপনার ব্লগের খবর কি?
সদস্যের ছবি
সেলিম রাজ
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 492
নিবন্ধিত হয়েছেনঃ: শুক্র মে ০৮, ২০০৯ ৬:৪১ অপরাহ্ন
অবস্থান: রাজশাহী...
পছন্দ করি: ফটোশপ, ইন্টারনেটে ডুবদিতে,ফায়ারফক্স, গান শুনতে, কম্পিউটারের বারোটা বাজাতে(১ঘন্টা আগে), বাংলা ও বাংলাদেশ

অনলাইনে একাত্তর ...

পোস্টলিখেছেন abdul baten » সোম ডিসেম্বর ১৪, ২০০৯ ৯:১৬ অপরাহ্ন

অনেক ধন্যবাদ বিপ্রদা।
ছবি
abdul baten
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 432
নিবন্ধিত হয়েছেনঃ: রবি এপ্রিল ২৬, ২০০৯ ৯:৩৭ অপরাহ্ন
অবস্থান: সিংগাপুর
রক্তের গ্রুপ: O+

অনলাইনে একাত্তর ...

পোস্টলিখেছেন সাইফ » সোম ডিসেম্বর ১৪, ২০০৯ ১১:০২ অপরাহ্ন

বিপ্র দা, পোস্টের জন্য ধন্যবাদ। এখন মুক্তিযুদ্ধ সম্পর্কে গুগোল করলে এই পোস্টের লিঙ্ক দেখায়।
সদস্যের ছবি
সাইফ
প্রযুক্তি মনষ্ক
 
পোস্ট: 789
নিবন্ধিত হয়েছেনঃ: শনি জুলাই ১৯, ২০০৮ ৩:৩০ পূর্বাহ্ন
অবস্থান: হেলানবিহীন টুলে...
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: উবুন্টু (৯.১০) গেমস নিয়ে ব্যাস্ত আছি....
পছন্দ করি: উবুন্টু লিনাক্স, ফায়ারফক্স, অপেন সোর্স।

অনলাইনে একাত্তর ...

পোস্টলিখেছেন বিপ্রতীপ » মঙ্গল ডিসেম্বর ১৫, ২০০৯ ১২:৪২ পূর্বাহ্ন

পোস্টটি অনেক আগে লেখা। ইতিমধ্যে অনেক সাইটের লিঙ্ক পরিবর্তন হয়ে গেছে। কেউ মুক্তিযুদ্ধ বিষয়ক ভালো ওয়েবসাইট দেখলে লিঙ্ক এখানে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।
সদস্যের ছবি
বিপ্রতীপ
প্রশাসক
 
পোস্ট: 2013
নিবন্ধিত হয়েছেনঃ: বৃহঃ সেপ্টেম্বর ১৩, ২০০৭ ৪:৩১ পূর্বাহ্ন
অবস্থান: গণকযন্ত্রের সামনে...
রক্তের গ্রুপ: B+
লাইসেন্স: by-nc-nd (Creative Commons)
স্ট্যাটাস: .....................


ফিরে যান ইন্টারনেট

অনলাইনে যারা আছেন

এই মুহুর্তে কোন নিবন্ধিত সদস্য নেই জন সদস্য এই বিভাগটি দেখছেন